বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

আইটেলের দুইটি ব্র্যান্ড আউটলেট চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো দুটি ব্র্যান্ড আউটলেট চালু করেছে উচ্চ মানের বাজেট-বান্ধব কনজ্যুমার ইলেকট্রনিক পণ্য সরবরাহে প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বের শীর্ষস্থানীয় মোবাইল ব্র্যান্ড আইটেল।
 
আইটেল এই দুটি আউটলেট খোলার মধ্যদিয়ে বাংলাদেশে তাদের পথচলার নতুন মাইলফলক স্পর্শ করেছে। আইটেলের প্রথম ব্র্যান্ড আউটলেট গাজীপুরে অনুপম সুপার মার্কেটের ২য় তলার মোবাইল ফ্লোরে সাইমা এন্টারপ্রাইস এবং দ্বিতীয়টি রাজধানীর মিরপুর-১০ এর শাহ আলী প্লাজার ৩য় তলার নিউ স্টার টেলিকম-২ -এ অবস্থিত। আনুষ্ঠানিকভাবে এ দুটি আউটলেটই ১৪ জুন, ২০২১ (সোমবার) উদ্বোধন করা হয়েছে। 
 
মোবাইল গ্রাহকদের ভালোমানের সেবা এবং ব্র্যান্ডের ভালো অভিজ্ঞতা দেওয়ার অনেকগুলো প্রচেষ্টার একটি পদক্ষেপ হলো আইটেলের নিজস্ব ব্র্যান্ড আউটলেটের উদ্বোধন। অত্যাধুনিক সব স্মার্টফোন বাজারে নিয়ে আসা ছাড়াও বাংলাদেশের সকল গ্রাহকদের আরও ভালো সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ড আউটলেট অপারেশন প্রসারের কাজ শুরু করেছে প্রতিষ্ঠানটি। ফলে, এখন থেকে আইটেলের পেশাদার কর্মকর্তাদের কাছ থেকে মোবাইলের গ্রাহকরা আরও বেশি উন্নত সেবা এবং পণ্য ব্যবহারের অভিজ্ঞতা পাবেন বলে আশা করা হচ্ছে। সেসঙ্গে প্রতিটি ব্র্যান্ড আউটলেটের ডিসপ্লেতে এবং ট্রায়ালের জন্য থাকা ডিভাইস ব্যবহার করে দেখার সুযোগ পাবেন গ্রাহকরা।
 
ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক, আইটেল বিজনেস ইউনিটের প্রধান মো. শফিউল আলম এবং মার্কেটিং বিভাগের প্রধান মো. আসাদুজ্জামান- এর উপস্থিতিতে ব্র্যান্ড আউটলেট দুটির উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। সবার উপস্থিতিতে দুটি ব্র্যান্ড আউটলেটের উদ্বোধনী অনুষ্ঠান আরও মনোরম হয়ে উঠে।
 
উদ্বোধন অনুষ্ঠানে ট্রানশন বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজওয়ানুল হক বলেছেন, “গাজীপুরের অনুপম সুপার মার্কেট এবং রাজধানী ঢাকার মিরপুর-১০ এর শাহ আলী প্লাজায় আজকে একসাথে আইটেল ব্র্যান্ডের দুটি ব্র্যান্ড আউটলেট উদ্বোধন করে আমরা আনন্দিত। আমরা সবসময়ই গ্রাহকদের প্রয়োজনকে প্রাধান্য দিয়ে এসেছি এবং তাদের চাহিদার কথা বিবেচনা করে সাশ্রয়ী মূল্যে উন্নত প্রযুক্তিসম্পন্ন পণ্য সরবরাহে প্রচেষ্টা অব্যাহত রেখেছি। আইটেলের গ্রাহকদের সেরা সুবিধা প্রদানের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এবং এক ছাদের নিচে স্মার্টফোন সংক্রান্ত যাবতীয় সেবা প্রদানের লক্ষ্যে ব্র্যান্ড আউটলেটগুলো চালু করা হচ্ছে।”
 
তিনি আরও বলেন, আইটেল মোবাইল ব্যবহারকারীদের আরও বেশি সুবিধা এবং পেশাদার সেবা প্রদানের লক্ষ্যে সারাদেশে শিগগিরই আরও ব্র্যান্ড আউটলেট চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। নতুন উদ্বোধন হওয়া ব্র্যান্ড আউটলেটে গিয়ে গ্রাহকরা স্মার্টফোন কেনার আগেই হাতে নিয়ে ব্যবহারের অভিজ্ঞতা নিতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি