শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
29.6 C
Dhaka

‘ঢাকা সেশনস’ এর সঙ্গে বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: শুরু হয়েছে বিকাশ নিবেদিত তরুণ ও উদীয়মান শিল্পীদের পরিবেশনা নিয়ে ‘ঢাকা সেশনস’ এর দ্বিতীয় সিজন। বুকস্টোরের ক্ষুদ্র পরিসরে কনসার্টের এই নতুন ধারার সাথে শহুরে শ্রোতাদের ইতোমধ্যে পরিচয় করিয়ে দিয়েছে ইউটিউব চ্যানেল প্ল্যাটফর্ম ‘ঢাকা সেশনস’।

সংগীতসহ শিল্পকলার বিভিন্ন শাখার নতুন ও উদীয়মান শিল্পীদের প্রতিভা বিকাশের সুযোগ করে দিতেই এই আয়োজন। এবারের আসরে বিকাশের সম্পৃক্ততা তাতে নতুন মাত্রা যোগ করলো। তরুণ শিল্পীরা আরো বড় পরিসরে নিজেদেরকে তুলে ধরার সুযোগ পেলেন। পাশাপাশি দর্শকরা এই কোভিড পরিস্থিতিতে ঘরে বসেই অনলাইনে বিনোদনের খোরাক পেলেন।

ঢাকা সেশনের দ্বিতীয় সিজনে ইতোমধ্যে দুখি মাজেদা, বাউল শামসু, দ্য সি-স কোয়ার্টেট, লাবিক কামাল গৌরব অ্যান্ড দ্য ব্যান্ড, আরমিন মুসা এবং আরবোভাইরাস দর্শকদের মন মাতিয়েছেন। শীঘ্রই আরও শিল্পীরা যোগ দেবেন এই আসরে।

এই অতিমারীর মধ্যে ঢাকা সেশনস এর এই আয়োজন শিল্পীদের যেমন তাদের প্রিয় মঞ্চে ফিরে আনলো তেমনি দর্শকদেরও ঘরে বসেই বিনোদিত হওয়ার সুযোগ তৈরি করে দিলো। প্রথম সিজনের মতো এবারও বইপ্রেমীদের প্রিয় ঠিকানা ‘বুক ওয়ার্ম’-এ অনুষ্ঠানগুলো ধারণ করা হচ্ছে।

সিজন-২ এ ‘দুখি মাজেদা ফিচারিং বাউল শামসু’ শিরোনামে পরিবেশিত লোকসঙ্গীত নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সংগীতশিল্পী মাজেদার গল্প আর গানগুলোর আবেগ, দর্শন এবং গভীরতা শ্রোতাদের মন ছুঁয়ে গেছে। মাজেদা বলেন, “প্রতিদিনের কাজ শেষে আমি আমার ওস্তাদের সাথে গান গাইতাম। গত বছর করোনার কারণে আমার চাকরি হারাই। এখন আমি আমার সবটুকু সময় নিয়ে গানে ডুবে আছি।“ মাজেদার মতো শিল্পীরাই ঢাকা সেশনস অনুষ্ঠানটির মূল অনুপ্রেরণা। মাজেদার ওস্তাদ বাউল শামসু বলেন, “ঢাকা সেশনস এর মতো আসরে গান গাইতে পারায় আমরা অত্যন্ত আনন্দিত এবং আয়োজকদের কাছে কৃতজ্ঞ।“

‘ঢাকা সেশনস পাওয়ার্ড বাই বিকাশ’ এর সবগুলো এপিসোড দেখা যাবে ঢাকা সেশনস এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ (ইউটিউব- https://www.youtube.com/dhakasessions, ফেসবুক- https://facebook.com/DhakaSessions/) এবং বিকাশের ফেসবুক পেইজ (https://www.facebook.com/bkashlimited) থেকে।

এছাড়া যে কেউ তার আশেপাশের পরিচিত কোনো প্রতিভাবান শিল্পী থাকলে ভিডিও লিঙ্কসহ যোগাযোগ করতে পারেন dhakasessions@gmail.com – এই ইমেইল-এ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি