মঙ্গলবার, অক্টোবর ২৭, ২০২৬
35.5 C
Dhaka

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ১২০ হার্টজের ডিসপ্লে নিয়ে এল হেলিও ৬৫

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ সময় ধরে চার্জের চিন্তা ছাড়া ফোন ব্যবহারের সুবিধা দিতে দেশীয় বাজারে ‘হেলিও ৬৫’ নামে নতুন একটি স্মার্টফোন উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড হেলিও। ২১ হাজার ৯৯৯ টাকা মূল্যের এই স্মার্টফোনটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি, ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিং, ৬.৭৮ ইঞ্চির ১২০ হার্টজ ডিসপ্লে এবং ৫০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা।

এর পাশাপাশি সর্বোচ্চ ১৬ জিবি পর্যন্ত র‍্যাম সুবিধা, ১২৮ জিবি স্টোরেজ, এনএফসি এবং আইপি৬৪ ওয়াটার ও ডাস্ট রেটিংয়ের মতো আকর্ষক ফিচার যুক্ত করা হয়েছে।

ডিজাইন ও ডিসপ্লে
হেলিও ৬৫ স্মার্টফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬.৭৮ ইঞ্চির আইপিএস পাঞ্চ-হোল ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি অনুপাত ৯০ শতাংশ। এতে সুরক্ষার জন্য রয়েছে ‘আয়রন গার্ড প্রটেকশন’ ও ‘পান্ডা হাই-স্ট্রেন্থ অ্যালুমিনোসিলিকেটিং গ্লাস’।

স্মুথ স্ক্রলিং এবং গেমিং অভিজ্ঞতা নিশ্চিত করতে এতে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেট। এ ছাড়া কড়া রোদেও স্ক্রিন স্পষ্ট দেখতে সহায়তার জন্য এতে ৮০০ নিটস হাই ব্রাইটনেস মোড দেওয়া হয়েছে। কসমিক নেভি ব্লু, ম্যাগনেটিক অ্যাশ এবং সিল্ক গ্রিন- এই তিনটি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে ফোনটি। ৯.১ মিলিমিটার পুরুত্বের এই ডিভাইসটির ওজন ২২৫ গ্রাম।

ব্যাটারি ও রিভার্স চার্জিং
ফোনটির মূল আকর্ষণ হলো এর ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের বিশাল ব্যাটারি। টাইপ-সি পোর্টের মাধ্যমে ৩৩ ওয়াটের ফাস্ট চার্জার ব্যবহার করে ফোনটি শূন্য থেকে শতভাগ চার্জ হতে সময় নেবে প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট।

বিশেষ ফিচার হিসেবে এতে রয়েছে ১০ ওয়াটের ‘রিভার্স ওয়ারার্ড চার্জিং’ সুবিধা, যার ফলে প্রয়োজনের সময় ফোনটিকে পাওয়ার ব্যাংক হিসেবে ব্যবহার করে অন্য ডিভাইসেও চার্জ দেওয়া যাবে।

ক্যামেরা ও মিডিয়া
ছবি ও ভিডিও ধারণের জন্য ফোনটির পেছনে রয়েছে এফ/১.৮ অ্যাপারচারের ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মূল ক্যামেরা, যাতে ইলেকট্রনিক ইমেজ স্ট্যাবিলাইজেশন সুবিধা রয়েছে। সেলফি ও ভিডিও কলের জন্য সামনে এফ/২.০ অ্যাপারচারের ৩২ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করা হয়েছে।

ক্যামেরা অ্যাপে মোশন ফটো, ডুয়াল-ভিউ রেকর্ডিং, এআই ইমোজি ও জিআইএফ তৈরির সুবিধা রাখা হয়েছে। পরিষ্কার অডিওর জন্য এতে রয়েছে ডুয়াল স্পিকার এবং কলের সময় পেছনের অনাকাঙ্ক্ষিত শব্দ কমাতে ‘ইন্টেলিজেন্ট নয়েজ রিডাকশন’ প্রযুক্তি।

পারফরম্যান্স ও মেমোরি
দৈনন্দিন পারফরম্যান্সের জন্য হেলিও ৬৫-এ ব্যবহার করা হয়েছে ইউনিসক-এর টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর। ফোনটিতে মূল ৮ জিবি র‍্যামের পাশাপাশি আরও ৮ জিবি প্রসেসড র‍্যাম ব্যবহারের সুযোগ রয়েছে, যা মিলিয়ে সর্বমোট ১৬ জিবি পর্যন্ত র‍্যামের পারফরম্যান্স পাওয়া যাবে।

১২৮ জিবির ইউএমসিপি স্টোরেজ মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। গেমারদের জন্য সফটওয়্যারে যুক্ত রয়েছে ‘গেম বুস্টার’ সুবিধা।

নিরাপত্তা ও কানেক্টিভিটি
ফোনটিতে সুরক্ষার জন্য ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি পাশেই দেওয়া হয়েছে, সাথে রয়েছে ফেস আনলক সুবিধাও। ধুলা ও পানির ছিটকে ওঠা থেকে রক্ষা করতে এতে রয়েছে আইপি৬৪ রেটিং।

কানেক্টিভিটির জন্য ডুয়াল-ব্যান্ড ওয়াই-ফাই, জিপিএস, ফোরজি নেটওয়ার্ক এবং এনএফসি সুবিধা রয়েছে। ধরে রাখা হয়েছে ৩.৫ মিমি হেডফোন জ্যাক ও ওটিজি সুবিধা।

অপারেটিং সিস্টেম ও অফার
অপারেটিং সিস্টেম হিসেবে হেলিও ৬৫-এ দেয়া হয়েছে অ্যান্ড্রয়েড ১৬ এবং পরবর্তীতে অ্যান্ড্রয়েড ১৭ আপগ্রেডের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নিরাপত্তা ও প্রশাসনিক সুবিধার জন্য চিলড্রেন স্পেস, অ্যাপ লক ও মোবাইল গার্ডিয়ানের মতো ফিচার এতে রয়েছে।

স্মার্টফোনটিতে স্বাভাবিক ১ বছরের পরিবর্তে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি ক্রেতাদের জন্য থাকছে গ্রামীণফোনের বিশেষ বান্ডেল অফার।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

সর্বশেষ

ফেরারির ডিজাইনে ইনফিনিক্স নোট ৬০ আলট্রা

টেকভিশন২৪ ডেস্ক: ফেরারির মতো বিলাসবহুল গাড়ির ডিজাইনের জন্য পরিচিত...

তৃতীয় প্রান্তিকে বিশ্বে স্মার্টফোন বাজারে শীর্ষে স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই–সেপ্টেম্বর) বিশ্বে সবচেয়ে...

টেলিটকের ৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম সংগ্রহের কার্যক্রম শুরু

টেকভিশন২৪ ডেস্ক: আজ ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির...

ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫ শুরু

টেকভিশন২৪ ডেস্ক: শীত মৌসুমকে সামনে রেখে দেশব্যাপী শুরু হয়েছে...

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা...

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি