সোমবার, জুন ১৫, ২০২৬
32.2 C
Dhaka

বিকাশ-এর ‘রিকোয়েস্ট মানি’ দিয়ে প্রয়োজনের সময় টাকার ব্যবস্থা

টেকভিশন২৪ ডেস্ক: ফাইনাল ইয়ারের পরীক্ষা শেষে পাঁচ বন্ধুর ডিনারের প্ল্যান। কিন্তু আবেগমাখা এই রাতে আজ বিল দেয়া নিয়ে টানাটানি। আগে একে-অপরের উপর বিল চাপিয়ে দিলেও আজ সবাই বিল দিতে চায়। এমন সময় সমাধান হয়ে দাঁড়ালো বিকাশ-এর ‘রিকোয়েস্ট মানি’ সেবা। বিলের টাকা সমান পাঁচ ভাগে ভাগ করে সবার বিকাশ অ্যাপে রিকোয়েস্ট পাঠিয়ে দিল আকিব। সবাই টাকা পাঠানোর পর বিল দিয়ে হাসিমুখে বিদায় নিল বন্ধুরা।

এদিকে, টিউশনি করেই জীবিকা নির্বাহ করতে হয় ইংরেজিতে মাস্টার্স করা মোস্তফার। প্রতি মাসের টাকা পাঠিয়ে দেন গ্রামের বাড়িতে মা’র ওষুধ কেনার জন্য। কিন্তু এই মাসের বেতন দিতে দেরি করছেন ছাত্রীর বাবা, লজ্জায় চাইতেও পারছেন না। বন্ধুর কাছে ধার চাইতে গেলে বন্ধুই পরামর্শ দেয় ছাত্রীর বাবাকে বিকাশ-এ ‘রিকোয়েস্ট মানি’ করতে। রিকোয়েস্ট দেয়ার কিছুক্ষণের মধ্যেই মাসের বেতন পেয়ে যান তিনি, সাথে সাথেই পাঠিয়ে দেন মায়ের বিকাশ অ্যাকাউন্টে।

এভাবেই এখন গ্রাহকরা প্রয়োজন অনুযায়ী অন্য যেকোনো বিকাশ গ্রাহকের কাছে টাকা চাইতে বিকাশ অ্যাপ থেকেই রিকোয়েস্ট পাঠাতে পারছেন। এর মাধ্যমে একদিকে টাকা চাওয়ার বিড়ম্বনা যেমন এড়ানো যাচ্ছে তেমনি প্রয়োজনের সময় দূর থেকেও অর্থের ব্যবস্থা হয়ে যাচ্ছে সহজেই ও নিরাপদে। পাশাপাশি, ভুল নাম্বারে টাকা পাঠানো বা প্রতারকদের ফাঁদে পা ফেলার বিড়ম্বনাও এড়ানো যাচ্ছে এই ‘রিকোয়েস্ট মানি’ সেবার মাধ্যমে।

সেবাটি ব্যবহার করতে বিকাশ অ্যাপের হোম স্ক্রিন থেকে ‘রিকোয়েস্ট মানি’ আইকনে ট্যাপ করে সেন্ড মানি রিকোয়েস্ট করতে হবে। এক্ষেত্রে এক দিনে সর্বোচ্চ ১০ জনকে (ব্যক্তি রিকোয়েস্ট এবং গ্রুপ রিকোয়েস্ট মিলিয়ে) রিকোয়েস্ট পাঠানো যাবে এবং সর্বোচ্চ ২৫,০০০ টাকা রিকোয়েস্ট করা যাবে। যেকোনো রিকোয়েস্টের সর্বনিম্ন পরিমাণ ১০০ টাকা হতে হবে। ‘রিকোয়েস্ট মানি’ করার ক্ষেত্রে কোনো অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবেনা।

এই মুহূর্তে বিকাশ গ্রাহকরা সেন্ড মানি, মোবাইল রিচার্জ, ক্যাশ ইন, ক্যাশ আউট, মার্চেন্ট পেমেন্ট, অ্যাড মানি, ইউটিলিটি বিল পেমেন্ট, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন প্রতিষ্ঠানের ফি পরিশোধ, ই-টিকেটিং, ডোনেশন, বিদেশ থেকে রেমিটেন্স গ্রহণ, ইন্স্যুরেন্স ও মাইক্রোফাইন্যান্স এর পেমেন্ট, ডিজিটাল ন্যানো লোন ও সেভিংস সহ নানান সেবা ব্যবহার করছেন। গ্রাহক-বান্ধব সেবার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ডিজিটাল লাইফস্টাইল অ্যাপে পরিণত হওয়ার লক্ষ্যে নিরন্তর উদ্ভাবন অব্যাহত রেখেছে বিকাশ।

এই সপ্তাহের জনপ্রিয়

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

সর্বশেষ

ওয়ালটনের নতুন স্মার্টফোন ‘জেনন এক্স২২ ৫জি’ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: ‘জেনন’ সিরিজের অত্যাধুনিক ফিচার ও ৫জি নেটওয়ার্ক...

৭০০ মেগাহার্টজ স্পেকট্রাম ব্যান্ড চালু করলো গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন দেশে...

বিকাশ অ্যাপে যুক্ত হলো ‘গেম জোন’

টেকভিশন২৪ ডেস্ক: সবার জন্য সুস্থ ধারার গেমিংকে আরও সহজ,...

এশিয়া-প্যাসিফিক এআই অলিম্পিয়াডে লড়ছে বাংলাদেশের ৮ তরুণ তুর্কি

টেকভিশন২৪ ডেস্ক: প্রথমবারের মতো আয়োজিত এশিয়া-প্যাসিফিক কৃত্রিম বুদ্ধিমত্তা অলিম্পিয়াডে...

ইন্টারনেট শিল্পে সন্ত্রাসী হামলা, চাঁদাবাজি ও নেটওয়ার্ক দখলকারীদের শাস্তির দাবি আইএসপিএবির

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডট ইন্টারনেটের...

শেষ হলো ‘দ্য ইনফিনিটি এআই বিল্ডফেস্ট ২০২৬’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি