মঙ্গলবার, অক্টোবর ১৩, ২০২৬
26.9 C
Dhaka

ব্যান্ডউইথের মূল্য পরিশোধ সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: ইন্টারনেট ব্যান্ডউইথ এবং এই সংক্রান্ত পরিষেবা আমদানির মূল পরিশোধের ক্ষেত্রে এখন ব্যাংকগুলোকে আগের মতো কেন্দ্রীয় ব্যাংক থেকে আলাদা করে অনুমোদন নিতে হবে না। তারা নিজেরাই যাচাইবাছাই করে এসব পেমেন্ট করতে পারবে। খবর সময় সংবাদ।

বুধবার (৩০ অক্টোবর) কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ (এফইএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ব্যান্ডউইথ সেবা কেনার জন্য বিদেশে অর্থ পাঠাতে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। ব্যাংকের মাধ্যমে মূল্য বিদেশে পাঠানো যাবে। তবে এ ক্ষেত্রে কিছু নির্দেশনা পরিপালন করতে হবে। প্রথমত ব্যান্ডউইথ সেবা দেয়ার জন্য উপযুক্ত কর্তৃপক্ষের লাইসেন্স থাকতে হবে। বিদেশি পক্ষের সঙ্গে সম্পাদিত চুক্তির কপি দিতে হবে।

এ ছাড়া বিটিআরসি এবং প্রয়োজনীয় অন্য অথরিটির অনুমোদন, কর কর্তৃপক্ষের সনদ, ইনভয়েস, অর্থ পরিশোধের স্বপক্ষে নিরীক্ষিত হিসাব বিবরণীসহ প্রয়োজনীয় ডকুমেন্ট দিতে হবে। সব ধরনের তথ্য যাচাই করে ব্যাংক অর্থ পাঠাবে।

তবে সবার এ সংক্রান্ত ফাইল ব্যাংকে সংরক্ষণ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে কোনো ডকুমেন্ট যাচাই করতে চাইলে তাদের দেখাতে হবে। অর্থ পাঠানোর ক্ষেত্রে মানিলন্ডারিং এবং সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ-সংক্রান্ত নীতিমালা পরিপালন নিশ্চিত করতে হবে।

এ সংক্রান্ত নির্দেশনা জারি করে দেশে কার্যরত সব বৈদেশিক মুদ্রার ডিলারদের কাছে পাঠিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এদিকে অপর আরেক নির্দেশনায় বিদেশি আমদানিকারক এবং বিদেশি কন্টাক্টরদের অনুকূলে পারফরমেন্স বন্ড কিংবা গ্যারান্টি ইস্যু করার জন্য ব্যাকগুলোকে সাধারণ অনুমোদন প্রদান করা হয়েছে। এতে করে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়াই ব্যাংকগুলো স্থানীয় রফতানিকারক এবং সাব-কন্টাক্টদের পক্ষে এ সব কাজ করতে পারবে।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে কার্ডবিহীন কিস্তি সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল টেকনোলজি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি