মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
29.1 C
Dhaka

ইউসিবি চালু করেছে ভিসা পেমেন্ট গেটওয়ে সল্যুশন-সাইবারসোর্স

টেকভিশন২৪ ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সাইবারসোর্স নামে একটি ভিসা পেমেন্ট গেটওয়ে সল্যুশন চালু করেছে, যা ব্যবসা ও বিক্রেতাদের জন্য উন্নত পেমেন্ট ম্যানেজমেন্ট নিশ্চিত করবে। ইউসিবির গ্রাহকদের বিভিন্ন প্রয়োজনের প্রতি লক্ষ্য রেখে এই আধুনিক সল্যুশনটি তৈরি করা হয়েছে। এটি সুরক্ষিত, কার্যকরী এবং বিস্তৃত পেমেন্ট প্রসেসিং সেবা প্রদান করবে।

ইউসিবি কর্পোরেট অফিসে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউসিবির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এবং ভিসার বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ এই অংশীদারত্ব চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউসিবির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও সিওও মো: আব্দুল্লাহ আল মামুন, ডিজিটাল ব্যাংকিং ও ট্রান্সফরমেশন বিভাগের প্রধান গোলাম ইয়াজদানিসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে মোহাম্মদ মামদুদুর রশীদ বলেন, “আমাদের গ্রাহকদের সর্বোত্তম সেবা প্রদানের প্রতিশ্রুতি থেকে আমরা সাইবারসোর্স- ভিসা পেমেন্ট গেটওয়ে চালু করেছি। আমরা বিশ্বাস করি যে এই প্ল্যাটফর্মটি আমাদের সার্বিক কার্যক্ষমতা বৃদ্ধি করবে এবং ব্যবসায়িক সফলতায় সহায়ক ভূমিকা রাখবে।”

উদ্যোগটিকে ডিজিটাল অর্থনীতি ও ব্যবসা প্রসারে ইউসিবির কৌশলগত পদক্ষেপ হিসেবে তিনি অভিহিত করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ড্যাফোডিল কম্পিউটার্স প্যাভিলিয়ন পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান

উন্নত প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স, স্মার্ট উৎপাদন এবং...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

এআই প্রশিক্ষণের বাছাই পরীক্ষায় অংশ নিল ৫০ হাজার শিক্ষার্থী

টেকভিশন২৪ ডেস্ক: যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন যুব উন্নয়ন...

লিবিয়ার বাজারে ওয়ালটনের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের অন্যতম সেরা গ্লোবাল ইলেকট্রনিক্স ব্র্যান্ডের তালিকায়...

আউটসোর্সিং খাতের রপ্তানি সম্প্রসারণে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাক্কো সভাপতির বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা...

সচিব হলেন আইসিটি ভারপ্রাপ্ত সচিবসহ দুই কর্মকর্তা

টেকভিশন২৪ ডেস্ক: সচিব পদে পদোন্নতি পেয়েছেন দুজন কর্মকর্তা। অতিরিক্ত...

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি