রবিবার, আগস্ট ২৩, ২০২৬
29 C
Dhaka

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন বাংলাদেশ আনসার ও ভিডিপির সাথে পাঁচ বছরের জন্য একটি কৌশলগত পার্টনারশিপ করেছে। বাংলাদেশ আনসার ও ভিডিপি হচ্ছে দেশের অন্যতম বৃহৎ সুশৃঙ্খল বাহিনী যারা জাতীয় নিরাপত্তা, সামাজিক সুরক্ষা ও আর্থ-সামাজিক অগ্রগতিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে।

প্রযুক্তি ও সংযোগকে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করতে, পরিচালগত দক্ষতা বাড়াতে এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির চলমান ডিজিটাল রূপান্তরের অগ্রগতিতে অবদান রাখতে দুই প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ।

চুক্তির আওতায়, দেশজুড়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট যোগাযোগের আধুনিকায়ন এবং প্রযুক্তি-নির্ভর সেবা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা পালন করবে গ্রামীণফোনের দেশব্যাপী বিস্তৃত সংযোগ, ডিজিটাল অভিজ্ঞতা ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা।

গ্রামীণফোনের হেড অব গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর (অপারেশনস) মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী, বিভিএম  সম্প্রতি ঢাকার খিলগাঁওয়ে বাংলাদেশ আনসার ও ভিডিপির সদর দপ্তরে এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান, চিফ বিজনেস অফিসার (সিবিও) ড. আসিফ নাইমুর রশীদ, হেড অব ল এনফোর্সমেন্ট এজেন্সিস বিজনেস হেলাল উদ্দিন আহমেদ, গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের কি অ্যাকাউন্ট ম্যানেজার কাজী নুসরাত এবং গভর্মেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক বিজনেসের স্ট্র্যাটেজিক অ্যাকাউন্ট ম্যানেজার আরমান সিকদার উপস্থিত ছিলেন।        

বাংলাদেশ আনসার ও ভিডিপির পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি; এডিশনাল ডিরেক্টর জেনারেল (এডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ, এনডিসি, পিএসসি; ডেপুটি ডিরেক্টর জেনারেল (অ্যাডমিনিস্ট্রেশন) কর্নেল বায়জিদ মোহাম্মদ তারেক জুনায়েদ, পিএসসি, জি, পিএইচডি; ডেপুটি ডিরেক্টর জেনারেল (ট্রেনিং) মো. রফিকুল ইসলাম, বিভিএম, পিভিএমএস, বিভিএমএস; ডেপুটি ডিরেক্টর (কমিউনিকেশন) কাউসার জাহান এবং প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, ”জাতীয় অগ্রগতির জন্য প্রযুক্তিকে কাজে লাগাতে উভয় প্রতিষ্ঠানের অভিন্ন প্রতিশ্রুতির প্রতিফলন এই পার্টনারশিপ। আমাদের ডিজিটাল অভিজ্ঞতা এবং সংযোগ সংশ্লিষ্ট সেবার মাধ্যমে বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিজিটাল রূপান্তরের অগ্রযাত্রায় সহযোগী হতে পেরে আমরা গর্বিত। যৌথভাবে আমাদের লক্ষ্য হচ্ছে পরিচালনগত সক্ষমতা জোরদার করা, দক্ষতা বাড়ানো এবং আরো স্মার্ট ও প্রযুক্তি-নির্ভর সেবা চালু করা, যা বাংলাদেশের মানুষের জন্য টেকসই সুবিধা নিশ্চিত করবে।”

বাংলাদেশ আনসার ও ভিডিপির ডিরেক্টর জেনারেল (ডিজি) মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, বিএএম, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি বলেন, “যেহেতু বাংলাদেশ আনসার ও ভিডিপি ক্রমাগত আধুনিকায়ন ও পরিচালনগত দক্ষতার দিকে মনযোগ দিয়েছে, তাই আমাদের ভবিষ্যতের পথচলার অন্যতম চালিকাশক্তি হচ্ছে প্রযুক্তি। আমাদের ডিজিটাল সক্ষমতা ও প্রাতিষ্ঠানিক দক্ষতা বাড়াতে গ্রামীণফোনের সাথে এই পার্টনারশিপ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এখন আরো সংযুক্ত, কর্মতৎপর ও ভবিষ্যত-উপযোগী একটি বাহিনী গড়ে তুলতে একসাথে কাজ করার অপেক্ষায় রয়েছি আমরা।” 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

দেশে সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি