মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
32 C
Dhaka

আন্তর্জাতিক জলবায়ু ও পরিবেশ অলিম্পিয়াডে বাংলাদেশের দল নির্বাচিত

টেকভিশন২৪ ডেস্ক: সারাদেশের ৪ হাজারেরও বেশি শিক্ষার্থীর অংশগ্রহণে অনুষ্ঠিত দীর্ঘ প্রতিযোগিতা, প্রশিক্ষণ ও বাছাই প্রক্রিয়া শেষে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (আইওসিই) ২০২৬-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য পাঁচ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে। আন্তর্জাতিক এই অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে রাশিয়ার সিরিয়াসে।

বাংলাদেশ অলিম্পিয়াড অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল ইস্যুজ (বিওসিই) ২০২৬-এর মাধ্যমে এই দল নির্বাচন করা হয়। উদ্যোগটি আয়োজন করেছে সাসটেইনেবিলিটি অ্যান্ড লাইফ সায়েন্সেস নেটওয়ার্ক (এসএলএসএন) ও জিরো কম্পিটিশনস।

১৭ জুলাই ২০২৬ সারাদেশের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনলাইন প্রাথমিক পর্বের মধ্য দিয়ে বিওসিই ২০২৬-এর কার্যক্রম শুরু হয়। পরবর্তী পর্যায়ে ঢাকা, রাজশাহী ও সিলেটে আঞ্চলিক পর্ব এবং একটি অনলাইন আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হয়। আঞ্চলিক পর্যায়ে প্রায় ১,০০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে। সেখান থেকে সেরা ৩০০ শিক্ষার্থী ২১ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক কার্জন হলে অনুষ্ঠিত জাতীয় পর্বে অংশগ্রহণের সুযোগ পায়।

জাতীয় পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম। অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিশিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের পাশাপাশি ঢাকায় রাশিয়ান হাউসের পরিচালক আলেকজান্দ্রা খ্লেভনয় এবং শিক্ষা প্রকল্পের জ্যেষ্ঠ সমন্বয়কারী মো. দেলোয়ার হোসেন উপস্থিত ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. কাজী মতিন উদ্দিন আহমেদ একাডেমিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

জাতীয় পর্বের পর নির্বাচিত ৪০ জন জাতীয় বিজয়ীকে নিয়ে একটি বিশেষ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয়। এই প্রশিক্ষণে পরিবেশবিদ্যা, জীববৈচিত্র্য, পরিবেশ রসায়ন, জলবায়ুবিজ্ঞান, পৃথিবী-ব্যবস্থা এবং দুর্যোগ ব্যবস্থাপনা—এই ছয়টি গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষার্থীদের নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়।

২৭ আগস্ট ঢাকার রাশিয়ান হাউসে অনুষ্ঠিত চূড়ান্ত দল নির্বাচন পরীক্ষার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক দল চূড়ান্ত করা হয়। এই পরীক্ষায় শিক্ষার্থীদের বৈজ্ঞানিক জ্ঞান, বিশ্লেষণী দক্ষতা, তথ্য বিশ্লেষণের সক্ষমতা এবং সমস্যা সমাধানের দক্ষতা মূল্যায়ন করা হয়।

আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য নির্বাচিত পাঁচ শিক্ষার্থী হলেন: আবু মাহজুরাহ আয়মান, ফাবিহা নূরজিনা, ইসমাহ আরুশ, এস এম আনফাল হাবিব এবং কামরুন নাহার মেঘা।

বাংলাদেশের প্রতিনিধিদলের দলনেতা হিসেবে থাকবেন তাসিন মোহাম্মদ ও আহনাফ তাহমিদ উদ্দিন। এছাড়া পর্যবেক্ষক হিসেবে প্রতিনিধিদলের সঙ্গে থাকবেন ফেরদৌস আহমেদ।

আন্তর্জাতিক জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক অলিম্পিয়াড (আইওসিই) ২০২৬-এ বিশ্বের বিভিন্ন দেশের জাতীয় দল অংশগ্রহণ করবে। রাশিয়ার সিরিয়াসে অনুষ্ঠিতব্য এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় জলবায়ুবিজ্ঞান, পরিবেশবিজ্ঞান ও টেকসই উন্নয়ন-সম্পর্কিত তাত্ত্বিক, ব্যবহারিক এবং প্রকল্পভিত্তিক বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

বিওসিই-এর লক্ষ্য শুধু একটি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য জাতীয় দল নির্বাচন করা নয়; বরং বাংলাদেশের তরুণদের মধ্যে জলবায়ু ও পরিবেশবিষয়ক জ্ঞান বৃদ্ধি, বৈজ্ঞানিক চিন্তাভাবনা ও সমস্যা সমাধানের দক্ষতা বিকাশ এবং ভবিষ্যতের গবেষক, উদ্ভাবক ও পরিবেশ নেতৃত্ব তৈরির জন্য একটি শক্তিশালী জাতীয় প্ল্যাটফর্ম গড়ে তোলা।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

সর্বশেষ

অপো-পাঠশালা ফটোগ্রাফি কনটেস্টের বিজয়ী ঘোষণা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সৌন্দর্য, বৈচিত্র্য ও জীবনের অসংখ্য গল্প...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

প্রতিটি টেস্ট ড্রাইভের জন্য একটি করে গাছ লাগাবে বিওয়াইডি

টেকভিশন২৪ ডেস্ক: প্রতিটি টেস্ট ড্রাইভের বিপরীতে একটি করে গাছ...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি