সোমবার, জুলাই ১৩, ২০২৬
26 C
Dhaka

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার সাথে দেখা করার একাধিক সুযোগ তৈরি করার মাধ্যমে বাংলাদেশি ফুটবল প্রেমীদের ফিফা ওয়ার্ল্ড কাপের উন্মাদনাকে অবিস্মরণীয় বাস্তব অভিজ্ঞতায় রুপান্তর করছে। বিভিন্ন আকর্ষণীয় ফ্যান এনগেজমেন্ট কর্মসূচির মাধ্যমে সমর্থকদের তাদের ফুটবল হিরোর আরও কাছাকাছি নিয়ে আসতে ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ নামক বিশেষ ক্যাম্পেইন শুরু করেছিল ব্র্যান্ডটি। এই ফ্যান এনগেজমেন্ট কর্মসূচির আওতায় বসুন্ধরা সিটির নতুন স্টোরে জামাল ভূঁইয়ার বিশেষ উপস্থিতি, এক্সক্লুসিভ মিট-অ্যান্ড-গ্রিট ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিংয়ের মতো বিশেষ চমক রাখা হয়েছে।

এই উদ্দীপনাকে বাড়িয়ে দিতে আগামী ১৬ জুলাই ফুটবল ক্রেতাদের জন্য একটি বিশেষ আয়োজন করতে যাচ্ছে অপো। এই দিন ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-১ এর ৪১-৪২ নম্বর দোকানে অপো তাদের নতুন গামা কোম্পানি স্টোর উদ্বোধন করবে। এই বিশেষ উপলক্ষকে স্মরণীয় করে রাখতে জামাল ভূঁইয়া একদম ভিন্ন এক ভূমিকায় অবতীর্ণ হয়ে অপোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে দায়িত্ব পালন করবেন। পাশাপাশি, সম্পূর্ণ আয়োজনে ফ্যান ও ক্রেতাদের স্বাগত জানাবেন।

একইসাথে, স্টোর উদ্বোধনের প্রথম দিনে আগত ক্রেতাদের জন্য থাকছে বিভিন্ন ধরনের আকর্ষণীয় সুযোগ। এদিন প্রথম ১০০ জন ভাগ্যবান স্মার্টফোন ক্রেতা পাবেন জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা বিশেষ টি-শার্ট। এছাড়াও, ১৬ জুলাই ২০২৬ তারিখে অপো স্মার্টফোন কেনা প্রত্যেক ক্রেতা স্বয়ংক্রিয়ভাবে একটি মেগা লটারিতে অংশগ্রহণের মাধ্যমে অপো ওয়াচ, অপো প্যাড এসই, অপো এনকো বাডস৩ প্রো ও জামাল ভূঁইয়ার স্বাক্ষর করা ফুটবল সহ একাধিক আকর্ষণীয় পুরষ্কার জেতার সুযোগ পাবেন। স্টক সীমিত থাকায় আগে আসা ক্রেতাদেরই এই ভাগ্যবান বিজয়ীদের একজন হওয়ার জন্য উৎসাহিত করা হচ্ছে।

স্টোর উদ্বোধনের এই উদযাপনের পাশাপাশি, ‘মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ ডিজিটাল ক্যাম্পেইনে অংশগ্রহণকারীদেরও পুরস্কৃত করতে যাচ্ছে অপো। https://oppoworldcupmoment.com ওয়েবসাইটে বিশ্বকাপ নিয়ে নিজেদের আবেগ প্রকাশ করে ক্যাম্পেইনের বিভিন্ন ইন্টারেক্টিভ কার্যক্রমে অংশ নেওয়া ভক্তদের মধ্য থেকে নির্বাচিত বিজয়ীরা উপভোগ করতে পারবেন জামাল ভূঁইয়ার সাথে আকর্ষণীয় ‘মিট-অ্যান্ড-গ্রিট’ সেশন। যেখানে তারা জাতীয় দলের অধিনায়কের সাথে সাক্ষাৎ ও কুশল বিনিময় করা সহ স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করার সুযোগ পাবেন।

একইভাবে, অপোর ‘শুট অ্যান্ড উইন – মেক ইওর ওয়ার্ল্ড কাপ মোমেন্ট উইথ অপো’ এর বিজয়ীরাও সরাসরি জামাল ভূঁইয়ার সাথে দেখা করার সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের মাধ্যমে, অপো স্মার্টফোন কিনে, ‘মাই অপো’ অ্যাপ ডাউনলোড করে, নির্ধারিত আউটলেটগুলো থেকে ফুটবল কেন্দ্রিক চ্যালেঞ্জে অংশ নেওয়ার মাধ্যমে ক্রেতারা বিশেষ ডিসকাউন্টের পাশাপাশি, আকর্ষণীয় সব পুরস্কার ও জীবনের সেরা ফুটবল অভিজ্ঞতা উপভোগ করতে পারছেন।

রিটেইল ও ডিজিটাল প্ল্যাটফর্মের বাইরেও জামাল ভূঁইয়াকে সরাসরি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কাছাকাছি নিয়ে আসছে অপো। ব্র্যান্ডটি মূলত বাংলাদেশের ফুটবল অধিনায়কের সাথে কোন বিশ্ববিদ্যালয়ে বসে ফিফা বিশ্বকাপের সেমিফাইনাল দেখতে চান, তা জানতে চেয়ে দেশজুড়ে শিক্ষার্থীদের কাছ থেকে ভোট আহ্বান করেছিল। দেশব্যাপী সেই ভোটাভুটিতে সবচেয়ে বেশি ভোট পেয়ে ফুটবল আইকন জামাল ভূঁইয়ার সাথে এক্সক্লুসিভ ‘বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ স্ক্রিনিং’ আয়োজনের অনন্য সুযোগটি লুফে নিয়েছে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি)। আগামী ১৬ জুলাই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই এই বিশেষ আয়োজনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর মাধ্যমে সাধারণ শিক্ষার্থীরা প্রিয় ফুটবল আইকনের সাথে সরাসরি একটি আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ ফ্যান এনগেজমেন্ট সেশনে অংশ নেওয়ার পাশাপাশি একসাথে বসে ম্যাচ উপভোগ করতে পারবেন।

এ বিষয়ে অপো বাংলাদেশ অথরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের জেনারেল ম্যানেজার ডেমন ইয়াং বলেন, “ফুটবল বাংলাদেশের মানুষকে এক অনস্বীকার্য জাদুর মতো একসাথে নিয়ে আসে। আমাদের লক্ষ্য কেবল প্রথাগত বিশ্বকাপ ক্যাম্পেইন চালু করা ছিল না। বরং, ভক্তদের প্রিয় খেলার সাথে সরাসরি যুক্ত করার মাধ্যমে কিছু অর্থবহ অভিজ্ঞতা তৈরি করতে চেয়েছিলাম আমরা। জামাল ভূঁইয়া বাংলাদেশের ফুটবলের সংকল্প, গর্ব ও আবেগের এক অনন্য প্রতীক। এই বিশেষ উদ্যোগের মাধ্যমে আমরা ভক্তদের এমন কিছু স্মৃতি তৈরির সুযোগ করে দিতে চাই, যা খেলার শেষ বাঁশি বাজার পরও তাদের হৃদয়ে আজীবন অমলিন থাকবে।”

বিশ্বকাপের তীব্র উদ্দীপনাকে অবিস্মরণীয় বাস্তব অভিজ্ঞতায় রূপান্তরের মাধ্যমে অপো প্রযুক্তির সাথে মানুষের আবেগের মেলবন্ধন তৈরি করছে। একই সাথে ব্র্যান্ডটি অর্থবহ ও অনুপ্রেরণামূলক বিভিন্ন ধরনের অভিজ্ঞতার মধ্য দিয়ে বাংলাদেশের তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করার এই ধারাবাহিকতা ভবিষ্যতেও বজায় রাখবে বলে আশা করা যাচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

সর্বশেষ

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

অ্যাসেট প্রকল্পের আওতায় বিসিএসের ইবিটি কার্যক্রমের পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক : কারিগরি শিক্ষা অধিদপ্তরের সম্মেলন কক্ষে  শুক্রবার...

বাংলা কিউআরে বিকাশ পেমেন্টে ১০০০০ টাকারও বেশি ডিসকাউন্ট ও ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক :  এবার বাংলা কিউআর-এর প্রচলন এবং ক্যাশবিহীন লেনদেনের...

জামাল ভূঁইয়ার সাথে অপোর অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক : প্রতিটি ফুটবলপ্রেমী দেশের এমন একজন খেলোয়াড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি