বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
34.2 C
Dhaka

এনটিভি অনলাইনের সম্পাদক হলেন ফকরউদ্দীন জুয়েল

টেকভিশন২৪ ডেস্ক : জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ডিজিটাল প্ল্যাটফর্ম ‘এনটিভি অনলাইন’-এর সম্পাদক হলেন খন্দকার ফকরউদ্দীন আহমেদ (ফকরউদ্দীন জুয়েল)। সম্প্রতি সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এনটিভির অফিশিয়াল ওয়েবসাইট www.ntvbd.com-কে নিবন্ধন দেয়।
 
দীর্ঘ ১৯ বছরের সাংবাদিকতা জীবনে ফকরউদ্দীন জুয়েল প্রথম আলো দৈনিকে প্রায় ১২ বছর এবং এনটিভি অনলাইনে ৭ বছর ধরে কাজ করছেন। বাংলাদেশের টেলিভিশনগুলোতে ডিজিটাল ট্রান্সফর্মেশনে অগ্রণী ভূমিকা পালন করেন ফকরউদ্দীন জুয়েল। একটি জাতীয় অনলাইন পোর্টাল, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইনসহ ডিজিটালের সব শাখা-প্রশাখায় এনটিভির বিচরণে অগ্রণী ভূমিকা পালন করেন ফকরউদ্দীন জুয়েল। বস্তুনিষ্ঠ ও বিশ্বাসযোগ্য সংবাদ পরিবেশন করে এনটিভি অনলাইন প্রায় দেড় বছরের মাথায় পাঠকপ্রিয়তার দিক থেকে র‍্যাংকিংয়ে দেশের তৃতীয় শীর্ষ অবস্থানে চলে যায়।
 
বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন ২০১৭ সালে এনটিভি অনলাইনকে দেশের সেরা অনলাইন হিসেবে পুরস্কৃত করে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ফকরউদ্দীন জুয়েলের হাতে এ পুরস্কার তুলে দেন। ফেসবুকে লাইক এবং ফলোয়ারের দিক থেকে এনটিভি অনলাইন বাংলাদেশের টেলিভিশনগুলোর মধ্যে শীর্ষে। ইউটিউবেও প্রায় ১৪ মিলিয়ন সাবস্ক্রাইবার নিয়ে শীর্ষস্থানীয় অবস্থানে রয়েছে এনটিভি অনলাইন।
 
ফকরউদ্দীন জুয়েল ১৯৯৪ সালে ঢাকা শিক্ষা বোর্ডের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মেধা তালিকায় ১৭তম স্থান অধিকার করেন। এরপর ঢাকা কলেজ থেকে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে বিএ (অনার্স) পাস করেন ও মাস্টার্সে প্রথম শ্রেণিতে ষষ্ঠ স্থান অধিকার করে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।
 
সাংবাদিকতার দায়িত্ব পালনে ফকরউদ্দীন জুয়েল সিঙ্গাপুরে ‘নকিয়া কানেকশন ২০১০’ সম্মেলন, ২০১১ সালে ভারতের নয়াদিল্লিতে কোয়েনিগ সলিউশনের অনুষ্ঠান, ২০১৫ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭০তম অধিবেশন, ২০১৬ সালে সিঙ্গাপুরে গুগলের ‘থিংক পাবলিশিং/সি’ ইভেন্ট, ২০১৭ সালে সিডনিতে এনটিভি অস্ট্রেলিয়া আয়োজিত বাংলাদেশ ফেস্টিভ্যাল ও ২০১৯ সালে চীনের সিসিটিভি প্লাস আয়োজিত নবম গ্লোবাল ভিডিও মিডিয়া ফোরামে যোগ দেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি