রবিবার, অক্টোবর ১৮, ২০২৬
32.3 C
Dhaka

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে তাদের বহুল প্রতীক্ষিত ‘অল-রাউন্ড ডিউরেবল চ্যাম্পিয়ন’ সি-সিরিজের স্মার্টফোন রিয়েলমি সি১০০ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে। ব্যবহারকারীদের সবধরণের প্রয়োজন পূরণে দীর্ঘমেয়াদী পাওয়ার, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স ও স্মুথ পারফরম্যান্সের সমন্বয়ে ডিভাইসটি এই সেগমেন্টের সবচেয়ে সেরা ব্যাটারি ব্যাকআপ ও পারফরম্যান্স নিশ্চিত করবে।

রিয়েলমি সি১০০-এ সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ারের টাইটান ব্যাটারি, ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সক্ষমতা, ১০ ওয়াট রিভার্স চার্জিং ও ৭ বছরের ব্যাটারি হেলথ প্রতিশ্রুতি রয়েছে। আরও দীর্ঘ ব্যাটারি লাইফ নিশ্চিত করতে ডিভাইসটিতে এআই-পাওয়ার্ড অপটিমাইজেশন ব্যবহার করা হয়েছে। এছাড়াও, সারাদিন ব্যবহার করার পরও ডিভাইসটি একইরকমভাবে চলতে সক্ষম। রিয়েলমির ল্যাব টেস্ট অনুযায়ী, একবার পূর্ণ চার্জে রিয়েলমি সি১০০ ১.৭ দিন সচল থাকার পাশাপাশি, ১১ ঘণ্টার বেশি অনলাইন গেমিং (ফ্রি ফায়ার, মোবাইল লিজেন্ডস ব্যাং ব্যাং), ২৪ ঘণ্টার বেশি অনলাইন স্ট্রিমিং, ২০ ঘণ্টার বেশি অনলাইন নেভিগেশন ও ৪০ ঘণ্টার বেশি সময় ধরে কাজ করতে সক্ষম।

উন্নত ডিউরেবিলিটি নিশ্চিত করতে রিয়েলমি সি১০০-এ মিলিটারি-গ্রেড শক রেজিজট্যান্স ও আর্মরশেল প্রোটেকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে, যা প্রতিদিনের অপ্রত্যাশিত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম। ডিভাইসটিকে আরও ডিউরেবল করতে এতে আইপি৬৯ প্রো টেকনোলজির পাশাপাশি, ২ মিটার ড্রপ রেজিজট্যান্স ও ৬ মিটার ওয়াটার রেজিজট্যান্স প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যার মাধ্যমে প্রতিদিনের ব্যবহারের সময় টেবিলের ওপর থেকে পড়ে যাওয়া, পকেট থেকে ফোন বের করার সময় পড়ে যাওয়া বা ছবি তোলার সময় সুইমিংপুলে ফোন পড়ে যাওয়ার মতো বিভিন্ন অনাকাঙ্ক্ষিত ঘটনা থেকে ডিভাইসের সুরক্ষা নিশ্চিত করবে।

এছাড়াও, স্মার্টফোনটিতে শক্তিশালী ৮-কোর চিপসেট রয়েছে। ফটোগ্রাফি ও কনটেন্ট ক্রিয়েশনের জন্য রিয়েলমি সি১০০-এ ৫০ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে। রেয়ার ও ফ্রন্ট উভয় ক্যামেরাই ডুয়েল-ভিডিও শুটিং করতে সক্ষম।

পাশাপাশি, প্রতিদিনের কাজে স্মুথ স্ক্রলিং ও অনবদ্য ভিউইং অভিজ্ঞতা নিশ্চিত করতে রিয়েলমি সি১০০-এ ৯০.৪% স্ক্রিন-টু-বডি রেশিও ও ১২০ হার্জ পর্যন্ত রিফ্রেশ রেট সহ ৬.৮ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

০৮-১০ অক্টোবরের মধ্যে রিয়েলমি সি১০০ কেনার মাধ্যমে ক্রেতারা ৫০,০০,০০০ টাকা মূল্যের আকর্ষণীয় পুরষ্কার উপভোগ করতে পারবেন। প্রতিবার স্মার্টফোন কেনার পর ব্যবহারকারীরা ১,০০,০০০ টাকা, ৫০,০০০ টাকা, বোগো অফার অথবা নিশ্চিত ৬ মাসের এক্সটেন্ডেড ওয়ারেন্টি জিতে নেওয়ার সুযোগ পাবেন।

গ্লোরি হোয়াইট, ভিক্টোরি পার্পল ও এনড্যুরেন্স ব্রাউন এই তিনটি অনন্য রঙে রিয়েলমি সি১০০ পাওয়া যাচ্ছে। ডিভাইসটি দুইটি স্টোরেজ ভ্যারিয়েন্টে নিয়ে আসা হয়েছে। এর ৬ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা মাত্র ও ৮ জিবি + ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা মাত্র।

সুবিশাল ব্যাটারি, উন্নত ডিউরেবিলিটি, ওয়াটার রেজিজট্যান্স, স্মুথ পারফরম্যান্স ও অনন্য ফিচারের সমন্বয়ে রিয়েলমি সি১০০ এমনভাবে তৈরি করা হয়েছে, যা প্রতিদিনের জীবনে অল-রাউন্ড স্মার্টফোন অভিজ্ঞতা চান এমন ব্যবহারকারীদের জন্য নির্ভরযোগ্য পারফরম্যান্স নিশ্চিত করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

সর্বশেষ

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

অফিশিয়াল আইফোন ক্রয়ের স্বস্তি: কোন পথে এগোচ্ছে বাংলাদেশের অ্যাপল বাজার?

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রযুক্তিপ্রেমী ও তরুণ প্রজন্মের কাছে আইফোনের...

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি)...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি