বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
32 C
Dhaka

রবি-গান বাংলার ‘রিদম অনলাইন’ সিজন ২ শুরু

spot_img

টেকভিশন২৪ ডেস্ক: জনপ্রিয় মিউজিক্যাল শো “রবি রিদম অনলাইন” এর সিজন-২ শুরু হয়েছে। গত বছরের অসাধারণ সাফল্যের পর সংগীতপ্রেমীদের জন্য আবার এ শো নিয়ে এসেছে রবি এবং দেশের প্রথম সঙ্গীত চ্যানেল গান বাংলা।

রিদম অনলাইন একটি সাপ্তাহিক সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টায় রবি এবং গান বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হয়। দ্বিতীয় সিজনের পাঁচটি পর্ব ইতোমধ্যে লাইভ সম্প্রচার করা হয়েছে। অনুষ্ঠানটির পরবর্তী পর্ব সম্প্রচার করা হবে আগামী পহেলা অক্টোবর রাত ৯টায়। ওই পর্বে সরাসরি পারফর্ম করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসিব।

দ্বিতীয় সিজনে ইতোমধ্যে পারফর্ম করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা, মিজান, ডোরা, শামীম, ঐশী এবং প্রিয়। রবি এবং গান বাংলা ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান চলাকালে গান গাওয়ার পাশাপাশি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন শিল্পীরা।

এছাড়া রিদম অনলাইন অনুষ্ঠানের আগে রবি’র ফেসবুক পেজে প্রাসঙ্গিক পোস্টটিতে কমেন্ট করে দর্শকরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা এবং তাদের প্রিয় গানটি শোনার জন্য অনুরোধ করতে পারবেন। আমন্ত্রিত অতিথিরা প্রতিটি গানের পেছনে তাদের ব্যক্তিগত বা পেশাগত নানা গল্পও শোনাবেন দর্শকদের।

রবি এবং গান বাংলা একত্রিত হয়ে গত বছর অনুষ্ঠানটির প্রথম সিজন চালুর মধ্য দিয়ে সঙ্গীতপ্রেমিদের জন্য ঘরে বসে বিনোদনের এক নতুন মাধ্যম তৈরি করে। চলমান মহামারী পরিস্থিতির কারনে সোশ্যাল মিডিয়া ভিত্তিক লাইভ অনুষ্ঠানটি খুব অল্প সময়ের মধ্যে ভক্তদের মাঝে জনপ্রিয় হয়ে উঠেছে। ট্যাগলাইনের সাথে মিল রেখে গ্রাহকদের জীবনে নতুন ডিজিটাল এক্সপেরিয়েন্স প্রদানে গত বছর এই অনন্য শো চালু করে রবি।

২০২০ সালের আগস্ট মাসে শুরু হওয়া প্রথম সিজনটি তিন মাস সম্প্রচারিত হয়। চিরকুট, বালাম, ফাহমিদা নবী, আরফিন রুমি’র মত জনপ্রিয় অনেক সংগীত শিল্পী এবং ব্যান্ড প্রথম সিজনে পারফর্ম করেছিলেন। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনটি আরও বিনোদনে ভরপুর এবং আরও বড় আয়োজনে সম্প্রচারিত হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি