বুধবার, জুন ১০, ২০২৬
26.8 C
Dhaka

বন্যাদুর্গতদের মাঝে আইএসপিএবির ত্রাণ বিতরণ অব্যহত

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট সেবাদাতাদের সংগঠন আইএসপিএবির পক্ষ থেকে বৃহস্পতিবার চার জেলার বন্যাদুর্গতদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। দুইটি টিমে বিভক্ত হয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সিলেট, সুনামগঞ্জ, জামালপুর ও শেরপুর ঘুরে ঘুরে হতদরিদ্রদের কাছে এই উপহার পৌঁছে দেয়া হয়েছে।

সুনামগঞ্জের পাগলায় ৩৫০ পরিবারের হাতে ত্রাণের এই উপহার তুলে দেন আইএসপিএবি মহাসচিব নাজমুল করিম ভূঞা।

এসময় আইএসপিএবি’র যুগ্ম মহাসচিব ও ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম রাশেদ, আইএসপিএবি সদস্য টেকনো এশিয়ার গোলাম কিবরিয়া, নাবিরা নেটের আবুল হাসান রানা এবং স্থানীয় প্রতিনিধি হাবিবুর রহমানের তার সঙ্গে ছিলেন।

বিকেলে সিলেট জেলার বন্যাদুর্গত এলকায় আইএসপিএবি প্রতিনিধি কিং নাঈমের তত্বাবধানে স্থানীয় ৩২০ জন দুর্গতদের মধ্যে নিত্য প্রয়োজনীয় খাদ্যের একটি করে প্যাকেট বিতরণ করা হয়।

ময়মনসিংহ বিভাগীয় কমিটির সদস্য তৌহিদ হোসেনের মাধ্যমে এ দিন শেরপুর ও জামালপুরে ৩০০ জন বন্যা দুর্গতকে সহায়তা দিয়েছে আইএসপিএবি।

ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গত এলকার ব্রডব্যান্ড নেটওয়ার্ক ব্যবস্থা বিষয়েও স্থানীয়দের সঙ্গে বৈঠক হয়েছে বলে জানিয়েছন আইএসপিএবি মহাসচিব। তিনি জানান, ব্রহ্মণবাড়িয়া জেলা কমিটির সঙ্গে আলাপকালে তারা সেখানে নিক্স স্থাপনে দাবি জানিয়েছেন। এছাড়াও সরেজমিন সফরে সুনামগঞ্জের হাজার খানেক অনু নষ্ট হয়ে যাওয়া সহ সিলেটে বেশ কয়েকটি সিসিআর ও ওএলডি নষ্ট হতে দেখা গেছে। তাদের সঙ্গে আলাপকালে বন্যাদুর্গত এলকায় আকস্মিক এই দুর্যোগ কাটিয়ে উঠতে আইআইজি প্রতিষ্ঠানগুলোর সার্বিক সহায়তা কামনা করেছেন স্থানীয় আইএসপি ব্যবসায়ীরা।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

সর্বশেষ

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ফ্রি গুগল এআই প্লাস নিয়ে এলো টেকনো

এআই-নির্ভর গ্লোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো বাংলাদেশের ব্যবহারকারীদের জন্য...

দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ওশান ডাটা সেন্টার উদ্বোধন...

আউটসোর্সিং খাতের বিকাশে দীর্ঘমেয়াদি বাজেট নীতি সহায়তা ও প্রণোদনা প্রয়োজন: বাক্কো সভাপতি

দেশের তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা খাত (বিপিও, আইটি/আইটিইএস) বর্তমানে বাংলাদেশের ডিজিটাল...

ডিএক্স গ্রুপের হাত ধরে ফিরলো হুয়াওয়ে মোবাইল ফোন ও গেজেটস

বেশ কিছুদিন বিরতি দিয়ে, ডিভাইস সংক্রান্ত সব ধরনের জটিলতার...

শাওমির ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি