শনিবার, আগস্ট ২৯, ২০২৬
28 C
Dhaka

টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভার অ্যাপ চালু করল রবি

টেকভিশন২৪ ডেস্ক : মেটার সাথে অংশীদারিত্বের ভিত্তিতে টেক্সট-ওনলি ফেসবুক এবং মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ’ডিসকভার‘ উন্মোচন করল রবি। এর ফলে ডিজিটাল সোসাইটি গড়ায় এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ। অনন্য এই উইন্ডোটির মাধ্যমে রবি’র ডাটা ব্যবহারকারীরা এখন ডাটা ব্যালেন্স না থাকলেও ইন্টারনেটের সাথে সংযুক্ত থাকার সুযোগ পাবেন।

টেক্সট-ওনলি ফেসবুকের মাধ্যমে রবি গ্রাহকরা তাদের ডাটা শেষ হয়ে গেলেও পরবর্তী ব্যালেন্স টপ আপ করার আগ পর্যন্ত ফেসবুক ও মেসেঞ্জারের টেক্সট-ওনলি সংস্করণে সংযুক্ত থাকতে পারবেন। এছাড়া রবি গ্রাহকরা মোবাইল ওয়েব ও অ্যান্ড্রয়েড অ্যাপ ‘ডিসকভার’ ব্যবহার করে কোনো ডাটা চার্জ ছাড়া দৈনিক ১৫ মেগাবাইট ডাটা উপভোগ করতে পাবেন।

গ্রাহকরা ডিসকভার’র মাধ্যমে লো-ব্যান্ডউইথ ফিচার যেমন: বার্তা ও আইকন দেখতে পারবেন। রবি থেকে বিনামূল্যে দৈনিক নির্ধারিত ডাটা ব্যবহার করে গ্রাহকরা শিক্ষা, স্বাস্থ্য, প্রতিদিনের খবর, লাইভ খেলাধুলার আপডেট, চাকরির খোঁজ, আবহাওয়ার আপডেট এবং আরও অনেক প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন।

রবি’র অ্যাক্টিং সিইও অ্যান্ড সিএফও, এম রিয়াজ রশীদ বলেন,“আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি মেটার টেক্সট-ভিত্তিক ফেসবুক ও মেসেঞ্জার এবং ডিসকভার অ্যাপ দেশের মানুষের ডিজিটাল অগ্রযাত্রাকে আরও ত্বরান্বিত করবে। আমি নিশ্চিত মেটার এই অনন্য সেবাগুলো আরও অনেক গ্রাহককে ডিজিটাল লাইফস্টাইলের সাথে যুক্ত করবে। সরকার এবং মেটা টিমের সহযোগিতায় আমাদের গ্রাহকদের হাতে এই অত্যাধুনিক ফিচারগুলো পৌঁছে দিতে পারায় আমরা গর্বিত। ”

মেটা’র ডিরেক্টর অব ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড অপারেটর পার্টনারশিপস, এপিএসি পল কিম বলেন, “মানুষকে সংযুক্ত থাকতে সহায়তা করা এবং ইন্টারনেটে শিক্ষা ও স্বাস্থ্যের মতো গুরুত্বপূর্ণ তথ্যে তাদের ধারাবাহিক অধিকার নিশ্চিত করা একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। টেক্সট-ওনলি ফেসবুক ও ডিসকভারের মত পদক্ষেপগুলো বাংলাদেশের মানুষের হাতে ইন্টারনেট সংযোগ আরও সহজলভ্য করতে সহায়তা করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি