বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.8 C
Dhaka

ই-পিএমআইএস প্রকল্প বাস্তবায়নের মান উন্নত করবে

টেকভিশন২৪ ডেস্ক: প্রকল্প বাস্তবায়ন মূল্যায়ন উল্লেখযোগ্যভাবে উন্নত করতে ইলেকট্রনিক প্রকল্প ব্যবস্থাপনা তথ্য সিস্টেম (ই-পিএমআইএস) চালু করা হয়েছে, যা প্রকল্প বাস্তবায়নের তথ্য ও বাস্তব অবস্থা জানতে সাহায্য করবে।

সোমবার (২১ অক্টোবর) ঢাকাস্থ বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত ই-পিএমআইএস সফটওয়্যার সম্পর্কে অবহিতকরণ সংক্রান্ত এক অংশীজন কর্মশালায় এ পর্যবেক্ষণটি তুলে ধরা হয়।

অনুষ্ঠানে উল্লেখ করা হয় যে, ডিজিটাইজিং ইমপ্লিমেন্টেশন মনিটরিং অ্যান্ড পাবলিক প্রোকিউরমেন্ট প্রজেক্ট (ডিম্যাপ) এর আওতায় বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর জন্য তৈরিকৃত ই-পিএমআইএস, সরকারী প্রকল্প ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত কর্মকর্তাদের জন্য একটি উপকারী সিস্টেম।

বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ) ডিম্যাপ বাস্তবায়ন করছে। এ কর্মশালাটি বিপিপিএ আয়োজন করেছে। আইএমইডি-এর সচিব আবুল কাশেম মো: মহিউদ্দিন প্রধান অতিথি হিসেবে কর্মশালাটি উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সিনিয়র প্রকিউরমেন্ট বিশেষজ্ঞ আরাফাত ইশতিয়াক এবং সভাপতিত্ব করেন বিপিপিএ‘র প্রধান নির্বাহী কর্মকর্তা মির্জা আশফাকুর রহমান।

কর্মশালায় মোঃ আকনুর রহমান, পিএইচডি ই-পিএমআইএস-এর লক্ষ্য, সিস্টেমে প্রবেশাধিকার, মডিউল, প্রধান বৈশিষ্ট্য, সুবিধা, ভূমিকা ও দায়িত্ব, অন্যান্য সিস্টেমের সাথে সংযোগ এবং বর্তমান অগ্রগতি সম্পর্কে বিস্তারিত উপস্থাপনা দেন।

বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি)-এর আওতায় বিভন্ন প্রকল্পে যুক্ত ৫১টি সরকারি সংস্থার প্রায় ৭০ জন কর্মকর্তা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আইএমইডি ও বিপিপিএ-এর কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বর্তমান ২০২৪-২৫ অর্থবছরের এডিপি-এর আওতায় ১,৩৪৩টি প্রকল্প অন্তর্ভুক্ত রয়েছে। এ পর্যন্ত ১,২১৯ জন প্রকল্প পরিচালক ই-পিএমআইএস-এ নিবন্ধিত হয়েছেন এবং তারা সিস্টেমে প্রকল্পের তথ্য প্রদান করছেন।

প্রকল্প বাস্তবায়ন মূল্যায়নের মান উন্নত করতে এবং অতিরিক্ত সময় ও ব্যয় কমাতে ই-পিএমআইএস-এর স্বচ্ছতা ও রিয়েল-টাইম তথ্য প্রদানের ওপর গুরুত্ব আরোপ করেন আইএমইডি সচিব ।

প্রকল্প বাস্তবায়নে বিলম্ব ও অতিরিক্ত ব্যয় কমানোর বিষয়ে সরকার অগ্রাধিকার দিয়েছে। ই-পিএমআইএস এ লক্ষ্য অর্জনের জন্য একটি কার্যকর হাতিয়ার। তিনি সংশ্লিষ্ট ব্য সকলকে এ সিস্টেমের সুবিধা পুরোপুরি গ্রহণ করার আহ্বান জানান।

বিশ্বব্যাংকের আরাফাত ইশতিয়াক উল্লেখ করেন যে, প্রকল্প পরিচালকদের এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে যত বেশি তথ্য ই-পিএমআইএস এ প্রদান করা হবে, ততই এ ইলেকট্রনিক সিস্টেমটি আরও কার্যকর হবে। তিনি বিপিপিএ- এর ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট সিস্টেম (ই-জিপি) এর সাথে তুলনা করে বলেন, এটি ব্যবহারের সাথে সাথে আরও শক্তিশালী হয়ে উঠেছে।

বিপিপিএ-এর প্রধান নির্বাহী কর্মকর্তা উল্লেখ করেন, “ই-পিএমআইএস প্রকল্প কর্মকর্তাদের কাজকে সহজ করছে,” এবং সকলকে নিয়মিতভাবে প্রকল্পের তথ্য ই-পিএমআইএস এ প্রদান করার জন্য উৎসাহিত করেন। সফটওয়্যারটি প্রকল্প ব্যবস্থাপনাকে আরও সহজ এবং উন্নত করতে ডিজাইন করা হয়েছে এবং আইএমইডি এই ব্যবস্থাকে কার্যকর করতে সহায়ক ভূমিকা পালন করছে।

আইএমইডি- এর অধীন পূর্বতন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ)কে বিপিপিএ তে রূপান্তরিত করা হয়েছে যাতে দেশে সরকারি ক্রয় পরিবেশের উন্নতি এবং পেশাদারিত্ব বৃদ্ধি করা যায়। বিশ্বব্যাংক বিপিপিএকে ডিম্যাপ -এর জন্য কারিগরি সহায়তা প্রদান করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি