শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
29 C
Dhaka

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক প্রযুক্তির প্রসার নিশ্চিত করতে অথোরাইজড ডিস্ট্রিবিউটর হিসেবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা সিরিজ ৩ প্রসেসরযুক্ত নতুন লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ। ইন্টেল কোর আল্ট্রা প্রসেসর আধুনিক প্রযুক্তিবাজারে কম তাপ উৎপন্ন করা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং বৃহত্তর পারফরম্যান্সের চাহিদা পূরণে অপরিহার্য, যা ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন ও দ্রুতগতির মাল্টিটাস্কিং অভিজ্ঞতা প্রদান করে।

বর্তমান প্রযুক্তির দ্রুত উন্নয়ন ও বাজারের ট্রেন্ড বিবেচনা করলে, প্যান্থার লেক প্রসেসরযুক্ত এই ল্যাপটপগুলোতে বিনিয়োগ করাটা হবে অত্যন্ত দূরদৃষ্টিসম্পন্ন ও একটি চমৎকার সিদ্ধান্ত। প্যান্থার লেক প্রযুক্তির অসাধারণ আর্কিটেকচার আগামী ৩ থেকে ৫ বছর অনায়াসে ব্যবহারকারীদের আপকামিং সকল আধুনিক এআই টেকনোলজি ও ভারী কাজের সাথে খাপ খাইয়ে চলতে সক্ষম করবে।

নতুন এই উদ্যোগের আওতায় গ্রাহকদের জন্য দুটি বিশেষ মডেল বাজারে উন্মুক্ত করা হয়েছে,

    প্রথম মডেল (৮৩ইউআর০০এবিএলকে): লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই মডেলটিতে রয়েছে ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৫ ৩২২ প্রসেসর (৬ কোর: ২পি + ৪এলপিই, ৬ থ্রেড, ১২এম ক্যাশ) এবং এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৬৪ টপস এআই বুস্ট। এর বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে ১২২,০০০ টাকা।

    দ্বিতীয় মডেল (৮৩ইউআর০০এসিএলকে): লেনোভো আইডিয়াপ্যাড স্লিম ৩আই মডেলটিতে রয়েছে আরও শক্তিশালী ইন্টেল প্যান্থার লেক কোর আল্ট্রা ৭ ৩৫৫ প্রসেসর (৮ কোর: ৪পি + ৪এলপিই, ৮ থ্রেড, ১২এম ক্যাশ) এবং এনপিইউ ও জিপিইউ মিলিয়ে সর্বোচ্চ ৮৯ টপস এআই বুস্ট। এর বাজারমুল্য নির্ধারণ করা হয়েছে ১৪১,০০০ টাকা।

এই নতুন লাইনআপের সাধারণ বা কমন স্পেসিফিকেশনগুলোর মধ্যে রয়েছে— ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম, ৫১২ জিবি এনভিএমই পিসিআইই ৪.০ এসএসডি, ফুল এইচডি ক্যামেরা সহ আইআর ক্যামেরা, ইন্টেল গ্রাফিক্স (ইন্টেল এক্সই৩), ১৫.৩ ইঞ্চি ডব্লিউইউএক্সজিএ আইপিএস ৪০০ নিটস অ্যান্টি-গ্লেয়ার ডিসপ্লে, টিইউভি লো ব্লু লাইট সার্টিফিকেশন, ডলবি অডিও দ্বারা অপ্টিমাইজড ২ ওয়াটের ২টি স্পিকার, ওয়াইফাই ৬x ২+, কাজের ভালো পারফরম্যান্স ও স্বাচ্ছন্দ্যের জন্য ব্যাকলিট কিবোর্ড, ৬০ ওয়াট-আওয়ার ব্যাটারি, ৮১০এইচ মিলিটারি-গ্রেড স্থায়িত্ব, লুনার গ্রে রঙ, উইন্ডোজ ১১ হোম এবং ২ বছরের ওয়্যারেন্টি সুবিধা।

গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর দেশের যেকোনো অথরাইজড ডিলার শপ এবং অনুমোদিত সকল শোরুমে এই ল্যাপটপগুলো সহজেই পাওয়া যাচ্ছে। বর্তমান বাজারে সিলিকন ও যন্ত্রাংশের ঘাটতির কারণে ল্যাপটপ ও পিসির দাম মাসওয়ারি বৃদ্ধি পাওয়ার প্রবণতা রয়েছে। তাই এসএমবি  ক্লায়েন্ট ও সাধারণ ভোক্তা উভয়েই নিশ্চিত বিক্রয়োত্তর সেবা পেতে নির্ভরযোগ্য অথোরাইজড ল্যাপটপ বেছে নিতে পারেন। অথোরাইজড প্রোডাক্ট কিনলে সার্ভিসের ক্ষেত্রে যেকোনো পার্টস বা যন্ত্রাংশ প্রতিস্থাপনের প্রয়োজন হলে আপনি শতভাগ অথোরাইজড পার্টসই পাবেন, যা অন্য কোনো পন্থায় পাওয়া সম্ভব নয়; যেমন—ওয়ারেন্টি সময়ের মধ্যে কোনো কারণে ডিসপ্লে নষ্ট হলে আপনি সম্পূর্ণ অরিজিনাল ডিসপ্লে প্রতিস্থাপন নিশ্চিতভাবেই পাবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি