মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

অনলাইনের মাধ্যমে নির্ভুলভাবে কর আদায়ের তাগিদ

টেকভিশন২৪ ডেস্ক: ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ বলেছেন, মন্ত্রণালয় ভিত্তিক বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের কাছে আদায়যোগ্য ভূমি উন্নয়ন কর সঠিকভাবে সংগ্রহ করতে পারলে দেশের অর্থনীতি বিকশিত হবে। এজন্য তথ্যপ্রযুক্তি জ্ঞান সমৃদ্ধ জনবল ও অনলাইন ভিত্তিক কার্যক্রম পরিচালনার মাধ্যমে সঠিক ও নির্ভুল কর আহরণ করতে হবে। খবর সময় নিউজ।

রোববার (১০ নভেম্বর) ভূমি ভবনের সেমিনার হলে ভূমি সংস্কার বোর্ড আয়োজিত বিভিন্ন সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ে করণীয় নির্ধারণ বিষয়ক এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।

ভূমি সচিব বলেন, বিভিন্ন সংস্থার ভূমি উন্নয়ন কর একটি যৌথ কর্ম প্রয়াস, যেখানে ভূমি অফিস ভূমির তথ্য, কর নির্ধারণ এবং আদায় প্রক্রিয়া পরিচালন করবে। এছাড়া সংস্থাগুলোকে ভূমি উন্নয়ন ও সঠিকভাবে কর পরিশোধের ভূমিকা পালন করতে হবে। এতে করে যৌথ উদ্যোগের মাধ্যমে ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও কার্যকারিতা নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের অবকাঠামো ও টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।

কর্মশালায় জানানো হয়, সম্প্রতি ভূমি উন্নয়ন কর আইনানুযায়ী প্রতি বছর ১ জুলাই থেকে ৩০ জুন উন্নয়ন কর আদায় সময়কাল নির্ধারণ করা হয়েছে। এতে করে জাতীয় অর্থবছরের সঙ্গে সমন্বয়ের ফলে ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে ভূমি মালিকের ভূমি উন্নয়ন কর প্রদান সম্পর্কিত হিসাব ব্যবস্থাপনা অধিকতর সহজ ও গতিশীল হবে।

কোনো কোনো সংস্থার ভূমি উন্নয়ন কর আদায়ের কিছু চ্যালেঞ্জ রয়েছে উল্লেখ করে কর্মশালায় আরও জানানো হয়, সংস্থার ভূমি রেকর্ড হালনাগাদ না থাকা। অনেক ক্ষেত্রে সংস্থার নামে অধিগ্রহণকৃত ভূমি দীর্ঘদিন ধরে সংস্থা ব্যবহার করলেও তাদের নামে রেকর্ড বা নামজারি থাকে না। ফলে সঠিক দাবি নির্ধারণ ও আদায় হোল্ডিং না থাকা। সংস্থার নামে অনলাইন হোল্ডিং না থাকাসহ সংস্থা এবং ভূমি অফিস উভয়ের তত্ত্বাবধানের অভাব রয়েছে।

পর্যাপ্ত জনবলের অভাবে সংস্থাগুলোর সঙ্গে ভূমি অফিসের যোগাযোগের অভাব রয়েছে। ফলে সংস্থা তাদের করের বিষয়ে জানতে পারে না। এ ছাড়া সংস্থাগুলোতে এ খাতে পর্যাপ্ত বরাদ্দ না থাকা। ভূমি উন্নয়ন কর আদায়ে ভূমি রেকর্ড নিয়মিত হালনাগাদ করতে হবে, সিস্টেমে সংস্থার হোল্ডিং শতভাগ এন্ট্রি সম্পন্নকরণ ও অনলাইন নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক সময়ে সংস্থাকে উন্নয়নের করের দাবি অবহিতকরণের পাশাপাশি জমি অধিগ্রহণ হলে তা দ্রুত নামজারি সম্পন্ন করতে হবে বলেও পরামর্শ দেয়া হয় কর্মশালায়।

কর্মশালায় ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মো. আব্দুস সবুর মন্ডল, ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইবরাহিম, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক মনিরুজ্জামান প্রমুখ।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি