শনিবার, জুন ১৩, ২০২৬
27.8 C
Dhaka

আগামী মাসেই আসতে পারে আইওএস ১৮, যেসব সুবিধা পাওয়া যাবে

টেকভিশন২৪ ডেস্ক : চলতি বছরের জুনে অনুষ্ঠিত হতে যাচ্ছে অ্যাপলের ডেভেলপার বা প্রোগ্রামারদের নিয়ে সম্মেলন ‘ওয়ার্ল্ড ওয়াইড ডেভেলপারস কনফারেন্স (ডব্লিউডব্লিউডিসি)’। এ বছরের সম্মেলন আগামী ১০ থেকে ১৪ জুন অনুষ্ঠিত হবে। ডব্লিউডব্লিউডিসি সম্মেলনে নতুন পণ্য ও সেবা নিয়ে বেশ কিছু ঘোষণা দেবে অ্যাপল। এসব ঘোষণার মধ্যে অন্যতম হতে পারে আইওএস ১৮। এই অপারেটিং সিস্টেমে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বেশ কিছু সুবিধা যোগ করা হবে বলে জানা গেছে। আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে নতুন যুক্ত হতে যাওয়া সুবিধাগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক।

আই ট্র্যাকিং

অ্যাপলের ভিশন প্রোতে দেখা গেলেও এবার আইফোন ও আইপ্যাডেও আই ট্র্যাকিং সুবিধা যোগ করতে যাচ্ছে অ্যাপল। আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে যুক্ত হতে যাওয়া এ সুবিধা কাজে লাগিয়ে চোখের ইশারা ব্যবহার করেই আইফোনের পর্দা স্ক্রল করতে পারবেন ব্যবহারকারীরা। এ প্রযুক্তির জন্য আইফোনের সামনের ক্যামেরা ও যন্ত্রে মেশিন লার্নিং প্রযুক্তি যোগ করায় চোখের ইশারা শনাক্তের জন্য বাড়তি কোনো যন্ত্রের প্রয়োজন হবে না।

জেনারেটিভ এআই

আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে বেশ কিছু জেনারেটিভ এআই সুবিধা যোগ করা হতে পারে। নতুন এসব এআই সুবিধা কাজে লাগিয়ে স্বয়ংক্রিয়ভাবে অ্যাপল মিউজিকের প্লে লিস্ট তৈরির পাশাপাশি এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করে লেখা যাবে। সিরিতে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধা যোগ করাসহ ফটোজ অ্যাপে এআইভিত্তিক সম্পাদনা টুলও যোগ করা হতে পারে। অডিও ট্রান্সক্রিপ্ট সুবিধাসহ নোটস অ্যাপে মেশিন লার্নিং প্রযুক্তির মাধ্যমে যেকোনো লেখা সম্পাদনা করারও সুযোগ মিলবে।

মিউজিক হ্যাপটিক সুবিধা

যাঁরা শুনতে পারেন না, তাঁরা যাতে গান বুঝতে পারেন, সে জন্য ‘মিউজিক হ্যাপটিক’ নামের সুবিধা যুক্ত হতে পারে আইওএস ১৮ অপারেটিং সিস্টেমে। এ সুবিধা চালু হলে গানকে শব্দের বদলে কম্পনে রূপান্তর করা হবে। এর ফলে যাঁরা শুনতে পান না, তাঁরাও আইফোন স্পর্শের মাধ্যমে গানটির সুর বুঝতে পারবেন। অ্যাপল মিউজিকের নির্দিষ্ট কিছু গানে এ সুবিধা ব্যবহার করা যাবে।-সূত্র : প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি