শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএসও এখন বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকরা এখন বিকাশ অ্যাপ থেকেই ঢাকা ব্যাংকের ডিপিএস সেবার পাশাপাশি ইসলামিক ডিপিএস সেবাও নিতে পারছেন যেকোনো সময়, যেকোনো স্থান থেকেই। এর মাধ্যমে বিকাশ গ্রাহকদের জন্য চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানের ডিপিএস সেবার পাশাপাশি দুটি ব্যাংকের শরিয়াহ ভিত্তিক ইসলামিক ডিপিএস সেবাও নেয়ার সুযোগ তৈরি হলো।

উল্লেখ্য, দেশের বৃহত্তম এমএফএস প্রতিষ্ঠান বিকাশ তার প্ল্যাটফর্মে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মাসিক ডিপিএস সেবা নিয়ে আসে ২০২১ সালে। পর্যায়ক্রমে ইসলামিক ডিপিএস সেবা ও সাপ্তাহিক ডিপিএস সেবাও চালু করে প্রতিষ্ঠানটি। এখন পর্যন্ত গ্রাহকরা বিকাশ অ্যাপের মাধ্যমে এই চারটি ব্যাংক ও একটি আর্থিক প্রতিষ্ঠানে ৩০ লাখের বেশি মাসিক ও সাপ্তাহিক ডিপিএস খুলেছেন।

বিকাশ অ্যাপ দিয়ে কাগজপত্র বা ফর্ম পূরণের ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটে সহজ কয়েকটি ধাপে বিভিন্ন মেয়াদ ও অংকের ইসলামিক ডিপিএস সেবা নেয়া যায়। ঢাকা ব্যাংকের ইসলামিক ডিপিএস সঞ্চয় সেবা চালু করার জন্য অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘সেভিংস’ আইকনে যেয়ে ‘নতুন সেভিংস খুলুন’ অপশনে ক্লিক করতে হবে। এরপর ‘ইসলামিক ডিপিএস’-এ ট্যাপ করে মেয়াদ, জমার ধরন ও পরিমাণ নির্বাচন করতে হবে। মাসিক ৫০০, ১ হাজার, ২ হাজার, ২.৫ হাজার, ৩ হাজার, ৫ হাজার এবং ১০ হাজার টাকা কিস্তিতে সর্বনিম্ন এক বছর থেকে সর্বোচ্চ চার বছর মেয়াদে সঞ্চয় স্কিম থেকে নিজের পছন্দমতো সঞ্চয় করতে পারবেন গ্রাহক। সঞ্চয়ের মেয়াদ পূরণ হওয়ার পর গ্রাহকেরা মুনাফাসহ পুরো টাকা বিকাশ অ্যাকাউন্ট থেকে ক্যাশ আউট করতে পারবেন কোনো খরচ ছাড়াই।

প্রতি মাসের নির্ধারিত তারিখে বিকাশ অ্যাকাউন্ট থেকে সঞ্চয়ের কিস্তি স্বয়ংক্রিয়ভাবে ঢাকা ব্যাংকের ইসলামিক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। তাই, নির্ধারিত তারিখের আগেই প্রয়োজনীয় টাকা বিকাশ অ্যাকাউন্টে রাখার জন্য এসএমএস দিয়ে স্মরণ করিয়ে দেয়া হবে গ্রাহককে। এছাড়া গ্রাহক বিকাশ অ্যাপ থেকে জমার পরিমাণ, সঞ্চয়ের সময়কাল, মুনাফার পরিমাণ সরাসরি দেখতে পারবেন যেকোনো সময়।

ভবিষ্যতের আর্থিক নিরাপত্তা ও পরিকল্পনা বিবেচনায় প্রতি মাসে কিছু সঞ্চয় করার জন্য এখন নির্দিষ্ট সময়ে ব্যাংকে গিয়ে নতুন অ্যাকাউন্ট খোলার ঝামেলা নেই। ফলে ব্যাংকিং সেবার ভেতরে এবং বাইরে থাকা বিশাল জনগোষ্ঠী সহজেই ইসলামি শরিয়াহ ভিত্তিক সঞ্চয় সেবা নিতে পারছেন, যা সার্বিকভাবে গ্রাহকদের সঞ্চয়ে উদ্বুদ্ধ করছে এবং অর্থনীতিতে ভূমিকা রাখছে।

বিকাশ অ্যাপ থেকে সেবাটি গ্রহণ করতে ডিজিটাল নিবন্ধনের মাধ্যমে গ্রাহকের তথ্য হালনাগাদ থাকতে হবে। অ্যাপ থেকেই যেকোনো সময় তথ্য হালনাগাদের সুযোগ রয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি