বুধবার, জুলাই ২২, ২০২৬
25.7 C
Dhaka

‘অপো-লাইকি রমজান হ্যাশট্যাগ চ্যালেঞ্জ’ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো ও শর্ট ভিডিও তৈরি ও শেয়ারের প্ল্যাটফর্ম লাইকি একসাথে বাংলাদেশে নতুন ক্যাম্পেইন চালু করেছে।

লাইকি প্ল্যাটফর্মে ‘অপো-লাইকি রমজান হ্যাশট্যাগ চ্যালেঞ্জ’ শীর্ষক ক্যাম্পেইনটি ২২ এপ্রিল থেকে শুরু হয়ে চলবে ১৩ মে পর্যন্ত।

ক্যাম্পেইনের অধীনে যেকেউ #ShareRamadanMoment লিখে নিজের, পরিবারের বা বন্ধু-বান্ধবের সুন্দর মুহুর্তগুলো সবার সাথে শেয়ারের সুযোগ পাবেন।

ক্যাম্পেইনে অংশ নিতে হলে ব্যবহারকারীকে লাইকির ব্যানারে ক্লিক করতে হবে ও অফিসিয়াল অ্যানিমেশন টেমপ্লেট ব্যবহার করতে হবে। তারপর নিজেদের রমজানের মুহুর্ত ও মজার ভিডিও রেকর্ড করে #ShareRamadanMoment ব্যবহার করে লাইকি প্ল্যাটফর্মে শেয়ার দিতে হবে।

সর্বোচ্চ সাড়া পাওয়া ভিডিওটি থেকে পর্যায়ক্রমে বিজয়ী ঘোষণা করা হবে। আর বিজয়ীদের জন্য থাকছে অপো এফ১৯ প্রো, অপো ব্যান্ড স্টাইল এর মতো আকর্ষণীয় নানা পুরস্কার। এ বিষয়ে আরো বিস্তারিত জানতে ভিজিট করুন অপো বাংলাদেশের ফেসবুক পেজ ও ওয়েবসাইটে।

ক্যাম্পেইনটি শুধুমাত্র লাইকি ক্রিয়েটর ও ইউজার’দের জন্য। এই বিষয়ে যেকোন সিদ্ধান্ত দেওয়ার সর্বোচ্চ ক্ষমতা রয়েছে লাইকি কর্তৃপক্ষের।

উল্লেখ্য, শিগগিরই সবার মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে অপো বাজারে নিয়ে আসছে এফ১৯ প্রো এর ঈদ সংস্করণ। ঈদের চাঁদের সাথে সমন্বয় রাখতে এবার ফোনটি আসছে ক্রিস্টাল সিলভার কালার ভ্যারিয়েন্টে।

দুর্দান্ত এই ফোনটিতে রয়েছে এআই প্রোর্টেট ভিডিও, ডুয়েল-ভিউ ভিডিও, ৩০ ওয়াটের ভুক ফ্ল্যাশ চার্জের সুবিধাসহ নানাবিধ ফিচার। ভুক চার্জিংয়ের বিশেষ সুবিধা হচ্ছে মাত্র ৫ মিনিট চার্জ দিয়ে ৩.২ ঘন্টা কথা বলা যাবে। পুরো এইচডি রেজ্যুলেশন ও সুপার এমোলড প্যানেলের দারুণ ফোনটির ডিসপ্লের আকার হচ্ছে ৬.৪৩ ইঞ্চি। ৭.৮ মিলিমিটার পুরুত্বের ফোনটির ওজন মাত্র ১৭২ গ্রাম।

ফোনটির রয়েছে ৮জিবি র‌্যাম এবং ১২৮ জিবি রম ফোনটিকে দিয়েছে শক্তিশালী পারফরমেন্স ক্ষমতা। এর সাথে অক্টা-কোর মিডিয়া টেক হেলিও পি-৯৫ এর মতো প্রসেসর তো রয়েছেই। অর্থাৎ শক্তিশালী হার্ডওয়্যার ও সফটওয়্যার থাকার কারণে ফোনটি দিয়ে পাবজির মতো হাই-রেজ্যুলেশন গেম খেলা যাবে নির্বিঘ্নে।

ঈদ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান। একমাস পবিত্র রোজা থাকার পর এই দিনটি আসে সবার কাছে আনন্দের বার্তা নিয়ে। মানুষের মাঝে এই আনন্দের মাত্রা আরো বাড়িয়ে দিতে অপো লাইকি একসাথে এই ক্যাম্পেইন চালু করেছে। কারণ অপো সবসময় ব্যতিক্রমী কাজের মাধমে গ্রাহককে সন্তুষ্ঠ রাখতে চেষ্টা করে থাকে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি