Monday, October 12, 2026
25.4 C
Dhaka

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ উন্নয়ন এবং শিল্পের চাহিদাভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার লক্ষ্যে ২৭ আগস্ট ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বাক্কো ট্রেনিং ল্যাবের কার্যক্রম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিসিপ-বাক্কো প্রকল্পের নির্বাহী প্রকল্প পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন। অনুষ্ঠানে সিসিপ-বাক্কো প্রকল্পের পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহকারী নির্বাহী প্রোগ্রাম পরিচালক ভূঁঞা মোহাম্মদ রেজাউর রহমান ছিদ্দিকি এবং প্রধান সমন্বয়ক লেফটেন্যান্ট কর্নেল (অবঃ) মোঃ মাহতাবুল হক, পিএসসি। এছাড়া, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, সহ সভাপতি মোঃ তানজিরুল বাসার, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, পরিচালকবৃন্দ সায়মা শওকত এবং আব্দুল কাদের।   

বাক্কো ট্রেনিং ল্যাব প্রতিষ্ঠার মধ্য দিয়ে শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পেশাভিত্তিক দক্ষতা উন্নয়ন এবং তরুণ প্রজন্মের জন্য প্রযুক্তিনির্ভর কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে একটি কার্যকর ও টেকসই প্ল্যাটফর্ম গড়ে উঠল।

উল্লেখ্য, একই অনুষ্ঠানে ল্যাবটিতে অ্যাকাউন্টিং সার্ভিস আউটসোর্সিং কোর্সের প্রথম ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রমও আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর পাশাপাশি এআই, ফ্রিল্যান্সিং ও উদীয়মান প্রযুক্তিভিত্তিক বিভিন্ন কোর্স চালুর পরিকল্পনাও রয়েছে বাক্কোর, যার মাধ্যমে তরুণদের বৈশ্বিক কর্মসংস্থান ও আউটসোর্সিংয়ের উপযোগী দক্ষতা অর্জনের সুযোগ আরও সম্প্রসারিত হবে। শিল্পের চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ তৈরির এ উদ্যোগ দেশের বিপিও ও আইটিইএস খাতের সক্ষমতা বৃদ্ধি এবং বৈশ্বিক বাজারে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

সরকারের সিসিপ প্রকল্পের সহযোগিতায় বাস্তবায়িত এই উদ্যোগ শিল্পখাত ও দক্ষতা উন্নয়ন কার্যক্রমের মধ্যে একটি কার্যকর ও দীর্ঘমেয়াদি সেতুবন্ধন তৈরি করবে। পাশাপাশি, দেশের তরুণ জনগোষ্ঠীকে বৈশ্বিক আউটসোর্সিং ও ডিজিটাল সেবা খাতের বিস্তৃত সম্ভাবনার সঙ্গে সম্পৃক্ত করে তাদের দক্ষ ও আত্মনির্ভরশীল পেশাদার হিসেবে গড়ে তুলতে এই ট্রেনিং ল্যাব একটি অনুকরণীয় মডেল হিসেবে প্রতিষ্ঠিত হবে বলে আশা করা যায়।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

সর্বশেষ

ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্পখাতে নবায়নযোগ‌্য জ্বালানি শক্তির ব‌্যবহার বৃদ্ধি, বিদ‌্যুৎ...

৬ষ্ঠ বাংলাদেশ ফিনটেক সামিট অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: মাস্টারকার্ডের সৌজন্যে, ঢাকা ব্যাংক পিএলসির সঞ্চালনায় এবং...

দেশে লেনোভোর প্যান্থার লেক সিরিজের ৫টি ইয়োগা কোপাইলট+ পিসি উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল...

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কনটেন্ট চেনা,...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি