মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
26 C
Dhaka

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিনকে নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বর থেকে কার্যকর এই দায়িত্বে তিনি গ্রামীণফোনের টেকনোলজি ডিভিশনের নেতৃত্ব দেবেন এবং নেটওয়ার্ক উৎকর্ষতা, ডিজিটাল উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর রূপান্তরের মাধ্যমে প্রতিষ্ঠানের কৌশলগত লক্ষ্য বাস্তবায়নে ভূমিকা রাখবেন। একইসঙ্গে তিনি বিশ্বমানের কানেক্টিভিটি ও গ্রাহকদের জন্য আরও উন্নত সেবা অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করবেন।

গ্রামীণফোন এবং টেলিনর গ্রুপে প্রায় ২৩ বছরের নেতৃত্বের অভিজ্ঞতা রয়েছে আল-আমিনের। দীর্ঘ কর্মজীবনে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়ন, পরিচালন কার্যক্রম, প্রকিউরমেন্ট এবং প্রযুক্তিগত রূপান্তরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

চিফ টেকনোলজি অফিসার হিসেবে নিয়োগের আগে আল-আমিন গ্রামীণফোনের সিনিয়র ডিরেক্টর ও হেড অব নেটওয়ার্ক সার্ভিসেস হিসেবে দায়িত্ব পালন করেন, যেখানে তিনি নেটওয়ার্ক পরিকল্পনা ও বাস্তবায়নের নেতৃত্ব দিয়েছেন। এর আগে তিনি চিফ প্রকিউরমেন্ট অফিসার হিসেবে প্রতিষ্ঠানের সোর্সিং কৌশল ও প্রকিউরমেন্ট কার্যক্রম পরিচালনা করেন। তাঁর আন্তর্জাতিক কর্ম-অভিজ্ঞতার মধ্যে রয়েছে টেলিনর ইন্ডিয়ায় ভাইস প্রেসিডেন্ট ও প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন, যেখানে তিনি দেশটির নেটওয়ার্ক রূপান্তর কর্মসূচির আওতায় বৃহৎ পরিসরের রূপান্তরমূলক উদ্যোগের নেতৃত্ব দেন। গ্রামীণফোনে তাঁর কর্মজীবনে তিনি হেড অব রিজিওনাল অপারেশনস, হেড অব পার্টনার ম্যানেজমেন্ট এবং হেড অব অপারেশনাল এক্সেলেন্স অ্যান্ড এফিশিয়েন্সিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নেতৃত্বের দায়িত্ব পালন করেছেন।

প্রতিষ্ঠানের ম্যানেজমেন্ট টিমে আল-আমিনকে স্বাগত জানিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, “আমাদের নিজস্ব প্রতিষ্ঠান থেকে তৈরি হওয়া একজন লিডারকে এই গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখতে পেরে আমরা অত্যন্ত গর্বিত। গত কয়েক বছরে আল-আমিন আমাদের প্রযুক্তি বিভাগের একজন গুরুত্বপূর্ণ অবদানকারী হিসেবে কাজ করেছেন এবং একইসঙ্গে টেলিনর গ্রুপের বিভিন্ন আন্তর্জাতিক দায়িত্বও সফলভাবে পালন করেছেন। গ্রামীণফোনকে আরও প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যৎ-প্রস্তুত একটি প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে আমরা ইতোমধ্যে একটি উচ্চাভিলাষী যাত্রা শুরু করেছি। একইসঙ্গে ডেটা মার্কেটে নেতৃত্ব আরও শক্তিশালী করা এবং আমাদের গ্রাহকদের পরিবর্তনশীল ডিজিটাল চাহিদা পূরণে সক্ষমতা বৃদ্ধির কাজও এগিয়ে চলছে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আল-আমিনের নেতৃত্ব আমাদের এই রূপান্তরকে আরও এগিয়ে নিতে, প্রযুক্তিগত সক্ষমতা আরও শক্তিশালী করতে এবং আমাদের গ্রাহকদের জন্য আরও উন্নত অভিজ্ঞতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নতুন দায়িত্বে আমি তাঁর সার্বিক সাফল্য কামনা করছি এবং তাঁর নেতৃত্বে আমাদের টিম আরও নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আমি আশাবাদী।”

নতুন দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন বলেন, “গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করতে পেরে আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি। প্রায় ২৩ বছর ধরে এই প্রতিষ্ঠানের সঙ্গে বেড়ে ওঠার অভিজ্ঞতা নিয়ে আমি আমাদের মেধাবী সহকর্মী ও অংশীদারদের সঙ্গে কাজ করে প্রযুক্তিগত ভিত্তিকে আরও শক্তিশালী করতে, রূপান্তরের গতি ত্বরান্বিত করতে এবং বাংলাদেশের গ্রাহকদের জন্য নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-প্রস্তুত সংযোগসেবা নিশ্চিত করতে সংকল্পবদ্ধ।”

নেতৃত্ব বিকাশের অংশ হিসেবে আল-আমিন টেলিনর গ্রুপের বেশ কয়েকটি ফ্ল্যাগশিপ লিডারশিপ ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পন্ন করেছেন। এর মধ্যে রয়েছে টেলিনর অ্যাকসেলারেট লিডারশিপ প্রোগ্রাম, টেলিনর অ্যাকসেলারেট চেঞ্জ এক্সেলেন্স প্রোগ্রাম এবং টেলিনর কোর লিডারশিপ প্রোগ্রাম। তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ফাইন্যান্সে এক্সিকিউটিভ এমবিএ সম্পন্ন করেছেন। তিনি লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সায়েন্সেস (লামস) থেকে ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রামও সম্পন্ন করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

সর্বশেষ

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি