মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
29.1 C
Dhaka

অ্যান্ড্রয়েডে যুক্ত হচ্ছে কালেকশনস

টেকভিশন২৪ ডেস্ক: অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে ‘কালেকশনস’ নামের নতুন একটি সুবিধা যুক্ত করতে যাচ্ছে গুগল। এ সুবিধা চালু হলে বিভিন্ন অ্যাপে থাকা একই ধরনের প্রাসঙ্গিক তথ্যগুলো স্মার্টফোনের হোমস্ক্রিনে একসঙ্গে দেখতে পারবেন ব্যবহারকারীরা। ফলে কোনো অ্যাপ চালু না করেই প্রয়োজনীয় বিভিন্ন তথ্য দ্রুত জানা যাবে। প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে বসবাসকারী নির্দিষ্ট ব্যক্তিদের ওপর এ সুবিধার কার্যকারিতা পরখ করছে গুগল। 

গত মে মাসে নিজেদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে ‘কালেকশনস’ সুবিধা তৈরির ঘোষণা দিয়েছিল গুগল। কিন্তু সে সময় সম্মেলনে উপস্থিত ডেভেলপারদের নতুন এ সুবিধার কাজের ধরন সম্পর্কে কোনো তথ্য জানায়নি প্রতিষ্ঠানটি। সম্প্রতি গুগল প্লে স্টোরে কালেকশনস নামের একটি উইজেট যুক্ত করা হয়েছে। উইজেটটির বাঁ দিকে ক্রিয়েট, ওয়াচ, রিড, লিসেন, শপ এবং সোশ্যাল নামের একাধিক অপশন রয়েছে। নিজেদের পছন্দের অ্যাপ যুক্ত করার জন্য রয়েছে আলাদা অপশনও রয়েছে উইজেটটিতে।

গুগলের তথ্যমতে, কালেকশনস তৈরির কাজ এখনো চলছে। এ সুবিধা চালু হলে সব অ্যান্ড্রয়েড ব্যবহারকারী সহজেই একই ধরনের সব তথ্য দ্রুত পর্যালোচনা করে ব্যবহার করতে পারবেন। ফলে ফোন থেকে একাধিক অ্যাপ চালু করতে হবে না। বর্তমানে সুবিধাটি পরখ করা হলেও শিগগিরই সবার জন্য উন্মুক্ত করা হবে। সূত্র: প্রথম আলো

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি