মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
30.8 C
Dhaka

আই‌সি‌টি ক্লা‌বের উ‌দ্বোধন করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

টেকভিশন২৪ ডেস্ক : তথ‌্য ও যোগা‌যোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহ‌মেদ পলক বলেছেন আই‌সি‌টি ক্লাব তথ‌্যপ্রযু‌ক্তি খা‌তে ও আই‌সি‌টি শি‌ল্পে সম্ভাবনার দুয়ার খু‌লে দেওয়ার পাশাপা‌শি শ‌ক্তিশালী নেটওয়া‌র্কিং গ‌ড়ে তুল‌তে অনন‌্য ভূ‌মিকা রাখ‌বে ।

তিনি বলেন আই‌সি‌টি ক্লা‌বে শুধু নতুন নতুন উদ্ভাবন ও সৃজশীলতা নি‌য়ে আ‌লোচনাই নয়, তথ‌্যপ্রযু‌ক্তি‌তে লিডারশীপ গ‌ড়ে উঠ‌বে ব‌লেও তিনি আশাবাদ ব‌্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আজ রাজধানীর বাংলা‌মোট‌রে সোনার তরী টাওয়ারে আই‌সি‌টি ক্লা‌বের আনুষ্ঠানিক উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন।

আই‌সি‌টি প্রতিমন্ত্রী ব‌লেন, আই‌সি‌টি ই‌কোসিস্টেম গ‌ড়ে তুলতে একাডেমিয়াসহ আইসিটি খাতের সাথে সংশ্লিষ্টদের সমন্ব‌য়ের বা কোলাবরেশনের কোন বিকল্প নেই। তরুন উ‌দ্যোক্তারা এই ক্লাব থে‌কে সামনে এ‌গি‌য়ে যাওয়ার অনু‌প্রেরণা পা‌বেন।

বাংলা‌দেশ‌কে অন্ধকা‌রাচ্ছন্ন রা‌ষ্ট্রে প‌রিণত কর‌তে একটি গোষ্ঠী এখ‌নো তৎপর উ‌ল্লেখ ক‌রে আই‌সি‌টি প্রতিমন্ত্রী ব‌লেন, বঙ্গবন্ধুর সাংস্কৃতিক বিপ্ল‌বে আই‌সি‌টি ক্লাব অন‌্যন‌্য ভূ‌মিকা পালন করবে।

২০৪১ সা‌লের ম‌ধ্যে জ্ঞান ভি‌ত্তিক প্রযু‌ক্তি নির্ভর বাংলা‌দেশ গ‌ড়ে তোলার ল‌ক্ষ্যে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনা কাজ কর‌ছেন উ‌ল্লেখ ক‌রে পলক বলেন আগামী দি‌নে শুধু উৎপাদ‌নেই নয়, প্রযু‌ক্তি পণ‌্য রপ্তা‌নিতে এ‌গি‌য়ে থাক‌বে বাংলা‌দেশ।

তথ‌্য প্রযু‌ক্তি খা‌তের সকল‌কে এক‌টি প্লাটফ‌র্মে নি‌য়ে আসার ল‌ক্ষ্যে আই‌সি‌টি ক্লাব দে‌শের সকল হাই‌টেক পা‌র্কে ছ‌ড়ি‌য়ে দেওয়া হ‌বে ব‌লেও জানান আই‌সি‌টি প্রতিমন্ত্রী।

অনুষ্ঠা‌নে আই‌সি‌টি ক্লা‌বের সভাপ‌তি মোজ্জা‌মেল বাবু ও সাধারণ সম্পাদক বাংলা‌দেশ ক‌ম্পিউটার স‌মি‌তির সভাপ‌তি শহীদ উল মুনীর বক্তব‌্য রা‌খেন।

এছাড়াও অন‌্যা‌ন্যের ম‌ধ্যে বে‌সিস, ইক‌্যাব, বা‌ক্কো, বিসিএসসহ তথ‌্যপ্রযু‌ক্তি খা‌তের শীর্ষ নেতৃবৃন্দরা বক্তব‌্য রা‌খেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি