রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
20 C
Dhaka

পেশাজীবীদের মধ্যে বেড়েছে ট্যাবের চাহিদা

টেকভিশন২৪ ডেস্ক: বড় ডিসপ্লে হওয়ার কারণে একসময় দেশের তরুণদের মধ্যে ট্যাবের জনপ্রিয়তা ছিল তুঙ্গে। স্বাচ্ছন্দে গেম খেলাটাই ছিল যার নেপথ্যে। তবে সময়ের সাথে স্মার্টফোন মডেলগুলো ডিসপ্লের আকার বাড়ানোর সাথে গেম ভ্যারাইটি যুক্ত করায় সে চাহিদায় যেন কিছুটা ভাটা পড়ে। ইদানিং আবারও বেড়েছে ট্যাবের চাহিদা।

শিক্ষার্থীদের পাশাপাশি তরুণ কর্পোরেট পেশাজীবীদের মধ্যে প্যাডের জনপ্রিয়তা লক্ষ্য করা যাচ্ছে। সহজে নোট নেওয়া, প্রেজেন্টেশন রিভিউ করার পাশাপাশি দীর্ঘসময় ব্যাটারি ব্যাকআপ থাকায় ট্যাব হয়ে উঠছে পেশাজীবীদের নির্ভরযোগ্য ডিভাইস। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও সে বর্ধিত চাহিদা মাথায় রেখে নিত্য নতুন সব মডেল নিয়ে আসছে। এক্ষেত্রে হ্যান্ডি আর মাল্টিটাস্কিং ফাংশনের মডেলগুলোই বাজারে এগিয়ে আছে।

রেডমি প্যাড ২ প্রো সিরিজের মোড়কে নতুন দুটি ভার্সনের ট্যাব উন্মোচন করেছে শাওমি। সদ্য উন্মোচিত সিরিজের ফাইভজি ভার্সনটিতে ফিজিক্যাল এবং ই-সিম সুবিধা থাকায় কথা বলা যাবে ঠিক স্মার্টফোনের মতোই। এছাড়া ১২ দশমিক ১ ইঞ্চি সাইজের বিশাল ডিসপ্লের এ প্যাডটির বিশেষ প্রযুক্তি দিচ্ছে চোখের বাড়তি সুরক্ষা। ফলে দীর্ঘসময় ব্যবহারেও চোখে কোনো অস্বস্তিবোধ হয় না।  

শক্তিশালী ১২০০০ এমএএইচ ব্যাটারির এই প্যাড দীর্ঘসময় বিরতিহীনভাবে ব্যবহার করা যায়। এছাড়া ২৭ ওয়াট রিভার্স চার্জিং সুবিধা থাকায় ক্যাবলের মাধ্যমে এ প্যাডটি দিয়ে অন্য ডিভাইস কিংবা স্মার্টফোন সহজেই চার্জ দেওয়া যায়। আর তাই দূরে ভ্রমণে প্যাডটি হয়ে উঠেছে উপযুক্ত সঙ্গী।

কোয়াড স্পিকার থাকায় প্যাডটি চারদিক থেকে ছড়িয়ে পড়া সাউন্ডকে করে তোলে অত্যন্ত বাস্তবসম্মত। ফলে বাড়িতে ইয়ারফোন ছাড়া ভার্চুয়াল মিটিং অ্যাটেন্ড করতে কিংবা জরুরী কথা সেরে নিতেও প্যাডটি ভীষণ কার্যকরী।

পেশাজীবীদের পাশাপাশি শিক্ষার্থীদের ভার্চুয়াল ক্লাস বা বিভিন্ন কোর্স ম্যাটেরিয়াল বা পিডিএফ পড়ার ক্ষেত্রেও   ডিভাইসটি দারুণ স্বাচ্ছন্দ্যময়।

গ্রাফাইট গ্রে, সিলভার ও ল্যাভেন্ডার পার্পল- তিনটি আকর্ষণীয় কালারের ২৫৬ জিবি স্টোরেজসহ ৮ জিবি র‍্যামের রেডমি প্যাড ২ প্রো ওয়াইফাই ভার্সন এবং রেডমি প্যাড ২ প্রো ফাইভজি- এর মূল্য যথাক্রমে ৩৭,৯৯৯ টাকা ও ৪৪,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি