বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
24.6 C
Dhaka

বিসিএস ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বড় জয় পেল সমমনা ৭

বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএস) ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে সমমনা ৭ প্যানেল। কার্যনির্বাহী ৭ পরিচালক পদের মধ্যে ৫টিই পেয়েছে সমমনা ৭ প্যানেলটি। দুটি পদে জয় পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।

সমমনা ৭ প্যানেল থেকে জয় পেয়েছে ইপসিলন সিস্টেমস অ্যান্ড সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মো.শাহিদ-উল-মুনীর (৫৬৮ ভোট) , স্মার্ট প্রিন্টিং সলিউশন লিমিটেডের পরিচালক মো. মুজাহিদ আলবেরুনি সুজন (৫৪৯ ভোট), স্পিড টেকনোলজি অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মোশারফ হোসেন সুমন(৫৫২ ভোট), অরিয়েন্ট কম্পিউটার্সের স্বত্বাধিকারী মো. জাবেদুর রহমান শাহীন (৪৮৭ ভোট) ও কম্পিউটার সিটি টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম (৫৬০ ভোট) ।

চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল থেকে জয় পেয়েছে স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূঁঞা (৫৫১ ভোট) এবং সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূঁইয়া সর্বোচ্চ (৬১৮ ভোট)।

বাংলাদেশ কম্পিউটার সমিতি ( বিসিএস) এর কেন্দ্রীয় কমিটি ছাড়াও এদিন খুলনা, রাজশাহী, সিলেট, চট্টগ্রাম, যশোর, বরিশাল, ময়মনসিংহ এবং কুমিল্লার আটটি শাখা কমিটির নির্বাচনও অনুষ্ঠিত হয়েছে। এবার নির্বাচনে মোট ভোট পড়েছে ১০৩৪টি। মোট ভোটার ছিলেন ১১২৬ জন।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান ছিলেন স্পিনোভেশন লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা টিআইএম নূরুল কবীর। সদস্য ছিলেন ওরাটেক কনসালটিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক শেখ কবীর আহমেদ এবং এক্সেল ইন্টেলিজেনস সলিউশন লিমিটেডের পরিচালক বীরেন্দ্র নাথ অধিকারী ।

বিসিএসের ২০২০-২২ মেয়াদের নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠ জয় পেয়েছে সমমনা ৭ প্যানেল ৫টি Gবাকি দুটি পদ পেয়েছে চ্যালেঞ্জার্স ২০২১ প্যানেল।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি