বুধবার, জুলাই ২২, ২০২৬
25.9 C
Dhaka

স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ভিভো

টেকভিশন২৪ ডেস্ক : চীনের স্মার্টফোন বাজারে শীর্ষে অবস্থান করছে ভিভো। চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অন্যান্য ব্র্যান্ডগুলোকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ভিভো।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। বছরের প্রথম প্রান্তিকেও দেশটির স্মার্টফোন বাজারে শীর্ষস্থানে ছিলো ভিভো।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে, অর্থাৎ এপ্রিল থেকে জুন; এ তিন মাসের হিসাবে চীনের স্মার্টফোনের বাজারে শীর্ষস্থান অর্জন করেছে ভিভো। কেবল চীন নয়, বৈশ্বিক স্মার্টফোন বাজারেও অবস্থান দৃঢ় করছে বহুজাতিক এই প্রযুক্তি প্রতিষ্ঠান। ইতিমধ্যেই ৫০টিরও বেশি দেশে পৌঁছে গেছে ভিভো’র স্মার্টফোন।

ওই প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে চীনের স্মার্টফোন বাজারের ২৩ দশমিক ৫ শতাংশই ভিভো’র দখলে, যা গত বছরের দ্বিতীয় প্রান্তিকে ছিল ১৭ শতাংশ। অর্থাৎ বর্তমানে চীনের বাজারে প্রতি চারটি স্মার্টফোনের একটি ভিভো।

আইডিসির এই প্রতিবেদনটি প্রকাশিত হয় গত ২৮ জুলাই। যুক্তরাষ্ট্রভিত্তিক এই প্রতিষ্ঠান জানায়, চীনের বাজারে ভিভো’র এক বছরের প্রবৃদ্ধির হার ২৩ দশমিক ৬ শতাংশ। বৈশ্বিক মহামারিতেও স্মার্টফোন বাজারে ভিভো ধারাবাহিকভাবে শীর্ষস্থান ধরে রেখেছে। বাজেট ফোন থেকে শুরু করে ফ্ল্যাগশিপ ফোন, সব ধরনের মূল্য কাঠামোর স্মার্টফোন বাজারে এনে গ্রাহকের সন্তুষ্টিও অর্জন করছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের বাজারে আসা ভিভো ভি এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এর মধ্যে ভিভো ভি২১ বেশ জনপ্রিয়তা পেয়েছে এর নাইট সেলফি প্রযুক্তির জন্য। এছাড়া, সার্বিকভাবে সেরা পারফরম্যান্সের পাশাপাশি বাজেট স্মার্টফোন হওয়ায় জনপ্রিয়তা পেয়েছে ভিভো’র তারুণ্যনির্ভর ওয়াই সিরিজ। শক্তিশালী ব্যাটারি এবং অত্যাধুনিক ক্যামেরা প্রযুক্তির সাথে সাথে বাজেট ফোন হওয়ায় ভিভো’র অধিক বিক্রিত স্মার্টফোন ওয়াই সিরিজ।

ভিভো জানায়, চলতি বছর বহুল পরিমাণে বিক্রিত ভিভো স্মার্টফোনগুলোর মধ্যে রয়েছে ভিভো ভি২১, ভি২১ই, ওয়াই১২এস, ওয়াই১এস, ওয়াই২০জি এবং ওয়াই৫১।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি