সোমবার, নভেম্বর ১৬, ২০২৬
28 C
Dhaka

৩৬০ ডিগ্রি ডিজাইন ও এআই পারফরম্যান্সে নতুন আইডিয়াপ্যাড বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে ইন্টেল প্যান্থারলেক কোর আলট্রা ৫ সিরিজ-৩ প্রসেসরসমৃদ্ধ লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ ১৪আইপিএইচ১১ (৮৩ইউজি০00সিএসকে) নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। আধুনিক কাজ, পড়াশোনা ও দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় তৈরি এই কোপাইলট+ পিসি-তে রয়েছে ৩৬০-ডিগ্রি কনভার্টিবল ২-ইন-১ সুবিধা, টাচস্ক্রিন এবং এআই-সমর্থিত পারফরম্যান্স। ফলে প্রয়োজন অনুযায়ী ল্যাপটপ ও ট্যাবলেট—দুইভাবেই ব্যবহার করা যায় ডিভাইসটি।

ল্যাপটপটিতে রয়েছে ইন্টেল কোর আলট্রা ৫ ৩২২ প্রসেসর, যার সর্বোচ্চ টার্বো ফ্রিকোয়েন্সি ৪.৪ গিগাহার্জ। ৬ কোর ও ৬ থ্রেডের এই প্রসেসরের সঙ্গে রয়েছে সর্বোচ্চ ৬৪ টপস পর্যন্ত এআই পারফরম্যান্স (এনপিইউ ও জিপিইউ মিলিয়ে)। পাশাপাশি ১৬জিবি ডিডিআর৫-৫৬00 র‍্যাম এবং ৫১২জিবি পিসিআই-ই জেন৪ এনভিএমই এসএসডি দ্রুত মাল্টিটাস্কিং, ফাইল ব্যবস্থাপনা ও প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন ব্যবহারে সহায়তা করে। এতে ইন্টেগ্রেটেড ইন্টেল গ্রাফিক্স রয়েছে এবং র‍্যাম সর্বোচ্চ ৩২জিবি পর্যন্ত বাড়ানোর সুবিধাও রয়েছে।

এর ১৪-ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ (১৯২০×১২০০) আইপিএস টাচ ডিসপ্লেতে রয়েছে ৪০০ নিটস ব্রাইটনেস এবং টিইউভি লো ব্লু লাইট সুবিধা। ১০-পয়েন্ট মাল্টি-টাচ সমর্থিত ডিসপ্লেটি লেনোভো পেন জেন ২-এর সঙ্গেও ব্যবহার করা যায়, যা নোট নেওয়া, স্কেচ করা ও সরাসরি স্ক্রিনে কাজ করার অভিজ্ঞতাকে আরও সহজ করে। এ ছাড়া ব্যাকলিট কিবোর্ড, ডলবি অডিও-সমর্থিত স্টেরিও স্পিকার এবং এফএইচডি ১0৮0পি+আইআর ওয়েবক্যাম সাথে প্রাইভেসি শাটার দৈনন্দিন কাজ ও অনলাইন মিটিংয়ে বাড়তি সুবিধা দেয়।

কানেক্টিভিটির জন্য এতে রয়েছে ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৪, দুটি ইউএসবি-সি পোর্ট, দুটি ইউএসবি-এ পোর্ট, এবং মাইক্রোএসডি কার্ড রিডার। ৬০ওয়াট/আওয়ার ব্যাটারি ও ৬৫ওয়াট ইউএসবি টাইপ সি অ্যাডাপ্টার দীর্ঘসময় ব্যবহারের উপযোগী পাওয়ার সুবিধা দেয়। লুনা গ্রে রঙের অ্যালুমিনিয়াম টপ কভারযুক্ত ল্যাপটপটির ওজন ১.৫৪ কেজি থেকে শুরু। পাশাপাশি মিলিট্যারি-স্ট্যান্ডার্ড-৮১0এইচ পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ডিভাইসটি স্থায়িত্বের ক্ষেত্রেও বাড়তি নিশ্চয়তা দেয়।

লেনোভো আইডিয়াপ্যাড ৫আই ২-ইন-১ ১৪আইপিএইচ১১ (৮৩ইউজি০00সিএসকে)-এর বাজারমূল্য ১,৫৯,০০০ টাকা। ল্যাপটপটির সঙ্গে রয়েছে ২ বছরের অথোরাইজড ব্র্যান্ড ওয়ারেন্টি এবং ব্যাটারি ও অ্যাডাপ্টারের জন্য ১ বছরের ওয়ারেন্টি। গ্রাহকরা গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর ও নিকটস্থ ব্রাঞ্চ এবং ডিলার হাউজ থেকে পণ্যটি সংগ্রহ করতে পারবেন। 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

সর্বশেষ

আবারও আসছে পাঠাও ফেস্ট

টেকভিশন২৪ ডেস্ক: এক্সাইটিং অফারস, রিওয়ার্ডস, গেইমস আর দারুণ সব...

দেশের ৯ শহরে শেষ হলো নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্বের...

বিটিআরসির নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেলেন ওয়াহিদ-উজ-জামান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান পদে...

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বজুড়ে যোগাযোগ ব্যবস্থায় ২৪ ঘণ্টার বেশি...

বাক্কোর নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্টাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

চিকিৎসায় ন্যানোপ্রযুক্তির সম্ভাবনা তুলে ধরলেন বিজ্ঞানী ড. জামি হাফিজ

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত ইমপ্ল্যান্ট ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি