সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
27 C
Dhaka

রকমারিতে বই ও সুপারস্টোর পণ্যে ৭০% পর্যন্ত ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বৃহত্তম অনলাইন পণ্য সরবরাহকারী প্রতিষ্ঠান রকমারি ডটকম নিয়ে এসেছে বই ও সুপারস্টোর পণ্যে বছরের সবচেয়ে বড় অফার ‘রকমারি ডিসকাউন্ট ধামাকা’। বইয়ে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়, ইসলামী বইয়ে প্রোমোকোড দিয়ে অতিরিক্ত ৩ শতাংশ ছাড়, ফ্রি শিপিং সুবিধা এবং ২৭ ও ৩০ সেপ্টেম্বর সারাদিন মাত্র ১ টাকায় ডেলিভারি দেবে প্রতিষ্ঠানটি। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে রকমারি ডটকম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রকমারি সুপারস্টোরে নিত্যপ্রয়োজনীয় পণ্য যেমন, খাদ্যদ্রব্য, স্বাস্থ্যসেবা সামগ্রী, হোম ডেকোরেশন থেকে শুরু করে ব্যক্তিগত ব্যবহারের নানা পণ্য বিশাল ডিসকাউন্টে কেনা যাবে। বিশেষ ডেলিভারি সুবিধা হিসেবে ২৭ ও ৩০ সেপ্টেম্বর সারাদিন জুড়ে ৯৯৯ টাকা বা তার বেশি অর্ডারে ডেলিভারি চার্জ মাত্র ১ টাকা। নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও দেশি-বিদেশি নতুন ও জনপ্রিয় বই পাওয়া যাবে ৭০ শতাংশ পর্যন্ত ছাড়ে।

রকমারি অ্যাপ ব্যবহার করে ‘APPUSER’ প্রোমোকোড দিয়ে অতিরিক্ত আরো ৩ শতাংশ ছাড় পাওয়া যাবে ইসলামী বইয়ে। ৭৯৯ টাকার অর্ডারে ‘SIRATMELA’ প্রোমোকোড ব্যবহার করলে ফ্রি শিপিং উপভোগ করা যাবে। ২৭ সেপ্টেম্বর সারাদিন ৯৯৯ টাকার বেশি অর্ডারে ডেলিভারি খরচ হবে মাত্র ১ টাকা।

বছরের সেরা এই অফার সম্পর্কে রকমারি ডটকমের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ বলেন, এমন এক বিশাল ক্যাম্পেইন আয়োজন করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমাদের লক্ষ্য হলো গ্রাহকদের সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য সরবরাহ করা এবং এই বিশেষ ডিসকাউন্ট অফার তাদের সেরা পণ্যগুলো আরো সহজলভ্য করে তুলবে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ক্রেতারা যেমন পণ্যের বৈচিত্র্য পাবেন, তেমনি এই অফারের মাধ্যমে আরো বেশি অর্থ সাশ্রয় করতে পারবেন। বিশেষ করে ২৭ ও ৩০ সেপ্টেম্বরের ১ টাকার ডেলিভারি অফারটি গ্রাহকদের জন্য আরো বেশি আকর্ষণীয় হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বাংলাদেশে অনুমোদন পেল পামপে

টেকভিশন২৪ ডেস্ক: দ্রুত বর্ধনশীল ফিনটেক প্ল্যাটফর্ম পামপে লিমিটেড, বাংলাদেশে...

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি