রবিবার, ফেব্রুয়ারি ৮, ২০২৬
17 C
Dhaka

অসাধারণ প্রবৃদ্ধির মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করল প্রিয়শপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ বি-টু-বি মার্কেটপ্লেস ও স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম প্রিয়শপ আজ ৭ ফেব্রুয়ারি (শনিবার) ২০২৬ তাদের ফাউন্ডেশন ডে উদযাপন করেছে। এ উপলক্ষে প্রতিষ্ঠানটি দেশের রিটেইল খাতে তাদের দীর্ঘ পথচলা, প্রবৃদ্ধি ও প্রভাবের কথা তুলে ধরে।

২০১৩ সালে যাত্রা শুরু করা প্রিয়শপ প্রথমে কনজিউমার প্ল্যাটফর্ম হিসেবে কাজ করলেও পরে একটি পূর্ণাঙ্গ বি-টু-বি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্মে রূপান্তরিত হয়। এই পরিবর্তনের মূল লক্ষ্য ছিল বাংলাদেশের লাখো ক্ষুদ্র ও মাঝারি রিটেইলারদের ক্ষমতায়ন করা।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা ও সিইও আশিকুল আলম খাঁন বলেন,  “দেশের কোটি কোটি রিটেইলার প্রতিদিন মানুষের পাশে থাকলেও তারা অনেক সুবিধা থেকে বঞ্চিত ছিল, যেমন সহজ সাপ্লাই চেইন, দ্রুত ডেলিভারি এবং ক্রেডিট সুবিধা। এই সমস্যাগুলো সমাধান করতেই আমরা প্রিয়শপ তৈরি করেছি যাতে ব্র্যান্ড, প্রযুক্তি ও ফাইন্যান্সকে একসাথে এনে রিটেইলারদের জন্য একটি সহজ ও শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা যায়।”

বর্তমানে প্রিয়শপ দেশের ১৬টি জেলায় ৪০টি হাব ও ১৪২৮+ ডিস্ট্রিবিউশন রুটের মাধ্যমে কার্যক্রম
পরিচালনা করছে। প্ল্যাটফর্মটি প্রায় ২ লাখ রিটেইলারদেরকে সেবা দিচ্ছে এবং ২৮০+ ব্র্যান্ডের সাথে কাজ করছে। ১,৬০০+ কর্মী নিয়ে প্রতিষ্ঠানটি প্রতিদিন হাজারো দোকানে পণ্য ও সেবা পৌঁছে দিচ্ছে।

প্রিয়শপের অন্যতম বড় সাফল্য হলো তাদের রিটেইলারদের জন্য ক্রেডিট সুবিধা। ব্যাংক পার্টনারদের সাথে কাজ করে ইতোমধ্যে ১০,০০০+ রিটেইলার ক্রেডিট কার্ড ও ঋণ সুবিধা পেয়েছেন, যা তাদের ব্যবসা বাড়াতে নতুন সুযোগ তৈরি করেছে।

আর্থিক সেবার পাশাপাশি প্রিয়শপ তাদের কার্যক্রমে সাসটেইনেবিলিটি ও পরিবেশবান্ধব উদ্যোগ যুক্ত করেছে। দক্ষ ডিস্ট্রিবিউশন, স্মার্ট অপারেশন এবং সবুজ উদ্যোগের মাধ্যমে প্রতিষ্ঠানটি তাদের কার্বন ফুটপ্রিন্ট কমাতে কাজ করছে এবং একটি স্মার্ট রিটেইল ইকোসিস্টেম গড়ে তুলছে।

প্রভাব ও উদ্ভাবনের প্রতি এই ধারাবাহিক প্রতিশ্রুতির ফলে প্রিয়শপ আন্তর্জাতিক বিভিন্ন প্ল্যাটফর্মে স্বীকৃতি অর্জন করেছে। স্টার্টআপ হুইল ২০২৪, দ্য এশিয়া অ্যাক্সিলারেটর, স্টার্টআপ ওয়ার্ল্ড কাপ, এচেলন এশিয়া সামিট ২০২৩ এবং টেক ইন এশিয়া এর মতো মর্যাদাপূর্ণ মঞ্চে প্রিয়শপ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে। এই ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি আইসিটি অ্যাওয়ার্ড নেপাল ২০২৫-এ চ্যাম্পিয়নশিপ অর্জন করেছে।

এই স্বীকৃতিগুলো প্রিয়শপের যাত্রাকে তুলে ধরে যেখানে প্রযুক্তি, ডিস্ট্রিবিউশন ও ফাইন্যান্সকে একত্র করে দেশের রিটেইল খাতকে আরও সংগঠিত, শক্তিশালী করে তোলা হচ্ছে।

প্রিয়শপের সহ-প্রতিষ্ঠাতা ও সিএমও দীপ্তি মন্ডল বলেন, “আমাদের যাত্রা সর্বদা চলমান। প্রতিটি কর্মী, পার্টনার ও রিটেইলারদের সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এগিয়ে যাচ্ছি। সামনে আমরা আরও বেশি রিটেইলারদের কে ক্ষমতায়িত করতে চাই।”

ফাউন্ডেশন ডে উদযাপন উপলক্ষে প্রিয়শপের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির সিনিয়র লিডার ও কর্মীরা অংশ নেন। সেখানে ২০২৫ সালের অর্জন তুলে ধরা হয় এবং ২০২৬ সালের ভবিষ্যৎ পরিকল্পনা ঘোষণা করা হয় যার লক্ষ্য দেশের প্রতিটি রিটেইলারকে আরও শক্তিশালী করা।

এই সপ্তাহের জনপ্রিয়

কমনওয়েলথ ইয়ুথ অ্যাওয়ার্ডস তালিকায় বাংলাদেশের আহমেদ ফাহমি

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও কমিউনিটি উন্নয়নে অবদানের...

চালু হয়েছে দেশের প্রথম বিটিসিএল এমভিএনও সিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশের টেলিযোগাযোগ খাতে নতুন দিগন্তের উন্মোচন ঘটিয়ে...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরে হেলিও মোবাইল তাঁদের লাইনআপে নিয়ে...

সর্বশেষ

কমপ্যাক্ট ডিজাইনে শক্তিশালী পারফরম্যান্স: লেনোভো আইডিয়াসেন্টার মিনি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কমপ্যাক্ট ডেস্কটপ কম্পিউটারের বাজারে নতুন সংযোজন...

নির্বাচনকালীন বিশেষ ভয়েস ও ডাটা প্যাক চালু করল বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক:  আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বহুল...

মালয়েশিয়ার হাইকমিশনারের সঙ্গে রবি সিইওর সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান-এর...

তথ্যপ্রযুক্তিতে ১০ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি

টেকভিশন২৪ ডেস্ক: নানা প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছে...

প্রিমিয়াম ফিচারের হেলিও ৯৫

টেকভিশন২৪ ডেস্ক: নতুন বছরে হেলিও মোবাইল তাঁদের লাইনআপে নিয়ে...

দেশের নারী ফুটবলারদের সমর্থনে ইনফিনিক্সের ‘নাম্বার ১ ইন অ্যাকশন’ ক্যাম্পেইন

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স দেশের মানুষের অংশগ্রহণে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি