শনিবার, জুলাই ১৮, ২০২৬
30 C
Dhaka

যুক্তরাজ্যে ব্রিটিশ কম্পিউটার সোসাইটির সাথে চুক্তি স্বাক্ষর করেছে বেসিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) গত ০৪ নভেম্বর ২০২১ তারিখে যুক্তরাজ্য ভিত্তিক আইটি প্রতিষ্ঠান বিসিএস, দ্য চার্টার্ড ইনস্টিটিউট ফর আইটি, (পূর্বে ব্রিটিশ কম্পিউটার সোসাইটি নামে পরিচিত ছিলো) ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট ২০২১’-এর উদ্বোধনী অধিবেশনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। লন্ডনের কুইন এলিজাবেথ আই আই সেন্টারে চলমান বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিটের উদ্বোধনী দিনে এই চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বেসিস এর সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিসিএস লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লুসি আয়ারল্যান্ড এমবিসিএস, বিসিএস লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেড এর আন্তর্জাতিক অনবোর্ড ও সাপোর্ট, স্টিফেন টুইড এর উপস্থিতিতে বেসিস ও বিসিএস এর মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়।

বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর বলেন, বাংলাদেশের চতুর্থ শিল্প বিপ্লবকে সামনে রেখে স্থানীয় বাজারে অধিক সক্ষমতা অর্জনে প্রত্যয়িত দক্ষতার বিকল্প নেই। ইতিমধ্যে বাংলাদেশের আইটি/আইটিইএস প্রায় ১.৩ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি করেছে। দেশীয় আইসিটি বাজার ১.৪ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে যা প্রায় ১০ লক্ষ কর্মসংস্থান সৃষ্টি করেছে।

এই ধারাবাহিকতা বজায় রেখে বাংলাদেশের আইসিটিকে এগিয়ে নিয়ে দক্ষতা অর্জন জরুরি। উক্ত লক্ষ্যমাত্রা অর্জনে বেসিস ইনস্টিটিউশন অফ টেকনোলোজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) এর মাধ্যমে বেসিস এই চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির ফলে বিভিন্ন আইটি বিষয়গুলোর পরীক্ষা নেওয়া হবে এবং উত্তীর্ণদের আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি সার্টিফিকেট প্রদান করা হবে। পাশাপাশি আমাদের আন্তর্জাতিক কোয়ালিফাইড এবং সার্টিফাইড ইঞ্জিনিয়ার বাড়বে। এছাড়াও আমাদের দেশের আইসিটি সেক্টরের উপরে গ্রাহকদের আস্থা আরো বাড়বে। যা তথ্যপ্রযুক্তিখাতে আমাদের বাংলাদেশের ব্র্যান্ড ইমেজকে আরো উন্নীত করবে।

বাংলাদেশের আইসিটি শিল্পে আধুনিক দক্ষতার প্রয়োজনীয়তা পূরণ করা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে সফটওয়্যার টেস্টিং পর্যন্ত বিস্তৃত আইটি-সংক্রান্ত পেশাদার সার্টিফিকেশন প্রদান করাই এই চুক্তির মূল লক্ষ্য। এই চুক্তির মাধ্যমে বাংলাদেশ আইসিটি সেক্টর আরো এক ধাপ এগিয়ে যাবে মনে করেন বলে জানিয়েছেন বেসিস সভাপতি সৈয়দ আলমাস কবীর।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাতের শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, পররাষ্ট্র মন্ত্রী আবুল কালাম আব্দুল মোমেন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিআইডিএ) নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবায়াত-উল-ইসলাম, বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম এবং যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সর্বশেষ

​সাংহাইয়ে ওয়ার্ল্ড এআই কনফারেন্সে যোগ দিলেন মন্ত্রী ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের...

নগদের মাধ্যমে বন্যার্তদের পাশে দাঁড়ানোর সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি