বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

ওয়ালটনের পরিচালক মৃদুলের কুলখানি টাঙ্গাইলে অনুষ্ঠিত

spot_img

টিভি২৪ ডেস্ক: ওয়ালটন গ্রুপের সদ্যপ্রয়াত পরিচালক ও তরুণ উদ্যেক্তা মাহবুবুল আলম মৃদুলের কুলখানি সোমবার (২৫ জানুয়ারি ২০২১) দুপুর ১২:৩০ মিনিটে মরহুমের গ্রামের বাড়ি টাঙ্গাইল সদরের গোসাই জোয়াইরে অনুষ্ঠিত হয়। সেসময় মরহুমের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত কার হয়েছে।   

তরুণ পরিচালক মাহবুব আলম মৃদুলের আকস্মিক মৃত্যুতে শোকাহত ওয়ালটন পরিবার। মরহুমের প্রতি শোক প্রকাশে গত শনিবার (২৩ জানুয়ারি) ওয়ালটন গ্রুপে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। রোববার দুপরে (বাদ জোহর) মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দেশব্যাপী ওয়ালটন কার্যালয়গুলোতে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ালটন গ্রুপের সব অঙ্গপ্রতিষ্ঠানের সদস্যরা কালো ব্যাজ পরিধান করে প্রিয় পরিচালকের মৃত্যুতে শোক পালন করেন। 

উল্লেখ্য, মাহবুব আলম মৃদুল গত ২১ জানুয়ারি (বৃহস্পতিবার) সন্ধ্যা ৬টা ২৩ মিনিটে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরদিন শুক্রবার বাদ জুমা মরহুমের গ্রামের বাড়িতে নামাজে জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মাহবুব আলম মৃদুল ১৯৯৭ সালের ২৫ জানুয়ারি টাঙ্গাইল সদর উপজেলার গোসাই জোয়াইর গ্রামে এক সম্ভান্ত মুসলিম ব্যবসায়ী পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা এস এম শামছুল আলম ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভাইস চেয়ারম্যান। মাহবুব আলম মৃদুল ২০১৯ সালের ১ সেপ্টেম্বর ওয়ালটন গ্রুপে পরিচালক হিসেবে যোগদানের পর সংক্ষিপ্ত সময়ের মধ্যে তাঁর মেধার স্বাক্ষর রাখেন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি