মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

চলছে দারাজ ঈদ শপিং ডিল

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মহামারি চলাকালীন ঈদের আমেজ বজায় রাখতে এবং কেনাকাটার সহজ সমাধানের লক্ষ্যে দেশের বৃহত্তম ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আয়োজন করেছে ‘ঈদ শপিং ফেস্ট’।  

ঈদ প্রায় চলে এসেছে। কিন্তু, বাস্তবতা হচ্ছে, অন্তত পরবর্তী কয়েক সপ্তাহে ভাইরাস থেকে নিস্তার পাবার কোন সম্ভাবনা নেই। কাছের মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে না পারলে ঈদ উদযাপন অপূর্ণ রয়ে যায়। আর এটি কেবল পরিবার ও আত্মীয়স্বজনের জন্য ঈদের কেনাকাটার মাধ্যমেই সম্ভব। তবে, এ সময় ভিড়ের মধ্যে শপিং মলে গিয়ে কেনাকাটা বিচক্ষণ হবে না। আর, সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণে রাখতে বিশেষজ্ঞরাও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন।

এমতাবস্থায়, মানুষ যাতে স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে সুরক্ষিতভাবে ঘরে বসে স্বাচ্ছন্দ্যে কেনাকাটার আনন্দ উপভোগ করতে পারেন এজন্যই দারাজের ঈদ শপিং ফেস্টের আয়োজন। 

গ্রাহকরা বিভিন্ন ক্যাটাগরি, যেমন- গ্রোসারি, ফ্যাশন, হেলথ অ্যান্ড বিউটি ইত্যাদিতে নানা রকম অফার ও ডিল উপভোগ করতে পারবেন। ‘আই লাভ ভাউচার’ ব্যবহার করে একজন গ্রাহক ৬,০০০ টাকা পর্যন্ত ছাড় উপভোগ করতে পারবেন। এই ক্যাম্পেইনের আওতায় থাকবে ফ্ল্যাশ সেল, যেখানে সীমিত সংখ্যক পণ্য একটি নির্দিষ্ট সময়ে বিশাল ছাড়ে কেনা যাবে। তাই সঠিক সময়ের অপেক্ষায় চোখ রাখতে হবে দারাজ অ্যাপে।

এছাড়া, দারাজে নতুন ক্রেতাদের সবসময় স্বাগত জানানো হয়। তাই, দারাজ নতুন ক্রেতাদের প্রথম কেনাকাটায় ২৫ শতাংশ ছাড় (ন্যূনতম ১০০ টাকার কেনাকাটায়, সর্বোচ্চ ১৫০ টাকা ছাড়) দিচ্ছে।

ঈদ শপিং ফেস্টের সেরা ৫টি ডিলের জন্য ভিজিট করুন: (https://daraz.com.bd/)

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি