মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
25.9 C
Dhaka

কনসার্ট ফর বাংলাদেশ অবলম্বনে রচিত ডিজিটাল বই “দ্য কান্ট্রি দ্যাট লিভড- ফিফটি ইয়্যারস” উদ্বোধন

“বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করতে প্রয়োজন একটি সাংস্কৃতিক বিপ্লব”; কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে রচিত  ডিজিটাল বইয়ের উদ্বোধনকালে আইসিটি প্রতিমন্ত্রী পলক
 
টেকভিশন২৪ প্রতিবেদক: বাঙালির স্বাধীনতা ও অধিকার আদায়ের যুদ্ধে বিশ্ব জনমত গঠন, আর্থিক সহায়তাদান এবং ভারতের আশ্রয় নেওয়া কোটি শরনার্থীদের খাদ্য, চিকিৎসার জন্য ঐতিহাসিক ‘কনসার্ট ফর বাংলাদেশ’ অবলম্বনে কফি টেবিল বই  ‘দ্য কান্ট্রি দ্যাট লিভড- ফিফটি ইয়্যারস অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ ডিজিটাল বই এর উদ্বোধন করেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
 
প্রতিমন্ত্রী আজ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এর ৫০ বছর উপলক্ষ্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের আইডিয়া প্রকল্প আয়োজিত গ্রন্থটির প্রকাশনা অনুষ্ঠানে ডিজিটাল প্লাটফর্মে সংযুক্ত হয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা বিনির্মাণে সকলকে  সাংস্কৃতিক বিপ্লবে অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, একটি সাংস্কৃতিক বিপ্লবের মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি অসাম্প্রদায়িক উদার গণতান্ত্রিক বাংলাদেশ।
 
পলক বলেন, বলেন, বঙ্গবন্ধুর ডাকে দীর্ঘ সংগ্রাম শুধু স্বাধীনতা অর্জনের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর লক্ষ্য ছিল অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা অর্জন। কিন্তু বঙ্গবন্ধু অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের জন্য সুপরিকল্পিত অর্থনৈতিক কার্যক্রম শুরু করেছিলেন। একটি বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য নানা উদ্যোগ গ্রহণ ও কার্যক্রমের বাস্তবায়ন করছিলেন। বাংলাদেশকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির একটি শক্ত ভিতের ওপর দাঁড় করিয়েছিলেন । কিন্তু ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে হত্যা করা হলে দীর্ঘ ২১ বছর বাংলাদেশের বিজ্ঞান ও প্রযুক্তির পথে পথ চলা থেমে যায়।  মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর অসামাপ্ত কাজের বাস্তবায়ন করছেন। বঙ্গবন্ধু বাংলাদেশের স্যাটেলাইট যুগে প্রবেশে বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন করেছিলেন। তার সুযোগ্য কন্যা ৪৩ বছর পর বঙ্গবন্ধুর নামে মহাকাশে স্যাটেলাইট প্রেরণ করে তাঁর আকাঙ্ক্ষরই বাস্তবয়ন করেন।
 
জনাব পলক বলেন “কনসার্ট ফর বাংলাদেশ” শুধু বাংলাদেশেরই নয় সারা বিশ্বে নির্যাতিত মানুষের কণ্ঠস্বর হয়ে পণ্ডিত রবিশঙ্কর, জর্জ হ্যারিসনসহ বিশ্বখ্যাত শিল্পীরা ১৯৭১ সালে নিউইয়র্কে ৪০ হাজার দর্শকের উপস্থিতিতে বিশ্বের বুকে বাংলাদেশকে তুলে ধরেছিলেন। কনসার্ট থেকে প্রাপ্ত অর্থ ইউনিসেফ এর মাধ্যমেমাধ্যমে বাংলাদেশের মুক্তিযুদ্ধের শরণার্থীদের জন্য সহায়তা করেছিলেন।
 
এলআইসিটি প্রকল্পের আইটি-আইটিইএস পলিসি অ্যাডভাইজার সামি আহেমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন আইডিয়া প্রকল্প পরিচালক আবদুর রাকিব, অ্যাপেক্স ডিএমআইটি’র সিইও ও কান্ট্রিডিরেক্টর জারা মাহবুব।
 
পরে প্রতিমন্ত্রী ডিজিটাল বইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
 
উল্লেখ্য,’দ্য কান্ট্রি দ্যাট লিভড- ফিফটি ইয়্যারস অব ফ্রিডম অ্যান্ড দ্য কনসার্ট ফর বাংলাদেশ’ এর ডিজিটাল ভার্সন পড়তে ভিজিট করুন, http://www.concertforbangladesh50.net ওয়েবসাইটে।
 
আইডিয়া প্রকল্পের বঙ্গবন্ধু ইনোভেশন গ্রান্ট (বিগ) এবং অ্যাপেক্স ডাটা মাইন আইটি (অ্যাপক্সডিএমআইটি) গ্রন্থটি প্রকাশে সহায়তা করে।   
 
উল্লেখ্য, মানবতাবাদী ব্রিটিশ ব্যান্ড গায়ক জর্জ হ্যারিসন তার দল বিটলস রবি শঙ্করের অনুরোধে নিউ ইয়র্কের মেডিসিন স্কয়ার গার্ডেনে ১ আগস্ট ১৯৭১ আয়োজন করা হয় কনসার্ট ফর বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি