শনিবার, মে ৩০, ২০২৬
34 C
Dhaka

সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিলের আহ্বান জানিয়েছে বেসিস

spot_img

নবগঠিত অন্তবর্তীকালীন সরকারকে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিলের আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।

এই আইন ডিজিটাল নিরাপত্তা আইন (ডিএসএ) ২০১৮ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন (আইসিটি অ্যাক্ট) ২০০৬-এর ধারা ৫৭ এর দমনমূলক আচরণটিই অব্যাহত রেখেছে, যা দেশের সংবিধানের পরিপন্থী এবং একইসঙ্গে এটি মানবাধিকারের ওপর চরম হুমকি বলে উল্লেখ করেছে বেসিস।

শুক্রবার (৯ আগস্ট) বেসিসের সাধারণ সভায় সংস্থাটির পরিচালক এম আসিফ রহমান এই বিষয়টি উপস্থাপন করেন। এরপর অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এ বিষয়টি নিয়ে তারা আলোচনা শুরু করবেন বলে সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বেসিস জানায়, সাইবার নিরাপত্তা আইন ২০২৩ সাংবাদিক, মানবাধিকারকর্মী ও ভিন্নমতাবলম্বীদের লক্ষ্য করে হরহামেশা ব্যবহার করা হয়েছে, যদিও আইন প্রণয়নকারীরা বারবার এই আইন প্রণয়নের পক্ষে বিভিন্ন যুক্তি প্রদর্শন করে এসেছেন এতদিন। সাম্প্রতিক ঘটনাবলী, যেমন: কোটাব্যবস্থার সমালোচনার জন্য অসংখ্য ব্যক্তিকে গ্রেপ্তার এবং ব্যঙ্গাত্মক পোস্টের জন্য অনেকের বিরুদ্ধে অভিযোগ এই আইনের অপব্যবহারের উদাহরণ।

বেসিস পরিচালক এম আসিফ রহমান বলেন ‘সাইবার নিরাপত্তা আইন ২০২৩ কিন্তু ডিজিটাল নিরাপত্তা আইনের বেশিরভাগ বিধানই বজায় রেখেছে। এই আইন কর্তৃপক্ষকে কোনো অনুমতি ছাড়াই ব্যক্তিদের অনুসন্ধান, গ্রেপ্তার ও আটক করার অতিরিক্ত ক্ষমতা প্রদান করেছে। এই আইন সরকারকে অনলাইন কন্টেন্টের ওপর নিয়ন্ত্রণের সুবিধা দেয় এবং ব্যক্তির বাক স্বাধীনতাকে বাধাগ্রস্ত করে।’

বেসিস সভাপতি রাসেল টি আহমেদ বলেন, ‘আমি আমার সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে বলতে পারি যে, এই আইনের অনেক অপব্যবহার হয়। সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাংলাদেশে মতপ্রকাশের স্বাধীনতা  এবং ব্যক্তি নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। ভিন্নমত দমনের অবসান ঘটাতে এবং আন্তর্জাতিক মানবাধিকার মানগুলির সঙ্গে সঙ্গতি রাখতে এই আইন বাতিল করতে হবে।’

অন্তবর্তীকালীন সরকারকে সাইবার নিরাপত্তা আইন ২০২৩ বাতিল বা উল্লেখযোগ্য সংশোধনের জন্য আহবান জানিয়েছে বেসিস। পাশাপাশি, এই আইনের আওতায় আটকদের মুক্তি দিতে এবং তাদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ প্রত্যাহারের উদাত্ত আহ্বান জানিয়েছে সংগঠনটি।

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

জাতীয় সংসদে ‘সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’র উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: জাতীয় সংসদ ভবনে ‘নবায়নযোগ্য সৌরবিদ্যুৎ অন-গ্রিড রুফটপ’-এর...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

বাংলাদেশের বাজারে লেনোভোর নতুন এআই গেমিং ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তি বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

সর্বশেষ

পূর্ব-তিমুরে রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি

টেকভিশন২৪ ডেস্ক: স্থানীয় বাজারের পাশাপাশি আন্তর্জাতিক বাজারেও উচ্চ গুণগতমানের...

আইসিটি বিভাগের মে ২০২৬ মাসের আর‌এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আজ রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের সভাকক্ষে তথ্য...

ক্যাপচার দ্য ফিউচার: তারুণ্যের স্বপ্ন উদযাপনে ভিভো বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের স্বপ্ন, আশা এবং প্রতিকূলতা পেরিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি