রবিবার, জুলাই ২৬, ২০২৬
27.3 C
Dhaka

করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত পরিবারকে ত্রাণ দিচ্ছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংক চলমান করোনা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ও শীতার্ত ১৪,৫০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করবে। বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই ত্রাণ বিতরণ করা হবে।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স তাইমুর রহমান এবং বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা-এর অ্যাক্টিং চেয়ারম্যান এয়ার কমোডর এম মঈনুদ্দিন ঢাকায় সেনা কল্যাণ সংস্থা-এর প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে ত্রাণ কর্মসূচি সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর চিফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অফিসার মুনিরুজ্জামান শেখ, হেড অফ কর্পোরেট কমিউনিকেশন্স অ্যান্ড সাস্টেইনিবিলিটি আংকিত সুরেকা, হেড অফ স্টেকহোল্ডার রিলেশনস হাসিনুল কুদ্দুস, হেড অফ এথিক্স অ্যান্ড কমপ্লায়েন্স অপারেশন মো. আদিল হোসেন এবং ব্রিগেডিয়ার জেনারেল ওহিদুল আলম চৌধুরী, পিপিএম, এসপিপি, এনডিসি, পিএসসি, ডিজি, আরইডি, বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা।

প্রত্যেক পরিবারকে বাংলালিংক-এর পক্ষ থেকে প্রদান করা হবে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, আধা কেজি সুজি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ ও ২টি সাবান।

বাংলালিংক-এর চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন,“করোনা মহামারি ও বন্যায় ক্ষতিগ্রস্ত এবং শীতার্ত পরিবারগুলির বিভিন্ন সমস্যার কথা বিবেচনা করে আমরা চলতি বছরে তৃতীয় বারের মতো ত্রাণ কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।দেশের বিভিন্ন প্রান্তে এই পরিবারগুলির কাছে ত্রাণ সামগ্রী পৌঁছে দিতে সাহায্য করার জন্য আমরা আবারও বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা ও বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।”

বাংলাদেশ সেনা কল্যাণ সংস্থা-এর অ্যাক্টিং চেয়ারম্যান এয়ার কমোডর এম মঈনুদ্দিন বলেন,“চলমান করোনা মহামারি, শীত ও বন্যা পরবর্তী সমস্যার ফলে দেশের কিছু অঞ্চলের জনগোষ্ঠী নানা ধরনের দূর্ভোগের সম্মুখীন হচ্ছে। প্রতিকূল এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করার লক্ষ্যে বাংলালিংক-এর এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই।”

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৃষ্টিভেজা দিনে কাপড় ধোয়ার সহজ সমাধানঃ এআই ওয়াশিং মেশিন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে বর্ষাকাল মানেই গ্রীষ্মের তীব্র গরম থেকে...

বাংলাদেশে কার্যক্রম শুরু করলো ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’

টেকভিশন২৪ ডেস্ক: ব্রিটিশ ফিনটেক প্রতিষ্ঠান ‘ভল্ট’ বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগে ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন আরও সহজ হবে: বাক্কো

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক উদ্যোগে দেশের ফ্রিল্যান্সারদের বৈদেশিক...

চার্জিং ভীতি দূর করছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: চার্জিং অ্যাংজাইটি থেকে মুক্তি মানে সারাদিন ফোনের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি