শনিবার, নভেম্বর ২৮, ২০২৬
29 C
Dhaka

এয়ারবিএনবিতে বিশ্বব্যাপী ‘এখন বুক, পরে পরিশোধ’ সেবা চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাসা ভাড়া দেওয়া ও নেওয়ার অনলাইন প্ল্যাটফর্ম এয়ারবিএনবি তাদের ‘রিজার্ভ নাউ, পে ল্যাটার’ (এখন বুক করুন, পরে পরিশোধ করুন) সেবা বিশ্বব্যাপী চালু করেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক ঘোষণায় প্রতিষ্ঠানটি জানায়, এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা তাৎক্ষণিক অর্থ পরিশোধ না করেই বুকিং নিশ্চিত করতে পারবেন। ফলে পরিকল্পনা পরিবর্তন হলে বুকিং বাতিল করলেও অগ্রিম টাকা হারানোর ঝুঁকি থাকবে না।

গত বছর যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ভ্রমণের জন্য এই সেবা চালু করেছিল এয়ারবিএনবি। প্রতিষ্ঠানটি জানায়, যেসব বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে ‘ফ্লেক্সিবল’ বা ‘মডারেট’ বাতিল নীতি প্রযোজ্য, সেগুলোর জন্য এই অগ্রিম বুকিং সুবিধা পাওয়া যাবে। এই ব্যবস্থায় বুকিংয়ের সময় নয়, বরং চেক-ইনের তারিখ কাছাকাছি এলে ব্যবহারকারীর কাছ থেকে টাকা নেওয়া হয় ।

এই পদ্ধতি ই-কমার্সে জনপ্রিয় ‘বাই নাউ, পে ল্যাটার’ (এখন কিনুন, পরে পরিশোধ করুন) পরিকল্পনার অনুরূপ, যা ব্যয় ছড়িয়ে দিয়ে ব্যয়বহুল ভ্রমণকে আরও সহজলভ্য করে তোলে। প্রতিষ্ঠানটি জানায়, যুক্তরাষ্ট্রে চালুর পর থেকে যোগ্য বুকিংগুলোর ৭০ শতাংশই এই সুবিধা নিয়েছে ।

২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের আয় সংক্রান্ত এক আলোচনায় এয়ারবিএনবি জানায়, এই সেবা ওই প্রান্তিকে বুকিং রাতের সংখ্যা বাড়াতে সহায়তা করেছে। প্রতিষ্ঠানের প্রধান অর্থ কর্মকর্তা এলি মার্টজ জানান, যোগ্য অতিথিদের মধ্যে ‘রিজার্ভ নাউ, পে ল্যাটার’ ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছে। এটি বুকিং লিড টাইম বাড়াতে এবং বড় পুরো বাড়ি, বিশেষত চার বা ততোধিক বেডরুমের বাড়ির দিকে মিশ্রণ স্থানান্তরিত করতেও সহায়তা করেছে, যা গড় দৈনিক হার বাড়াতে অবদান রেখেছে।

মার্টজ উল্লেখ করেন, ওই প্রান্তিকে এয়ারবিএনবি-র সামগ্রিক বাতিলের হার ১৬ শতাংশ থেকে বেড়ে ১৭ শতাংশে দাঁড়িয়েছে এবং অগ্রিম বুকিং পণ্য ব্যবহারকারী গ্রাহকদের মধ্যে এটি বেশি ছিল। তবে তিনি বলেন, প্ল্যাটফর্মের সামগ্রিক বাতিলের তুলনায় এটি খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় নয়।

গত বছর লন্ডনভিত্তিক বাজার গবেষণা ও জরিপ সংস্থা ফোকালডাটার সঙ্গে যৌথভাবে যুক্তরাষ্ট্রের ভ্রমণকারীদের ওপর জরিপ চালায় এয়ারবিএনবি। জরিপে অংশগ্রহণকারীদের ৬০ শতাংশ বলেন, ছুটির বুকিংয়ে নমনীয় পরিশোধের বিকল্প গুরুত্বপূর্ণ, এবং ৫৫ শতাংশ বলেন তারা নমনীয় পরিশোধের বিকল্প ব্যবহার করবেন ।

এয়ারবিএনবি বেশ কয়েক বছর ধরেই ‘পে-ল্যাটার’ (পরে পরিশোধ) পণ্য নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাচ্ছে। ২০১৮ সালে প্রতিষ্ঠানটি একটি পণ্য চালু করেছিল যা ব্যবহারকারীদের মোট চার্জের ২০ বা ৫০ শতাংশ অগ্রিম পরিশোধ করে বাসা বুক করার সুযোগ দিত, বাকি টাকা পরে পরিশোধ করতে হতো। ২০২৩ সালে ফিনটেক প্রতিষ্ঠান ক্লারনার সঙ্গে অংশীদারত্ব করে ব্যবহারকারীদের ছয় সপ্তাহের মধ্যে চারটি কিস্তিতে ভ্রমণ খরচ পরিশোধের সুযোগ দেয় এয়ারবিএনবি ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

লেনোভো অল-ইন-ওয়ান পিসি আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে কমপ্যাক্ট ডিজাইন, নির্ভরযোগ্য পারফরম্যান্স এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি