বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬
28.9 C
Dhaka

বিএসসিএলের স্টারলিংক সেবার সেলস এজেন্ট হলো বি-ট্র্যাক সল্যুশনস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডকে বাংলাদেশে স্টারলিংক স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবা বিপণনের অথরাইজড পার্টনার ও সেলস এজেন্ট হিসেবে নিয়োগ দিয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি, ২০২৬) ঢাকায় বিএসসিএলের প্রধান কার্যালয়ের সভাকক্ষে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

এ চুক্তির মাধ্যমে বি-ট্র্যাক সল্যুশনস বিএসসিএলের সঙ্গে কাজ করে দেশজুড়ে বিশেষ করে উদ্যোক্তা ও কর্পোরেট গ্রাহকদের জন্য স্টারলিংক পণ্য ও পরিষেবার বিপণন, বিক্রয়, বাস্তবায়ন ও অপারেশন পরিচালনা করবে ।

বিএসসিএল-এর এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. ইমাদুর রহমান বলেন, ‘এটি বাংলাদেশের ডিজিটাল সংযোগ ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। স্টারলিংক-এর মতো উন্নত স্যাটেলাইট কমিউনিকেশন প্রযুক্তি দেশের দূরবর্তী ও কম পরিষেবাযুক্ত এলাকায় দ্রুতগতির ইন্টারনেট পৌঁছাতে সহায়তা করবে। বি-ট্র্যাক সল্যুশনস-এর অভিজ্ঞতা ও নেটওয়ার্কের সঙ্গে আমাদের সংযুক্তি এই সেবার গ্রাহকসেবাকে আরও শক্তিশালী করবে।’

বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ তানভীর সিদ্দিক বলেন, ‘বিএসসিএল-এর সঙ্গে এই অংশীদারিত্ব আমাদের দেশে স্টারলিংক সেবা পৌঁছানোর যাত্রাকে ত্বরান্বিত করবে। আমরা শিল্প, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অন্যান্য গুরুত্বপূর্ণ খাতে উন্নত সংযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করব এবং প্রতিটি গ্রাহকের কাছে প্রযুক্তিগত সহায়তা ও দ্রুত সেবা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

স্টারলিংক যুক্তরাষ্ট্রের স্পেসএক্সের একটি স্যাটেলাইট ইন্টারনেট পরিষেবা, যা বাংলাদেশে ২০২৫ সালের ২০ মে  বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু করে দ্রুতগতির, নিম্ন-ল্যাটেন্সি স্যাটেলাইট ইন্টারনেটের সুবিধা প্রদান করছে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)–এর পক্ষে আরো উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (প্রশাসন ও ক্রয়) মো. গোলাম সারোওয়ার এবং মহাব্যবস্থাপক (বিক্রয় ও বিপণন) শাহ আহমেদুল কবির। অন্যদিকে, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের পক্ষে উপস্থিত ছিলেন বাংলা ট্র্যাক গ্রুপের গ্রুপ ডিরেক্টর মেজর জেনারেল (অব.) মো. আশিকুজ্জামান, গ্রুপ সিএফও ফাহাদ মাহমুদ ইসলাম, বি-ট্র্যাক সল্যুশনস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম. তানভীর সিদ্দিক, প্রকল্প বিভাগের প্রধান সাফায়েত আবদুল্লাহ।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

সর্বশেষ

চার মোবাইল কোম্পানির কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের চারটি মোবাইল কোম্পানির কাছে সরকারের প্রায়...

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে...

ডিজিটাল রূপান্তরের ব্যর্থতা কমাতে ১২ দেশের পক্ষে বাংলাদেশের আহ্বান

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বব্যাপী ডিজিটাল রূপান্তরের প্রায় ৭০ থেকে ৮০...

ফুডপ্যান্ডায় আগোরা থেকে কেনাকাটায় কাপল প্যাকেজ জেতার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবল উপলক্ষে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড...

ক্যাসপারস্কির সতর্কতা: বিশ্বকাপ ঘিরে সক্রিয় সাইবার প্রতারকরা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বকাপ ফুটবলকে ঘিরে অনলাইনে সক্রিয় হয়ে উঠেছে...

সেমিকন্ডাক্টর খাত: ডিজাইন ও প্যাকেজিংয়ে জোর দিচ্ছে বাংলাদেশ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক সেমিকন্ডাক্টর ভ্যালু চেইনে নিজেদের অবস্থান তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি