শুক্রবার, জুন ১২, ২০২৬
28.1 C
Dhaka

ওমোদা জেইকোর নতুন জে৭ পিএইচইভি এসএইচএস উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক:  ওমোদা জেইকো ঢাকার মোটর শো-তে তাদের বহুল প্রতীক্ষিত হাইব্রিড এসইউভি জেইকো জে ৭ পিএইচইভি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওমোদা জেইকো-র সম্মানিত পরিচালক সাইদুর রহমান, এশিয়ান হোল্ডিংস-এর ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হোসেন এবং ওমোদা জেইকো-র নির্বাহী পরিচালক সাদিকুল মোস্তাক। এছাড়া এই বিশেষ মুহূর্তে উপস্থিত ছিলেন জনপ্রিয় অটোমোবাইল ইনফ্লুয়েন্সার, হক রিয়াজ এবং মুস্তাভি (অ্যাডমিন, কার অ্যান্ড কনভার্সন)।

গাড়িটিতে ব্যবহার করা হয়েছে আধুনিক সুপার হাইব্রিড সিস্টেম (SHS) এবং ৫ম প্রজন্মের ১.৫ টিডিজিআই ইঞ্জিন। এটি সম্মিলিতভাবে ৩৪১ বিএইচপি এবং ৫২৫ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম, যা গাড়িটিকে সর্বোচ্চ ১৮০ কিমি/ঘণ্টা গতি প্রদান করে।

জেইকো জে ৭ পি এইচ ই ভি (J7 PHEV)-এর সবচেয়ে বড় আকর্ষণ এর দক্ষতা। এটি এক টানা ১,৩৫০ কিলোমিটারের বেশি পথ পাড়ি দিতে পারে। শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে এটি ১০০ কিলোমিটারের বেশি চলতে সক্ষম, যেখানে প্রতি কিলোমিটারে খরচ হবে মাত্র ২.২০ টাকা (ইভি মোডে) । এছাড়া এর ১৮.৩ কিলোওয়াট আওয়ার ব্যাটারিটি ডিসি ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ২০ মিনিটে ৩০% থেকে ৮০% চার্জ করা সম্ভব।

বাংলাদেশের রাস্তার কথা মাথায় রেখে এতে রাখা হয়েছে ৬০০ মিলিমিটার ওয়াটার ওয়েডিং সুবিধা, যা বর্ষাকালে জলমগ্ন রাস্তায় চলাচলের উপযোগী। গাড়িটি ৫-স্টার ইউরো এনক্যাপ রেটিং প্রাপ্ত এবং এতে যাত্রী সুরক্ষায় রয়েছে ৮টি এয়ারব্যাগ ও অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (ADAS)।

অত্যাধুনিক ফিচারে সমৃদ্ধ এই গাড়িতে রয়েছে ১৪.৮ ইঞ্চি টাচস্ক্রিন, ভেন্টিলেটেড সিট এবং ভেহিকল-টু-লোড (V2L) প্রযুক্তি, যার মাধ্যমে ৩.৩ কিলোওয়াট বিদ্যুৎ ব্যবহার করে বাইরের ইলেকট্রনিক যন্ত্রপাতি চালানো যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি