বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
30 C
Dhaka

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজে ‘টাইটেল স্পন্সর’ ওয়ালটন

spot_img

টেকভিশন২৪ ডেস্ক :  ১২ এপ্রিল টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ দল। সিরিজে স্পন্সর হয়েছে বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটন। টুর্নামেন্টের অফিশিয়াল নাম ‘ওয়ালটন বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ।’

উল্লেখ্য, যেখানে ক্রিকেট, সেখানেই ওয়ালটন। বিশেষ করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল যেখানেই খেলতে যাচ্ছে সেখানেই ওয়ালটন থাকছে। গত এক দশক ধরে এর তেমন কোনো ব্যত্যয় হয়নি। ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট, সবখানেই রয়েছে ওয়ালটন গ্রুপ। শ্রীলঙ্কাতেও একাধিক সিরিজে ওয়ালটন পৃষ্ঠপোষকতা করেছে। এরই ধারাবাহিকতায় এবার টেস্ট সিরিজে টাইটেল স্পন্সর হলো ওয়ালটন।

সোমবার (৫ এপ্রিল, ২০২১) সিরিজের স্বত্ত্বাধিকারী আইটিডব্লিউ স্পোর্টস ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে ওয়ালটন। ওয়ালটনের মিডিয়া অফিসে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক উদয় হাকিম ও আইটিডব্লিউ কনসাল্টিং বাংলাদেশ প্রাইভেট লিমিটেডের প্রধান মোহাম্মদ শারিক।

এসময় আরও উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক ফিরোজ আলম এবং সিনিয়র অ্যাডিশনাল ডিরেক্টর রবিউল ইসলাম মিলটন।

উদয় হাকিম বলেন, ‘করোনা মহামারির কারণে কঠিন সময় অতিক্রম করছে পুরো বিশ্ব। তবে আনন্দের বিষয় হলো করোনাভীতি কাটিয়ে আবার মাঠে ফিরতে শুরু করেছে ক্রিকেট। জাতীয় দল ইতোমধ্যেই নিউজিল্যান্ড সফর শেষে দেশে ফিরেছে। এরপর টেস্ট খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে। বর্ণাঢ্য এ আয়োজনের সঙ্গে থাকতে পেরে ওয়ালটন গ্রুপ গর্বিত। কোটি কোটি দর্শক, ক্রিকেটানুরাগী, খেলোয়াড় ও ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট সবাই এ আয়োজনের মাধ্যমে উজ্জীবিত হবেন এটিই প্রত্যাশা। ওয়ালটন ক্রিকেটের সঙ্গে আছে, থাকবে সবসময়।’
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের দুটি টেস্ট ম্যাচ হবে ক্যান্ডির অদূরে পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেললেও এই প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল, দ্বিতীয় টেস্ট ২৯ এপ্রিল।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শ্রীলঙ্কায় সবশেষ টেস্ট খেলেছে ২০১৭ সালে। সেবার প্রথম টেস্টে গলে হেরে গেলেও দ্বিতীয় ম্যাচে নিজেদের শততম টেস্টে স্মরণীয় জয় পায় বাংলাদেশ।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি