শনিবার, আগস্ট ২৯, ২০২৬
29 C
Dhaka

নববর্ষে ভিভোর ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে থাকবেন তাহসান

টেকভিশন২৪ ডেস্ক: বাংলা নববর্ষ মানেই নতুন স্বপ্ন আর নতুন আশা নিয়ে এক নতুন শুরু। আর এবারের পহেলা বৈশাখকে স্মরণীয় করতে গ্রাহকদের জন্য দারুণ চমক নিয়ে এসেছে শীর্ষস্থানীয় স্মার্টফোন ব্র্যান্ড ভিভো। এই উৎসবের আমেজকে আরও আনন্দময় ও আকর্ষণীয় করতে ভিভোর সঙ্গে যোগ দিচ্ছেন সবার প্রিয় তারকা তাহসান রহমান খান।

আগামী ১৪ এপ্রিল, পহেলা বৈশাখের উৎসবে যমুনা ফিউচার পার্কের লেভেল ৪, ব্লক-এ (স্টোর নম্বর: ৪এ-০২৪ডি ও সি২)-এ অবস্থিত ভিভো ব্র্যান্ড স্টোরে (ল্যান্ড মার্ক) ‘ওয়ান-ডে শপ ম্যানেজার’ হিসেবে উপস্থিত হবেন তাহসান রহমান খান। মূলত ভিভোর নতুন ‘ট্রাভেল পোট্রেট পার্টনার’ ভি৭০ এফই এবং ফ্ল্যাগশিপ ভি৭০ স্মার্টফোনের আনুষ্ঠানিক যাত্রাকে উদযাপন করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দুপুর ৩টা থেকে শুরু হওয়া এই অনুষ্ঠানে আগত দর্শনার্থীরা প্রিয় তারকার সঙ্গে সরাসরি কথা বলার এবং ভিভোর নতুন স্মার্টফোনগুলোর হ্যান্ডস-অন এক্সপেরিয়েন্স নেওয়ার এক বিরল সুযোগ পাবেন।

ভিভো ভি৭০ এফই এবং ভি৭০ প্রি-অর্ডার করা অথবা কেনা প্রথম ২০ জন ক্রেতা তাহসানের সঙ্গে সেলফি তোলা ও অটোগ্রাফ নেওয়ার সুযোগ পাবেন; সেই সাথে তাদের জন্য থাকবে এক্সাইটিং গিফটস এবং ইভেন্টে অগ্রাধিকার ভিত্তিতে প্রবেশের সুবিধা।

পুরো স্টোরটি সেদিন রূপ নেবে একটি প্রাণবন্ত ও ইন্টারঅ্যাকটিভ স্পেসে। ইভেন্টজুড়ে থাকবে মজাদার গেমস, এক্সক্লুসিভ ফটোসেশনের সুযোগ এবং আকর্ষণীয় পুরস্কার। তাহসান রহমান খান সরাসরি ভিজিটরদের সঙ্গে কথা বলবেন এবং ব্র্যান্ডের পক্ষ থেকে নির্বাচিত বিজয়ীদের হাতে বিশেষ উপহার তুলে দেবেন।

এই আয়োজনটি ইতিমধ্যে গ্রাহকদের মাঝে ব্যাপক উদ্দীপনা তৈরি করেছে। এই অ্যাক্টিভেশনের মাধ্যমে ভিভো ভি৭০ এফই এবং ভি৭০ -কে শুধু স্মার্টফোন হিসেবে নয় বরং একটি লাইভ এবং ইমারসিভ প্ল্যাটফর্ম হিসেবে উপস্থাপন করছে। যা, গ্রাহকদের সাথে ব্র্যান্ডের আবেগগত সম্পর্ককে আরও দৃঢ় করবে।

সদ্য লঞ্চ হওয়া ভিভো ভি৭০ এফই -তে রয়েছে ২০০ মেগাপিক্সেল ওআইএস আল্ট্রা-ক্লিয়ার ক্যামেরা এবং শক্তিশালী ৭০০০এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। অন্যদিকে, ফ্ল্যাগশিপ ভি৭০ স্মার্টফোনটি ৫০ মেগাপিক্সেল জাইস টেলিফটো ক্যামেরায় সজ্জিত, যা পেশাদার ফটোগ্রাফির অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ভিভো ভি৭০ এফই এবং ভি৭০ -এর প্রি-অর্ডার ৯ এপ্রিল থেকে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। গ্রাহকরা ৯ মাস পর্যন্ত ০% ইএমআই সুবিধা অথবা উপহার হিসেবে ভি৭০-এর সাথে একটি রিরো ডাব্লিউ৭ স্মার্টওয়াচ এবং ভি৭০ এফই-এর সাথে একটি ডাব্লিউ১ এসই স্মার্টওয়াচ জেতার সুযোগ পাবেন। এছাড়া vivo.com-এ থাকছে ৮৭,৯৯৯ পয়েন্ট পর্যন্ত মেম্বারশিপ বেনিফিট।

সবার আগে ভিভো ভি৭০এফই অথবা ভি৭০ কিনে অথবা প্রি-অর্ডার করে ১৪ এপ্রিল যমুনা ফিউচার পার্কে তাহসানের সাথে দেখা করার সুযোগ লুফে নিতে আমন্ত্রণ জানাচ্ছে ভিভো।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

সর্বশেষ

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

বাক্কো ট্রেনিং ল্যাবের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস শিল্পে দক্ষ মানবসম্পদ...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

টেকনো বাংলাদেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন হামজা চৌধুরী

টেকভিশন২৪ ডেস্ক: গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশ জাতীয়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি