বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’ নামে একটি ওয়েব অ্যাপ চালু হয়েছে। কুরআন, হাদিস, নামাজের সময়সূচি, দোয়া, মাসআলা-মাসায়েল, যাকাতের হিসাব এবং ডিজিটাল তসবিহসহ বিভিন্ন সেবা পাওয়া যাচ্ছে এই ওয়েবসাইটে।

প্রিয় মুসলিমে ( https://priyomuslim.com ) বাংলাদেশের ৬৪ জেলার নামাজের সময়সূচি দেখার সুবিধা রয়েছে। ব্যবহারকারী জেলা নির্বাচন করে ফজর, সূর্যোদয়, জোহর, আসর, মাগরিব ও এশার সময় জানতে পারেন। পাশাপাশি কোন ওয়াক্ত চলছে এবং পরবর্তী ওয়াক্ত শুরু হতে কত সময় বাকি, সেটিও দেখানো হয়।

প্ল্যাটফর্মটির কুরআন বিভাগে ১১৪টি সূরার আরবি পাঠ, বাংলা অনুবাদ ও অডিও তিলাওয়াতের ব্যবস্থা রাখা হয়েছে। হাদিস বিভাগে বুখারি, মুসলিম ও তিরমিজিসহ বিভিন্ন সূত্রের হাদিস উল্লেখ করা হয়েছে।

দৈনন্দিন ধর্মীয় বিষয় জানতে রয়েছে আলাদা মাসআলা ও দোয়া বিভাগ। ব্যবহারকারীরা বিভিন্ন প্রশ্নের উত্তর এবং প্রয়োজনীয় দোয়া বিষয়ভিত্তিকভাবে খুঁজে নিতে পারবেন। যাকাতের হিসাব সহজ করতে রাখা হয়েছে একটি যাকাত ক্যালকুলেটর। আর জিকিরের সংখ্যা গণনার জন্য রয়েছে ডিজিটাল তসবিহ।

প্রিয় মুসলিম ওয়েব অ্যাপের উদ্যোক্তা তৌফিকুল ইসলাম জানান, এতে ৫০০টির বেশি হাদিস, ২৫০টির বেশি মাসআলা যুক্ত করার কাজ চলমান রয়েছে। একই প্ল্যাটফর্মে এসব তথ্য ও সেবা যুক্ত করার ফলে ধর্মীয় প্রয়োজনীয় তথ্য খোঁজার ক্ষেত্রে ব্যবহারকারীদের জন্য একটি কেন্দ্রীয় অনলাইন উৎস হিসেবে তৈরির কাজ চলছে।

তিনি আরো বলেন, ডিজিটাল মাধ্যমে ধর্মীয় তথ্য সহজলভ্য করার ক্ষেত্রে এমন উদ্যোগ ব্যবহারকারীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে ভূমিকা রাখতে পারে। বিশেষ করে কুরআন, হাদিস ও নামাজের সময়সূচি এক জায়গায় থাকায় তথ্য খোঁজার প্রক্রিয়া সহজ হতে পারে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি