Monday, October 12, 2026
26.8 C
Dhaka

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি অত্যন্ত স্বনামধন্য ও অভিজাত প্রযুক্তি ব্র্যান্ড লেনোভোর ফ্ল্যাগশিপ প্রিমিয়াম ল্যাপটপ সিরিজ ইয়োগা-র নতুন পাঁচটি মডেল বাজারে উন্মোচন করেছে। সর্বাধুনিক ইন্টেল প্যান্থার লেক আর্কিটেকচারের প্রসেসর, উন্নত এআই প্রযুক্তি, মাত্র ৯৭৫ গ্রাম থেকে শুরু হওয়া হালকা ওজন এবং প্রিমিয়াম মেটালিক ফিনিশিংয়ের সমন্বয়ে তৈরি এসব কোপাইলট+ পিসি আধুনিক কর্মক্ষেত্র ও প্রিমিয়াম জীবনযাত্রার জন্য নতুন অভিজ্ঞতা দেবে।

উচ্চপদস্থ করপোরেট লিডার, কর্পোরেট এক্সিকিউটিভ এবং আধুনিক প্রযুক্তির সেরা অভিজ্ঞতা প্রত্যাশীদের জন্য এই সিরিজটি বিশেষভাবে তৈরি করা হয়েছে। ইন্টেল এর সর্বাধুনিক প্যান্থার লেক প্রসেসরে শক্তিশালী এনপিইউ যুক্ত থাকার ফলে এআই-সম্পর্কিত কাজগুলোর মূল চাপ প্রসেসর নিজেই বুদ্ধিমান উপায়ে হ্যান্ডেল করে। ফলে ট্র্যাডিশনাল বা নন-এআই ল্যাপটপগুলোতে কাজের সময় যেভাবে ল্যাপটপ অতিরিক্ত গরম হয়ে উঠত, নতুন এই ইয়োগা ডিভাইসগুলোতে তা হয় না—কাজের মধ্যেও তাপমাত্রা থাকে অত্যন্ত সহনীয় ও আরামদায়ক।

নতুন এই সিরিজে নতুন পাঁচটি ফ্ল্যাগশিপ মডেল যুক্ত হয়েছে। এর মধ্যে ইয়োগা স্লিম ৭আই আলট্রা অরা এডিশন (৮৩কিউকে০০৯টিএসকে)-তে রয়েছে কোর আলট্রা এক্স৯ ৩৭৮এইচ, সর্বোচ্চ ১৭২ টপস এআই পারফরম্যান্স, ৩২জিবি র‍্যাম, ১টিবি এসএসডি ও ১৪” ২.৮কে ১২০হার্জ পিওলেড টাচ ডিসপ্লে; যার ওজন মাত্র ৯৭৫ গ্রাম এবং দাম ৩,৪০,০০০ টাকা।

অন্যদিকে,  ইয়োগা স্লিম ৭আই আলট্রা অরা এডিশন (৮৩কিউকে০০৪এএসকে)-তে কোর আলট্রা  ৭ ৩৫৫, সর্বোচ্চ ৮৯ টপস এআই, ৩২জিবি র‍্যাম, ১টিবি এসএসডি ও ১৪” ২.৮কে পিওলেড টাচ ডিসপ্লে রয়েছে। ওজন ৯৭৫ গ্রাম, দাম ২,৯৮,০০০ টাকা । ইয়োগা স্লিম ৭আই অরা এডিশন (৮৩কিউএম00৬১এসকে)-তে কোর আলট্রা  ৭ ৩৫৫, ১৬জিবি র‍্যাম, ৫১২জিবি এসএসডি ও ১৪” ডব্লিউইউএক্সজিএ ওলেড ডিসপ্লে; ওজন ১.১৪ কেজি, দাম ১,৯২,০০০ টাকা।

অন্যদিকে, ইয়োগা ৭আই ২-ইন-১ অরা এডিশন (৮৩টিসি00৭টিএসকে)-তে কোর আলট্রা ৫ ৩২২, সর্বোচ্চ ৬৪ টপস এআই, ১৬জিবি র‍্যাম, ৫১২জিবি এসএসডি ও ১৪” ডব্লিউইউএক্সজিএ ওলেড টাচ ডিসপ্লে ও ইয়োগা পেন রয়েছে; দাম ১,৭৯,০০০ টাকা। আর ইয়োগা স্লিম ৭আই অরা এডিশন(৮৩কিউএম00৫৯এসকে)-তে কোর আলট্রা ৫ ৩২২, ১৬জিবি র‍্যাম, ৫১২জিবি এসএসডি ও ১৪” ডব্লিউইউএক্সজিএ ওলেড ডিসপ্লে রয়েছে; ওজন ১.১৪ কেজি, দাম  মাত্র ১,৭৫,০০০ টাকা।

 সব মডেলেই উইন্ডোজ ১১ হোম, মাইক্রোসফট ৩৬৫ ব্যাসিক ও অফিস হোম রয়েছে এবং প্রতিটি মডেলই মিলিটারি গ্রেড ৮১০এইচ মিলিটারি গ্রেড সার্টিফাইড, ওয়াই-ফাই ৭, থান্ডারবোল্ট ৪ পোর্ট এবং ডলবি এটমোস অডিও সমন্বিত।

এই উচ্চমূল্যের ও প্রিমিয়াম প্রডাক্ট ক্রয়ের ক্ষেত্রে গ্রাহকদের পূর্ণ আস্থা ও দীর্ঘমেয়াদী সুরক্ষা দিতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি প্রতিটি মডেলের সঙ্গেই নিশ্চিত করছে ২ বছরের অফিশিয়াল ওয়ারেন্টি।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি