শনিবার, আগস্ট ২৯, ২০২৬
29 C
Dhaka

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর করে ময়মনসিংহের নান্দাইলে ৩৬টি অসহায় ও গৃহহীন পরিবারের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়েছে আধুনিক আধাপাকা স্বপ্ন বাড়ি’র চাবি। একই সঙ্গে পৌরসভায় একটি নতুন উন্নয়নকৃত সড়কের উদ্বোধন করা হয়েছে।

আজ শুক্রবার (২৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের সংসদ সদস্য ইয়াসের খান চৌধুরী নান্দাইল উপজেলায় দিনব্যাপী এক সফরে উপস্থিত থেকে এসব ঘরের চাবি হস্তান্তর ও সড়কের উদ্বোধন করেন। এর আগে সকালে তিনি ঢাকা গুলশানের নিজ বাসভবন থেকে নান্দাইলের উদ্দেশ্যে রওনা হন এবং মোয়াজ্জেমপুর সাহেব বাড়ি জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন।

নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুরপুর এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, নান্দাইলের কোনো মানুষ যেন অনাহারে কিংবা আশ্রয়হীন অবস্থায় না থাকে, সেটিই ছিল আমার মূল নির্বাচনী প্রতিশ্রুতি। আজ ৩৬টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করার মাধ্যমে সেই স্বপ্নের সূচনা হলো। পর্যায়ক্রমে নান্দাইলের সর্বস্তরের গৃহহীন মানুষকে এই সুবিধার আওতায় নিয়ে আসা হবে।

তিনি নিজে উপস্থিত থেকে এসব ঘরের নির্মাণকাজ তদারকি করেছেন বলে জানান।

নতুন পাকা ঘর হাতে পেয়ে আবেগপ্লুত হয়ে পড়েন উপকারভোগী পরিবারের সদস্যরা। হামিদা খাতুন নামের এক উপকারভোগী বলেন, আমি সন্তানদের নিয়ে ভাঙা ঘরে থাকতাম। মন্ত্রী আমাগো নতুন ঘর দিছেন। দুই হাত তুলে দোয়া করমু। হেরা অনেক বছর ক্ষমতায় থাকুক আর আমাগো এইভাবে সহযোগিতা করুক।

মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর গ্রামের সবুজ মিয়া অনুভূতি প্রকাশ করতে গিয়ে জানান, ‘দীর্ঘদিনের অনিশ্চয়তা ও কষ্ট শেষে এই পাকা ঘর তাদের সন্তানদের জন্য এক নিরাপদ ভবিষ্যতের পথ খুলে দিয়েছে।

অনুষ্ঠানে নান্দাইল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান লিটন বলেন, ‘প্রধানমন্ত্রীর ভিশন বাস্তবায়নে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী নিজ এবং সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য যে স্বপ্নবাড়ির উদ্যোগ নিয়েছেন তা অত্যন্ত প্রশংসনীয়। গৃহহীনদের জন্য এমন জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আমি মনে করি।

পরে বিকেলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী নান্দাইল পৌরসভার ২ নং ওয়ার্ডের ভূঁইয়াপাড়া রাস্তা হতে ভূঁইয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভায়া মামুনের বাড়ি পর্যন্ত রাস্তা ইউনিব্লক দ্বারা উন্নয়ন (০০-৩২৫ মিটার) সড়কের শুভ উদ্বোধন করেন। এরপর তিনি নান্দাইল উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সার ডিলারদের সাথে এক মতবিনিময় সভায় যোগদান করেন। নির্ধারিত কর্মসূচি শেষে রাতে তিনি ঢাকার উদ্দেশ্যে নান্দাইল ত্যাগ করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

ওয়ালটনের ব্র্যান্ডিং হিরোজ পুরস্কার পেলো ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: গত বৃহস্পতিবার (২০ আগস্ট) রাজধানীর ওয়ালটন করপোরেট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি