বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
30.1 C
Dhaka

অনলাইনে পাওয়া যাচ্ছে রিয়েলমি সি থ্রি মোবাইল

বিশ্বের দ্রুততম বর্ধনশীল ব্র্যান্ড রিয়েলমি ১৭ই মে অনলাইনে লাইভ লঞ্চিং ইভেন্টের মধ্য দিয়ে দেশের সেরা পছন্দ- রিয়েলমি সি থ্রি বাজারে আনার ঘোষণা দিয়েছে। ডিভাইসটিতে রয়েছে এআই ট্রিপল ক্যামেরা, ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ফিঙ্গারপ্রিন্ট আনলক। এছাড়াও, নতুন এ স্মার্টফোনটিতে বাংলাদেশে প্রথম শক্তিশালী হেলিও জি সেভেন্টি এআই গেমিং প্রসেসর ব্যবহার করা হয়েছে। দেশের বাজারে স্মার্টফোনটি মাত্র ১০,৯৯০ টাকায় পাওয়া যাবে।    

উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে ২০১৮ সালের মাঝামাঝি সময় স্মার্টফোন বাজারে আবির্ভাব ঘটে টেক ট্রেন্ডসেটার ব্র্যান্ড রিয়েলমির। যাত্রা শুরুর পর, প্রতিষ্ঠানটি সর্বত্রই তরুণ প্রজন্মের স্মার্টফোন ব্যবহারকারীদের হৃদয় জয় করে নেয়। এ অনলাইন লঞ্চ নিয়ে রিয়েলমি বাংলাদেশের ব্র্যান্ড ডিরেক্টর নিওন শি বলেন, ‘আমরা ‘ডেয়ার টু লিপ’ মূলমন্ত্রে প্রযুক্তিপ্রেমী তরুণদের ক্ষমতায়নে বিশ্বাসী। তরুণ প্রজন্মের জন্য ট্রেন্ডসেটিং ডিজাইনের সেরা পণ্য উন্মোচন করাই আমাদের লক্ষ্য।’

রিয়েলমি সি থ্রি-তে আছে ৬.৫ ইঞ্চির এইচডি+ মিনি ডিউ ড্রপ ডিসপ্লে, যা করনিং গরিলা গ্লাস ৩ দ্বারা সুরক্ষিত। অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড ১০-ভিত্তিক রিয়েলমি ইউআই। ৩ গিগাবাইট র‍্যাম এবং ৩২ গিগাবাইটের রমে রিয়েলমি সি থ্রি পাওয়া যাবে ফ্রোজেন ব্লু এবং ব্লেজিং রেড – এ দুটি রঙে।

‘স্মার্টফোন+এআইওটি’ পণ্য নিয়ে কাজ করছে রিয়েলমি। প্রতিষ্ঠানটি এ বছর বিভিন্ন দামের ২০টিরও বেশি এআইওটি পণ্য বাজারে নিয়ে আসবে। স্মার্টফোনের পাশাপাশি এসব পরিধেয় পণ্যের মধ্যে রয়েছে স্মার্টওয়াচ ও স্মার্ট ব্যান্ড। খুব শিগগিরই রিয়েলমি’র ব্যান্ড বাজারে পাওয়া যাবে।

১৮ মে থেকে ইভ্যালি ডট কম ডট বিডি-তে ফার্স্ট অনলাইন সেল অফারে মাত্র ১০,০০০ টাকায় কেনা যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি