বুধবার, জুলাই ৮, ২০২৬
25.7 C
Dhaka

টেলিকম শিল্পের পুনর্গঠনে বিটিআরসি সংস্কারের পরামর্শ

টেকভিশন২৪ ডেস্ক: টেলিকম ও প্রযুক্তি বিশেষজ্ঞরা বর্তমান পরিবর্তিত বাংলাদেশে অর্থপূর্ণ অগ্রগতি অর্জনের জন্য নিয়ন্ত্রক সংস্থার সংস্কার আনার মাধ্যমে দেশের টেলিযোগাযোগ শিল্পকে পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। খবর বাসস।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘বাংলাদেশ মোবাইল ফোন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন (বিএমপিসিএ)’ আয়োজিত ‘বিটিআরসির ক্ষমতায়ন, টেলিযোগাযোগ আইনের সংশোধন ও বর্তমান পরিস্থিতি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন।

নিয়ন্ত্রক সংস্থার সংস্কারের পাশাপাশি ইন্টারনেট এবং অন্যান্য টেলিযোগাযোগ-ভিত্তিক পরিষেবাসমূহের সুবিধাগুলো জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য একটি জনসমর্থিত নিয়ন্ত্রক আবহের পরামর্শ দিয়েছেন আলোচনায় বক্তারা।  

বিল্ডকন কনসালটেন্সিস এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মাহতাব উদ্দিন আহমেদ আলোচনা সভায় মূল বক্তব্য উপস্থাপন করেন।

এ সময় তিনি বলেন, ‘টেলিকম মন্ত্রণালয়, বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এবং টেলিকমিউনিকেশন বিভাগের (ডিওটি) মধ্যে দায়িত্বের অধিক্রমনের কারণে বাংলাদেশের টেলিকম রেগুলেশন ব্যাহত হচ্ছে। যা অদক্ষতার জন্ম দিচ্ছে এবং কাজের অগ্রগতি ব্যাহত করছে।’

বিটিআরসি’র সাথে ডিওটিকে একীভূত করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘বিটিআরসিকে নীতি নিয়ন্ত্রণ ও প্রণয়ন উভয় ক্ষেত্রেই ক্ষমতা প্রদান করতে হবে। এ ব্যাপারে মন্ত্রণালয় বিটিআরসিকে সার্বিক দিকনির্দেশনা প্রদান করতে পারে।’

মোবাইল ফোন অপারেটর রবির সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, ‘সংস্কার ছাড়া টেলিকম সেক্টরে অর্থপূর্ণ ও পূর্ণাঙ্গ অগ্রগতি অধরা থেকে যাবে।’ 

একচেটিয়া নিয়ন্ত্রণ, পুরানো নীতি এবং নিয়ন্ত্রক অদক্ষতার কারণে বাংলাদেশের টেলিকম খাত পিছিয়ে রয়েছে মন্তব্য করে তিনি আরও বলেন, ‘বাস্তবিক অর্থে ‘স্মার্ট বাংলাদেশ’ অর্জন করতে চাইলে জাতীয় স্বার্থকে প্রাধান্য দেওয়া এবং রাজনৈতিক দলীয়করণ বা স্বজনপ্রীতি দূর করে প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা আবশ্যক। যে পরিবেশ হবে উদ্ভাবনমূলক, অগ্রগতি ও বিকাশের পক্ষে সহায়ক এবং যা সকলের স্বার্থ সংরক্ষণকে উৎসাহিত করবে।’        

টেলিকম শিল্পের ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য তিনি একটি নতুন ত্রি-স্তরীয় লাইসেন্সিং মডেল স্থাপন করার পরামর্শ দেন, যা ডিজিটাল পরিষেবাগুলোকে চলমান রাখতে, গুণগতভাবে উন্নীত করতে এবং বাংলাদেশকে সর্বোত্তম আঞ্চলিক অনুশীলনের সাথে এক কাতারে অবস্থান করতে সাহায্য করবে।   

টেলিকম নীতি বিশ্লেষক মুস্তাফা মাহমুদ হুসেন সভায় তাঁর বক্তব্যে কার্যকর টেলিকম রেগুলেশনের পাশাপাশি কন্টেন্ট নির্মাতাদের শিক্ষামূলক বিষয় তুলে ধরতে পরামর্শ দিয়েছেন।

আইএসপিএবি সভাপতি এমদাদুল হক বিটিআরসির পূর্ণ স্বাধীনতার ওপর জোর দিয়ে বলেন, ‘বিটিআরসি এর কাজের ক্ষেত্রে স্বাধীন হলে বিগত সময় রাজনৈতিক বিবেচনায় একটি লাইসেন্সও দেওয়া হতো না। বিটিআরসি লাইসেন্স ইস্যু এবং প্রত্যাহার করার পাশাপাশি সম্পূর্ণ পর্যবেক্ষণের ক্ষমতা না পাওয়া পর্যন্ত আমরা কোনো উপযুক্ত নীতি পাব না। তাই টেলিযোগাযোগ ও প্রযুক্তি খাতের সার্বিক উন্নয়নের জন্য বিটিআরসিকে একটি স্বাধীন কমিশন হিসাবে কাজ করার অধিকার দিতে হবে।’

লাইসেন্সের বিভিন্ন স্তরের পুনঃমূল্যায়ন সম্পর্কে, আইএসপিএবি সভাপতি যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্টেকহোল্ডারদের সাথে আলোচনার জন্য সুপারিশ করেন।

বিএমপিসিএ সভাপতি মহিউদ্দিন আহমেদ সরকারের কাছে বিভিন্ন অপারেটরকে জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছেন,তাদের মধ্যে অনেকেই নেটওয়ার্কিংয়ের কোয়ালিটি অব সার্ভিস (কিউওএস) মেনে চলছেন না।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

গ্রামীণফোন এবং বাংলাদেশ আনসার ও ভিডিপির মধ্যে চুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ টেলিযোগাযোগ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি