শুক্রবার, জুন ৫, ২০২৬
32.8 C
Dhaka

তথ্য দিতে ও পেতে বিকাশ অ্যাপ এ “করোনা ইনফো”

করোনা প্রতিরোধে এটুআই সহ একাধিক সরকারী সংস্থার উদ্যোগ

বিকাশের মত বহুল ব্যবহৃত মোবাইল অ্যাপ ব্যবহার করে করোনা ভাইরাস সম্পর্ সাধারণকে জানাতে এবং এর প্রতিরোধে সহায়তা করতে উদ্যোগ নিয়েছে এটুআই সহ সরকারের কয়েকটি সংস্থা। এজন্যে তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে প্রয়োজনীয় তথ্য ও করণীয় বিষয়ে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ তৈরি করতে বিকাশ অ্যাপ এর মেনু তে যোগ হল ”করোনা ইনফো”।

বিকাশ অ্যাপ ব্যবহারকারী গ্রাহকগণ এখন বিকাশ অ্যাপের হোমস্ক্রিনের উপরের মেনুবারে পাচ্ছেন করোনা ইনফো লোগোটি । কোথাও না গিয়ে ঘরে বসে বিদ্যুৎ বিল প্রদান, মোবাইল রিচার্জ, সেন্ডমানি, অ্যাডমানি, পেমেন্ট এর মত সেবাগুলোর কারণে অ্যাপটি এখন প্রতিদিন ব্যবহারের অ্যাপ। ফলে গ্রাহকেরদের কাছে করোনা তথ্য প্রচারে এবং তাদের কাছ থেকে তথ্য সংগ্রহে বিকাশ অ্যাপে এই সংযোজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই লোগোতে ক্লিক করলেই –সর্বশেষ আপডেট, হটলাইন নম্বর, করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয় করুন, সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন এবং স্বেচ্ছাসেবক হোন শিরোনামে সাব-মেনু পাবেন গ্রাহক। এখান থেকে প্রয়োজনীয় মেনুতে ক্লিক করে সরাসরি এটুআই ওয়েবসাইট থেকে

সর্বশেষ আপডেট : সর্বশেষ আপডেট মেনুতে আইইডিসিআর এর সর্বশেষ আক্রান্ত , হোম কোয়ারেনটাইনের সংখ্যা, মৃতের সংখ্যা প্রভৃতি তথ্য পাবেন গ্রাহক। একই সাথে মাস্ক ব্যবহারের নিয়ম, সহজে জীবানুনাশক বানানোর নিয়ম, পূর্ণবয়স্ক এবং শিশুদের মানসিক চাপ মোকাবেলা, ভাইরাসটির মৌলিক তথ্য, ভ্রান্ত ধারণা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক তার জবাব এমন নানান প্রয়োজনীয় তথ্য।

হটলাইন নম্বর : হটলাইন নম্বরে ক্লিক করলে গ্রাহক পেয়ে যাবেন ৩৩৩।১০৬৫৫।১৬২৬৩ এই তিনটি হটলাইন নম্বর। গ্রাহক তার প্রয়োজনীয় সেবা পেতে এসব নম্বরে কল করতে পারবেন।

করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয় : আপনি কতখানি করোনা ভাইরাসের ঝুঁকিতে আছেন-সেই তথ্যও যাচাই করা যাবে করোনা ভাইরাসের ঝুঁকি নির্ণয়-মেুন থেকে।  আপনার দেয়া তথ্য যেমন জ্বর আছে কিনা,শ্বাষকষ্ট আছে কিনা, বয়স কত, বিদেশে ভ্রমন করেছেন কিনা এমন আরো কতগুলো প্রশ্নের উত্তর দিয়ে আপনি আপনার বা পরিজনের করোনা ভাইরাসে আক্রান্তের সম্ভবনা যাচাই করে নিতে পারবেন খুব সহজেই।

সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন : নিজের, পরিবারের বা আশেপাশের সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্যও সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিন মেনু থেকেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানিয়ে দেয়ার সুযোগ পাবেন গ্রাহক। তথ্য দিতে যারা ডাক্তার তারা ডাক্তার মেনুতে এবং অন্যরা সচেতন প্রতিবেশি মেনুতে ক্লিক করবেন।  পরে সম্ভাব্য আক্রান্ত ব্যক্তির নাম, পিতার নাম, লিঙ্গ, আনুমানিক বয়স, বিদেশ ফেরত হলে দেশে ফেরার তারিখ, যে দেশে থেকে ফিরেছেন তার তথ্য, বিভাগ,জেলা, উপজেলা সহ বিস্তারিত ঠিকানা এবং মোবাইল নম্বর দিয়ে তথ্য সাবমিট সম্পন্ন করা যাবে।

স্বেচ্ছাসেবক হোন : জরুরী এই পরিস্থিতে যে চিকিৎসকগণ অনলাইনে সেবা দিতে ইচ্ছুক তারা অনলাইন প্রশিক্ষণ নিতে স্বেচ্ছাসেবক হোন মেনু থেকেই সরকারের মুক্তপাঠ ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইন প্রশিক্ষন নিতে পারবেন। যারা ইতোমধ্যে প্রশিক্ষন সম্পন্ন করেছেন তারা অনলাইনে সেবা দিতে এখান থেকেই নিবন্ধনও করতে পারবেন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি