মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
32.3 C
Dhaka

নির্বাচনের আগেই ট্রাম্পের প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লো

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ঠিক আগের দিন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সামাজিক মাধ্যম প্রতিষ্ঠানের শেয়ারের দাম এক লাফে ১২ শতাংশ বেড়েছে।

প্রতিবেদনে বলা হয়, ট্রুথ সোশ্যালের প্যারেন্ট কোম্পানি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের (ডিজেটি) শেয়ার এতটা বেড়ে যাওয়ার পেছনে কারণ কী, তা আপাতদৃষ্টিতে জানা যায়নি।

প্রতিবেদন মতে, গত মার্চে প্রতিষ্ঠানটি পুঁজিবাজারে আসার পর থেকেই এর শেয়ারের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। গত তিন দিনে ৪১ শতাংশ দরপতনের আগে টানা পাঁচ সপ্তাহ প্রতিষ্ঠানটির শেয়ারের দাম চারগুণ বেড়েছিল।

বিশ্লেষকরা বলছেন, এই উত্থানের পেছনে, ট্রাম্প আবার নির্বাচিত হতে পারেন এমন ভাবনা বিনিয়োগকারীদের মধ্যে কাজ করে থাকতে পারে। সাবেক এই প্রেসিডেন্ট দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফিরলে তার ট্রুথ সোশ্যাল গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম হয়ে উঠতে পারে।

প্রথমবার প্রেসিডেন্ট থাকার সময় ট্রাম্প সামাজিক মাধ্যম টুইটারের (বর্তমানে এক্স) মাধ্যমে প্রশাসনিক তথ্য আদান-প্রদান করলেও, এবার নির্বাচিত হলে তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যম ব্যবহার করবেন বলে মনে করা হচ্ছে।

তবে ডেমোক্রেটিক প্রার্থী ও বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস নির্বাচিত হলে ট্রুথ সোশ্যালের বাণিজ্যিক গুরুত্ব বেশ কমে যেতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি