শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

স্যামসাংকে টপকে একে এখন টেকনো!

২০২০ সালে অন্য সকলকে পেছনে ফেলে আফ্রিকার স্মার্টফোন শিপমেন্ট মার্কেটে সবচেয়ে বড় শেয়ার দখল করতে সক্ষম হয়েছে এই গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডটি।

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন জগতের অন্যতম সেরা ব্র্যান্ড স্যামসাং-কে টপকে, ২০২০ সালে আফ্রিকার ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ডের স্থান দখল করে চমক সৃষ্টি করেছে গ্রোবাল প্রিমিয়াম স্মার্টফোন ব্র্যান্ড টেকনো। কাউন্টারপয়েন্ট রিসার্চ’স মার্কেট মনিটর-এর একটি প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৯-এ টেকনোর স্মার্টফোন শিপমেন্ট মার্কেটের শেয়ার যেখানে ছিল ১৭ শতাংশ তা ২০২০ সালে বেড়ে দাঁড়ায় ১৮ শতাংশে এবং অন্যদিকে স্যামসাং-এর শেয়ার এক বছরের ব্যবধানে ১৮ শতাংশ থেকে কমে ১৫ শতাংশে নেমে আসে।

বছরের প্রথম অর্ধেক সময় সাব-সাহারান আফ্রিকা মার্কেটজুড়ে বাঁধার সম্মুখীন হলেও, বছরের বাকি অর্ধেক সময়ে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন বাজারে এনে ঘুড়ে দাঁড়াতে সক্ষম হয়েছে টেকনো। ২০১৯-এর তুলনায় ২০২০ সালে স্মার্টফোন শিপমেন্ট ৬.৭ শতাংশ হ্রাস পেলেও ট্রানশান -এর মালিকানাধীন ব্র্যান্ডটি তাদের অর্জনে সক্ষম হয়েছে।

আফ্রিকান স্মার্টফোন শিপমেন্ট মার্কেট বেশ কেন্দ্রীভূত। পুরো বাজারজুড়ে যেমন অসংখ্য ব্র্যান্ডের ছোট ছোট শেয়ার রয়েছে ঠিক তেমনই শীর্ষ শেয়ারহোল্ডারদের (টেকনো, স্যামসাং, আইটেল ইত্যাদি) মধ্যে রয়েছে তুমুল প্রতিযোগীতা। কাউন্টারপয়েন্ট-এর মতে, ২০২১-এ এই বাজারে আরও বড় শেয়ার দখল করতে যাচ্ছে টেকনো।

বছরজুড়ে, আফ্রিকান স্মার্টফোন মার্কেট ব্যবসায়ের দিক দিয়ে অন্যান্য অঞ্চলকে ছাড়িয়ে গেলেও বৈশ্বিক দূর্যোগের কবল থেকে রক্ষা পায়নি। মহামারীর ছোবলে রিটেইল এবং সাপ্লাই চেইন বিঘ্নিত হওয়ার ফলে বছরের প্রথমার্ধে স্মার্টফোন মার্কেটে বিরূপ প্রভাব পড়েছিল।

বিশেষ করে ২০২০-এর চতুর্থাংশ সময়টি আফ্রিকান স্মার্টফোন মার্কেটের জন্য ছিল খুবই গুরুত্বর। বেশিরভাগ দেশে লকডাউন থাকার ফলে চাহিদা কমে যায় অনেকাংশেই। সেই সময়টিতে স্মার্টফোন শিপমেন্ট লক্ষণীয় মাত্রায় হ্রাস পায়, যা ২০১৯-এর তুলনায় ২৭ শতাংশ বেশি। তবে, বছরের দ্বিতীয়ার্ধে চাহিদা বৃদ্ধির ফলে পরিস্থিতি আংশিকভাবে উন্নতি করতে শুরু করে। ২০২০-এর শেষ প্রান্তিকে ২০১৯-এর তুলনায় যা ১.৫ শতাংশ বৃদ্ধি পায়।         

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি