সোমবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৬
32.8 C
Dhaka

জেফার-মুজার সাথে ভিভোর ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম

টেকভিশন২৪ ডেস্ক: রমজানের এই পবিত্র সময়কে বরণ করে নিতে ভিভো নিয়ে আসছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। এই বিশেষ মুহূর্তের আবেগ আর আনন্দকে সবার মাঝে ছড়িয়ে দিতে জনপ্রিয় শিল্পী মুজা ও জেফার-এর সাথে মিলে একটি বিশেষ গান এন্থেম তৈরি করেছে ভিভো।

রমজানের শান্ত দিন আর ইফতারের পরের প্রাণবন্ত আড্ডা- এই দুইয়ের মেলবন্ধনেই বাংলাদেশের রমজান হয়ে ওঠে অনন্য। পরিবারের সাথে সময় কাটানো বা বন্ধুদের সাথে ঈদের পরিকল্পনা, প্রতিটি মুহূর্তেই মিশে থাকে ভালোবাসা। রমজানের এই সুন্দর অনুভূতিগুলোর প্রতি সম্মান জানাতে এবং সবার মাঝে খুশি ছড়িয়ে দিতেই ভিভোর এই বিশেষ ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’ বা মিউজিক্যাল আয়োজন।

উৎসবের আনন্দ মানেই গান! তরুণদের মুড আর তাদের একতার গল্প বলতে মিউজিকের চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর তাই রমজানের সারা দিনের ক্লান্তি শেষে ইফতারের তৃপ্তি আর ঈদের খুশিকে এক সুতোয় বাঁধতে ভিভো নিয়ে এসেছে জেফার ও মুজার বিশেষ এই  ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’।

রমজানের রাতগুলোকে আরও আনন্দময় করতে এবং একে অপরের সাথে সংযোগ বাড়াতে এই উদ্যোগটি নেওয়া হয়েছে। ইফতারের আড্ডা থেকে শুরু করে সেহরির প্রস্তুতি, সবখানেই এই গানটি আমাদের প্রাত্যহিক জীবনের অংশ হয়ে উঠবে। এটি কেবল একটি গান নয়, বরং রমজানের প্রতিটি মুহূর্ত উপভোগ করার এক নতুন মাধ্যম।

মিউজিক বা ভিভোর এই ঈদ অ্যান্থেমের সাথে তাল মিলিয়ে ভিভো বাজারে আনছে নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩১ডি। আজকের তরুণদের প্রাণবন্ত লাইফস্টাইল আর ঈদের রঙ থেকে অনুপ্রাণিত হয়ে ফোনটিতে দেওয়া হয়েছে একদম নতুন ও অনন্য ‘ফেস্টিভ রেড’ কালার। রমজানের সারা দিনের ব্যস্ততা আর ঈদের প্রস্তুতির জন্য এতে আছে ভিভোর সবচেয়ে বড় ৭,২০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। ফলে বারবার চার্জ দেওয়ার ঝামেলা ছাড়াই ছবি তোলা, ভিডিও দেখা কিংবা প্রিয়জনদের সাথে কথা বলা যাবে দীর্ঘক্ষণ।

খুব শীঘ্রই ভিভো ওয়াই৩১ডি-এর ডিজাইন ও ফিচারের বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে। আপাতত, ভিভোর পক্ষ থেকে সবাইকে এই নতুন গানটি শোনার আমন্ত্রণ জানানো হচ্ছে। রমজানের এই সময়ে আনন্দ আর একতার অনুভূতি ছড়িয়ে দিতেই তৈরি করা হয়েছে বিশেষ এই ‘ওয়াই৩১ডি ঈদ অ্যান্থেম’।

এই সপ্তাহের জনপ্রিয়

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন মাহবুব আনাম স্বপন

টেকভিশন২৪ ডেস্ক: টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সংসদ সদস্য ও বিএনপি...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

দেশ ছাড়ার প্রসঙ্গে যা বললেন ফয়েজ আহমদ তৈয়্যব

টেকভিশন২৪ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ডাক,...

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম...

সেমিকন্ডাক্টর খাতে ৩ হাজার ৫০০ জন পাবেন উচ্চতর প্রশিক্ষণ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের উন্নয়নশীল সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল তৈরি...

সর্বশেষ

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক : মাসিক ইসলামিক ডিপিএস সেবায় গ্রাহকের আগ্রহের পর...

কীভাবে পাবেন ফ্যামিলি কার্ড?

টেকভিশন২৪ ডেস্ক : দেশের দরিদ্র ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারগুলোর জন্য...

সাজেক ভ্যালি অনুপ্রাণিত ডিজাইন নিয়ে আসছে অপো এ৬এস প্রো

টেকভিশন২৪ ডেস্ক: সাজেক ভ্যালির অপার্থিব সৌন্দর্য থেকে অনুপ্রাণিত হয়ে...

প্রোডাক্টিভিটির নতুন দিগন্ত নিয়ে বাংলাদেশে এলো সুপার আল্ট্রাওয়াইড মনিটর

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম গেমিং, কনটেন্ট ক্রিয়েশন, কর্পোরেট মাল্টিটাস্কিং এবং...

স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটির বিভাগের সভাকক্ষে আইসিটি...

মন্ত্রী–প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টনের প্রজ্ঞাপন

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্যদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি